প্রাকৃতিক বৈরীতায় আতংকগ্রস্থ মীরসরাইয়ের কৃষকরা
নিজস্ব প্রতিনিধি ঃ
দেশজুড়ে অসময়ে প্রাকৃতিক বৈরীতায় আতংকগ্রস্থ মিরসরাইয়ের মৌসুমী সবজি চাষী ও আমন কাটার অপেক্ষায় কৃষকরা। তবে কৃষিবিভাগ বলছে এরচেয়ে বৃষ্টিপাত আর বেশী না হলে কোন প্রকার ক্ষতি হবে না। বৃষ্টির পরিমান বেড়ে গেলে ক্ষতির সম্মুখিন হতে পারে কৃষকরা।
গত শুক্রবার থেকে রবিবার ( ১০ ডিসেম্বর) কয়েকদিন ধরে সারাদিন ব্যাপী নিন্মচাপের প্রভাবে কৃষি প্রধান জনপদ মীরসরাই উপজেলা জুড়ে কখনো গুড়ি গুড়ি বৃষ্টি কখনো হালকা বৃষ্টিপাত ছিল বেশ। এসময় উপজেলার হাটবাজার সহ বিভিন্ন স্থানে রাস্তাঘাট বর্ষার দিনের মতোই কাদা হয়ে গেছে। কোথাও কোথাও জমিতে ও আংশিক পানি জমে যেতে দেখা গেছে। আমবাড়িয়া গ্রামের কৃষক জাহাঙ্গির আলম বলে আমার লাউ ক্ষেতে বেশ পানি জমে গেছে। এতে লাউয়ের জন্য বেশ উপকার হলে ও পার্শ্ববর্তী অনেক জমিতে এখনো কপি, বেগুন, ঝিঞা ইত্যাদিও চারা বড় হচ্ছে। অনেকে অনেক সবজির চারা মাত্র লাগাচ্ছে। দক্ষিন তালবাড়িয়া গ...






