মীরসরাইয়ে বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উৎযাপন
খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ::
মীরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্প্রতিবার ( ৭ নভেম্বর ) বিকেল ৪টায় মীরসরাই পাইলট স্কুল মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা মীরসরাই উপজেলা বিএনপির সভাপতি শাহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক চেয়ারম্যান নুরুল আবছার এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মিছিলে সমাবেশ স্থল সন্ধ্যা নাগাদ জনসভায় রুপ লাভ করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী ও এডভোকেট অলিউল কবির ইকবাল, মীরসরাই কলেজের সভাপতি আতিকুল ইসলাম লতিফী, আজিজ চৌধুরী, মীরসরাই পৌর বিএনপির সভাপতি মো: মহিউদ্দিন, বারইয়াহাট পৌর বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন, উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন, ওলামাদল সভাপতি মাও...







