Friday, October 30Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

মীরসরাইয়ে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে  জোরারগঞ্জ থানা পুলিশের সাথে মত বিনিময়

মীরসরাইয়ে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জোরারগঞ্জ থানা পুলিশের সাথে মত বিনিময়

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ হিন্দু ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জোরারগঞ্জ থানা এলাকার পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার ৪ঠা অক্টোবর বিকালে উপজেলার বারইয়ারাট খান সিটি সেন্টারে এই মত বিনিয়ম সভাটি অনুষ্ঠিত হয়। এতে থানার সেকেন্ড অফিসার এসআই আবেদ আলীর সঞ্চালনায় এবং জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসানের (পিপিএম বার) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ওসি তদন্ত মোজাম্মেল হক (পিপিএম), মীরসরাই উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি সুভাস সরকার সাধারণ সম্পাদক সজল শীল, এছাড়াও পূজা উৎযাপন কমিটির বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ তাদের স্ব স্ব এলাকার সমস্যা নিয়ে কথা বলেন। এসময় পুলিশের পক্ষ থেকে তাদের নির্বিঘেœ পূজা উৎযাপনের আশ^াস প্রদান করা হয়। এসময় জোরারগঞ্জ থানা এলাকার ৮ ইউনিয়নের মোট ৪৬ টি পূজা মন্ডপের সভা...
মীরসরাইয়ে ৩ দিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলা উদ্বোধন

মীরসরাইয়ে ৩ দিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলা উদ্বোধন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ “উন্নয়নের অভিযাত্রায়, অদম্য বাংলাদেশ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে মীরসরাই উপজেলায় ৩ দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ এর উদ্বোধন করেছেন মীরসরাই উপজেলার নির্বাহী কর্মকার্তা মোহাম্মদ সাইফুল কবির। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উক্ত শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে র‌্যালি শেষ হয়। ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলায় সরকারের উন্নয়ন কর্মকান্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়। মেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, ইউনিয়ন পরিষদসহ ৪৫ টি স্টল স্থান পায়। এই সময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলার প্যানেল চেয়ারম্যান (২) ইয়াসমিন আক্তার কাকলী, মীরসরাই সহকারী কমিশনার (ভূমি) কায়স...
মীরসরাইয়ে লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

মীরসরাইয়ে লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
খবরিকা রিপোর্টঃ লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মীরসরাই ও খুলশীর উদ্যোগে এবং ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরীর আর্থিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, অপারেশান ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ৪ অক্টোবর উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের খীলমুরারী গ্রামের হাজ্বী মনির আহম্মেদ ইসলামিক একাডেমী প্রাঙ্গনে দিনব্যাপী এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব মীরসরাইয়ের পরিচালক লায়ন তাহের আহম্মদ, লায়ন্স ক্লাব মীরসরাইয়ের সাবেক সভাপতি লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, লায়ন্স ক্লাব মীরসরাইয়ের সভাপতি লায়ন ইলিয়াস সিরাজী, সাবেক সাধারণ সম্পাদক লায়ন মঈন উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক লায়ন রাখাল চন্দ্র নাথ, লায়ন তসলিম উদ্দিন, সাংবাদিক লায়ন মাহবুবুর রহমান পলাশ, লায়ন ডাঃ প্রদীপ কুমার নাথ, লায়ন আজিজ উদ্দিন, লায়ন সুমন, লায়ন রুবেল সহ লিও সদস্য গন উপস্থিত ছিল...
মীরসরাইয়ে গ্রামীণ জনপদে অদম্য-২০০৫ এর তালের আঁটি রোপণ কর্মসূচি

মীরসরাইয়ে গ্রামীণ জনপদে অদম্য-২০০৫ এর তালের আঁটি রোপণ কর্মসূচি

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : ‘বজ্রপাত প্রতিরোধে তাল গাছের ভূমিকা অপরিসীম। পরিবেশ ও জলবায়ু রক্ষার্থে তালের আঁটি রোপণ কার্যক্রম সত্যিই প্রশংসার দাবী রাখে। অদম্য-২০০৫ এর এমন উদ্যোগ স্থানীয় জনসাধারণকে আরো বেশি সচেতন করে তুলবে বলেও আমার বিশ্বাস।’ কথাগুলো মীরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদের। মীরসরাইয়ের অন্যতম সামাজিক সংগঠন অদম্য-২০০৫ এর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শুক্রবার তালের আঁটি রোপণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘অদম্য-২০০৫ এর দেখাদেখি অন্যান্য সংগঠনগুলোরও পরিবেশ বান্ধব এসব কর্মকান্ড অব্যাহত রাখা উচিত।’ সংগঠনের সাধারণ সম্পাদক নিয়াজ মুহাম্মদ সাজেদ জানান, ‘চলতি বছর উপজেলা কৃষি অফিস তালের আঁটি সরবরাহ করে আমাদের সহযোগিতা করেছেন। গ্রামীণ জনপদে তালের আঁটি রোপণ করার এই কাজটি সংগঠনের সদস্যরাও সাদরে গ্রহণ করেছে। ভবিষ্যতেও এটি অব্যাহত রাখার চেষ্টা ...
দুর্গাপুরে পুকুরের ঘাটলা নিয়ে লঙ্কা কান্ড !আহত ২০

