Saturday, October 31Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

মীরসরাইয়ে বিয়ের একদিন পর অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মীরসরাইয়ে বিয়ের একদিন পর অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক ॥ ধুমধাম করে বিয়ে করে নতুন বউ ঘরে তোলার একদিনের ব্যবধানে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে পুড়ে গেছে বিয়ের আয়োজনে ব্যবহৃত ডেকোরেশনের সকল মালামাল। গ্যাস সিলিন্ডার থেকে সুত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখায় সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। রবিববার (২৪ ডিসেম্বর) ভোরে উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের কুরুয়া গ্রামের আমির হোসেনের নতুন বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রতিবেশি নুরুল আলম ও আরিফুল ইসলাম জানান, রবিবার ভোরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হয়ে মাত্র ২০ মিনিটের ব্যবধানে সব পুড়ে ছাই হয়ে যায়। ঘরের মানুষ অক্ষত অবস্থায় বের হলেও স্বর্ণালংকার, কাপড়চোপড়, আসবাবপত্র, জায়গা জমির দলির, আসবাবপত্র কিছুই রক্ষা সম্ভব হয়নি। শুক্রবার আমির হোসেনের ছেলে তসলিম উদ্দিনের ব...
ফুুলেল ফিতা কেটে পায়রা উড়িয়ে  মীরসরাই থিয়েটার এর মহড়া উদ্বোধন

ফুুলেল ফিতা কেটে পায়রা উড়িয়ে মীরসরাই থিয়েটার এর মহড়া উদ্বোধন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  ইমাম হোসেন, মীরসরাই ঃ ‘মীরসরাই থিয়েটার’ নামে নাট্য সংগঠনের যাত্রা শুরু হলো মীরসরাইয়ে। জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর গল্প অবলম্বনে প্রয়াত নাট্যকার দুলাল জুবাইদ এর নাট্য রুপায়নে ‘‘ জ্বীনের বাদশা’’ নামক নাটকের মহড়ার উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় উক্ত সংগঠনের । শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় স্থানীয় খবরিকা ষ্টুডিও হলে মহড়া শুভ উদ্বোধন করেন চট্টগ্রামের বিশিষ্ট নাট্যজন দৈনিক আজাদীর ফিচার এডিটর প্রদীপ দেওয়ানজী। এসময় প্রধান অতিথী উদ্বোধক প্রদীপ দেওয়ানজী পায়রা উড়িয়ে ও ফুলেল ফিতা কেটে মহড়া মহড়া উদ্বোধন করেন। তিনি বলেন নাট্য ও সংস্কৃতিসেবায় তিনি মীরসরাইতে খুব শীঘ্রই প্রশিক্ষন কর্মশালার উদ্যোগ গ্রহন করা হবে। সংস্কৃতি চর্চা প্রতিটি মানুষের জীবনের একটি সমৃদ্ধ অঙ্গ। যে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করবে সে নিজেকে সমৃদ্ধ করার জন্য কাজ করলো। আর এভাবে পুরো দেশ ও সমাজের সমৃদ্ধতা সম্ভ...
মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন বিতরণ

মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন বিতরণ

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে লায়ন্স ক্লাব চিটাগাং মীরসরাইয়ের উদ্দ্যোগে ও ক্লিপটন গ্রুপের চেয়ারম্যান লায়ন প্রফেসর এমডিএম লায়ন কামাল উদ্দিন চৌধুরীরর পক্ষ থেকে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের সরকারতালুক গ্রাম ও বড়তাকিয়ায় ক্ষতিগ্রস্থদের মাঝে এই টিন বিতরণ করা হয়। মঘাদিয়ার ১২ পরিবার, হাইতকান্দি ও খৈয়াছড়ার দুই পরিবারের মাঝে ৪৩২ পিস টিন দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ মীরসরাই এসোসিয়েশনের সভাপতি লায়ন তাহের আহম্মদ, লায়ন্স ক্লাব চিটাগাং মীরসরাইয়ের সভাপতি ক্লিফটন গ্রুপের পরিচালক লায়ন আলী হায়দার চৌধুরী , মীরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, লায়ন্স ক্লাব চিটাগাং মীরসরাইয়ের সাবেক সভাপতি লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, বর্তমান সাধারণ সম্পাদক লায়ন মাঈন উদ্দিন , সহ-সভাপতি লায়ন ইলিয়াছ সিরাজী, বিএ...
মীরসরাইয়ে শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষা

মীরসরাইয়ে শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষা

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১১তম শিক্ষোন্নয়ন বৃত্তি সম্পন্ন হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়, শিশু নিকেতন ও মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ৩টি কেন্দ্রে একযোগে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মীরসরাই, সীতাকুন্ড ও ছাগলনাইয়া উপজেলার ১৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে ১০ম শ্রেণির ১৯৮৭ জন ছাত্র-ছাত্রী উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে পরীক্ষার হল পরিদর্শন করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জসীম উদ্দিন, কাষ্টমস এক্সাইজ এন্ড ভ্যাট বিভাগের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন, অধ্যক্ষ নুরুল আবছার, সাবেক অধ্যক্ষ কামরুল ইসলাম, শান্তিনীড় উপদেষ্ঠা মীর্জা জসীম উদ্দিন, লায়ন তাহের আহম্মদ, অধ্যাপক সুনীল কান্তি না...
বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ মীরসরাই উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ মীরসরাই উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত

মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ::: বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ মীরসরাই উপজেলা শাখা কর্তৃক মিঠাছরা মহামায়া মন্দির প্রাঙ্গণে শুক্রবার ( ২২ ডিসেম্বর ) সকাল ১০ ঘটিকায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। মীরসরাই উপজেলা শাখার আহবায়ক রাজিব চন্দ্র দাশ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মীরসরাই উপজেলা শাখার সভাপতি বাবু উত্তম শর্মা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মীরসরাই উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বাবু গোপী কুমার দাশ, মহামায়া মন্দিরের সাধারণ সম্পাদক শ্যামল দে। উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি উত্তম শর্মা সংগঠন সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা আহবায়ক কমিটি ও প্রত্যেক ইউনিয়নের আহবায়ক, সদস্য সচিবকে সুন্দর ভাবে আগামী দিনের লক্ষ্য পূরনে কাজ করে যাওয়ার আহবান করেন এবং সংগঠন কে সু-সংগঠিত করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন...
মীরসরাইয়ে মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মীরসরাইয়ে মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ে মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৬ ডিসেম্বর রাত সাড়ে ৮টা উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল কবির এর সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা ও মহিলা বিষায়ক কর্মকর্তা সুমনা শারমিন এর যৌথ সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি কায়ছার খজরু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ন কবির খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ,জনসাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা সাঈদ মাহমুদ, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, মীরসরাই থানা অফিসার ইনচার্জ সাইরুল ইসলাম, এর আগে উপজেলার শিল্পকলা একাডেমীর ছাত্র-ছাত্রীদের এবং উপজেলার শিল্পীদের অংশগ্রহনের এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।...
করেরহাটে ‘প্রজন্ম-১২’ এর ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

করেরহাটে ‘প্রজন্ম-১২’ এর ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার উদীয়মান সংগঠন উপজেলার ১নং করেরহাট ইউনিয়নস্থ ‘প্রজন্ম ১২’ এর উদ্যোগে শনিবার ( ১৬ ডিসেম্বর) এক ব্যাডমিন্টন টুর্ণামেন্ট এর উদ্বোধন করেন করেরহাটস্থ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন। বিশেষ অতিথী ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন ও সাধারন সম্পাদক শেখ সেলিম। সংগঠনের সভাপতি শাহীনুল ইসলাম এর সভাপতিত্বে এবং কামরুল ইসলাম ও সুমন এর সঞ্চালনায় রবিবার ( ১৭ ডিসেম্বর) ২য় দিনের টুর্ণামেন্টে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী প্রতিনিধি মীরসরাই প্রেস ক্লাব এর সভাপতি মাহবুবুর রহমান পলাশ, বিশেষ অতিথী হিসেবে উপাস্থত ছিলেন কমফোর্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মানবাধিকার নেতা নিজাম উদ্দিন, বারইয়াহাটস্থ নির্বান সংঘের সভাপতি তানভীর আহমেদ। এছাড়া আরো বক্তব্য রাখেন বাবলু, নাজমুল হোসেন, মোহান, এমদাদ, মোমিন প্রমুখ। এসময় বক্ত...
মীরসরাইয়ে মায়ানী ইউনিয়নে নগর উন্নয়ন অধিদপ্তর এর আলোচনা সভা অনুষ্ঠিত

মীরসরাইয়ে মায়ানী ইউনিয়নে নগর উন্নয়ন অধিদপ্তর এর আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নে নগর উন্নয়ন অধিদপ্তর এর “চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার উন্নযন পরিকল্পনা প্রণয়ন: সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনাকে ভূমি ব্যবহারের মাধ্যমে সম্পৃক্তকরণ” প্রকল্প এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টা মায়ানী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামীর’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবীদ সাইফুর রহমান, অরো উপস্থিত ছিলেন সিনিয়র নগর পরিকল্পনাবীদ ও প্রকল্প পরিচালক আহম্মেদ আক্তারুজ্জামান, মায়ানী ইউপি সদস্য দিদার এলাহী, মাহফুজ মিয়া, রবিউল হক আজাদ, তরজু বড়ুয়া, নজরুল ইসলাম, সামছুদ্দৌহা, মহি উদ্দিন, মীর কাশেম, গনি আহম্মেদ, সংরক্ষিত আসনের সদস্য জাহানারা বেগম, নিরুপমা বড়ুয়া, মাহমুদা আক্তার, ইউপি সচিব ফজলুল হক শাহ্, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ ও মায়ানী ইউনিয়ন ডি...