:শারদীয় দূর্গোৎসব এর শেষ দিনে মীরসরাইয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন : ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ আর নৌকাকে ভোট দিলেই সকলের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে -ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
নিজস্ব প্রতিনিধি :: ‘‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’’ এই নীতিতে বিশ্বাসী এই দেশের সর্বাধিক জনপ্রিয় আওয়ামীলীগের নেতাকর্মী থেকে শুরু করে সরকার ও । অথচ বিএনপি জামায়াত পূর্বে ক্ষমতায় এসে উপহার দিয়েছে এই মীরসরাইয়ে সুনীল সাধু, রেবতি মোহন জলদাস সহ অগনিত হিন্দু সম্প্রদায়ের মানুষকে খুন, হত্যা । আর আমরা সকলের জন্য নিশ্চিত করেছি নিরাপত্তা। এখন মানুষ দিনে রাতে যখন ইচ্ছে যেখানে যেতে পারে, ২৪ ঘন্টাই মানুষ স্বাধীনভাবে সকলে নিজ নিজ কাজ করতে পারে। আবার শুধু সন্ত্রাসমুক্তই করি নাই, এখন আমার স্বপ্ন মীরসরাই এর কোন মানুষ আর বেকার থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাকে প্রতিশ্রতি দিয়েছেন এই এলাকার মানুষকেই অর্থনৈতিক জোনে সবার আগে চাকুরি দেয়া হবে। মীরসরাইয়ের মানুষ চাকুরি পাবার পর অন্য এলাকার মানুষের চাকুরি হবে। যেই অর্থনৈতিক জোন ইতিমধ্যেই বিশ্বের কাছে ও সুপরিচিত হয়ে উঠছে। মীরসরাই উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্...