দুর্গাপুরে পুকুরের ঘাটলা নিয়ে লঙ্কা কান্ড !আহত ২০

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজম্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলার ৮নং দুর্গাপুরে হাজীশ্বরাই গ্রামের পুকুরের ঘাটলা ব্যবহার নিয়ে দুই পক্ষের সশস্ত্র মারামারিতে পুরুষ মহিলা সহ অন্তঃত ২০ জন আহত হয়েছে। এক পক্ষের সদ্য নির্মান করা নতুন বসতঘর কেটে তছনছ করে প্রতিপক্ষ। উক্ত ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত উদ্যোগ নিয়েছে বলে জানায় জোরারগঞ্জ থানা কৃর্তপক্ষ। প্রত্যক্ষদর্শি, হতাহত ও জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৮নং দুর্গাপুর ইউনিয়নের হাজীশ্বরাই গ্রামের আসলাম বলি বাড়ীতে পুকুরের ঘাটলা নিয়ে উক্ত বিবাদ সৃষ্টি হয়। সোমবার ( ১ অক্টোবর ) বিকাল থেকে সৃষ্টি হওয়া উক্ত ঘটনায় রাত পর্যন্ত হামলা পাল্টা হামলায় মঙ্গলবার ( ২ অক্টোবর ) পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার ( ২ অক্টোবর ) এই ঘটনা নিয়ে জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ এন্ট...
জোরারগঞ্জে সৃজন সাংস্কৃতিক পরিষদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান

জোরারগঞ্জে সৃজন সাংস্কৃতিক পরিষদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিবেদকঃ মীরসরাই উপজেলার জোরারগঞ্জে সংগীত, নৃত্যকলা ও চিত্রকলার প্রশিক্ষণ সংগঠন সৃজন সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে গত (বৃহস্পতিবার) বিকাল ৩টায় জে.বি উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রশিক্ষনার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পল্লব বড়–য়া ও আমজাদ হোসেনের যৌথ সঞ্চালনায় এবং জে,বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়–য়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকছুদ আহম্মদ চৌধুরী, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার মঈন উদ্দিন আহম্মদ চৌধুরী সেলিম, কবি মাহমুদ নজরুল, জে,বি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, সাংবাদিক রাজিব মজুমদার, ত্রিপণময় ত্রিপুরা, টিটু বড়–য়া, সাফিনাজ আক্তার সাথী, খোরশেদ আলম প্রমুখ। সংগীত ক বিভাগে অংশগ্রহণ করে অর্পিতা, প...
বারইয়ারহাটে এলজিসহ ৩ ভুয়া ডিবি পুলিশ আটক

বারইয়ারহাটে এলজিসহ ৩ ভুয়া ডিবি পুলিশ আটক

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদকঃ মীরসরাইয়ে একটি এলজিসহ ৩ যুবককে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। রবিবার ৩০ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারট থেকে তাদের আটক করা হয়। সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই আবিদ আলী ও এসআই আলমগীর স্থানীয় বারইয়ার হাট থেকে ঢাকামুখি একটি সাদা রঙের প্রাইভেটকার আটক করে। এসময় প্রাইভেটকার থেকে ৩ যুবককে আটক করা হয় এবং তাদেরকাছ থেকে একটি এলজি পিস্তল, ৩ রাউন্ড কার্তুজ, একটি ওয়াকিটকি, ২টি হ্যান্ডকাপ, ২টি ডিবি পুলিশ লেখা জ্যাকেট। এসময় তাদেও ব্যবহৃত সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২৭৫১ আটককৃতরা হলো বরগুনা জেলার পাতাকাটা আমতলী গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মো. ইউসুফ (৩০), ঝালকাঠি জেলার নলছটি থানার আমতলী গ্রামের ইসকান্দার মাস্টারের ছেলে আসাদুজ্জামান (৩২), শরীয়তপুর জেলার জাজিরা থানার বড় গোপালপুর গ্রামের জব্বার খানের ছেল...
দেশের শান্তি ও উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই : মীরসরাইয়ের ১৮ টি নির্বাচনী পথসভায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

দেশের শান্তি ও উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই : মীরসরাইয়ের ১৮ টি নির্বাচনী পথসভায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: দেশের উন্নয়ন ধারাবাহিকভাবে অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকার বিকল্প নেই। এতিমের টাকা মেরে খালেদা জিয়া এখন জেলে, আর খাম্বার টাকা মেরে তারেক এখন লন্ডনে। আবার যদি বাংলাদেশে বিএনপি জামায়াত এদেশে ক্ষমতায় আসে তাহলে দেশ উন্নয়নশীল থেকে তলাবিহীন ঝুড়িতে রুপান্তরিত হবে। শনিবার (২৯ সেপ্টেম্বর) মীরসরাই উপজেলা আওয়ামীলীগের দিনব্যাপী আয়োজনে ১৬ টি ইউনিয়ন ও ২টি পৌরসভার আয়োজনে পৃথক ১৮ টি পথসভায় বক্তব্য প্রদানকালে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন ড. কামাল, বি চৌধুরীরা জাতীয় ঐক্যের নামে আওয়ামীলীগের বিরুদ্ধে উন্নয়নের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষের প্রপাগান্ডা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছে। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিবে জনগণ। শেখ হাসিনার সরকার আগামী ১শ’ বছরের ডেলটা উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে, যা...