মীরসরাই কলেজে তারুণ্য মেলায় পিঠাপুলি ও চিত্রকলা প্রদর্শনী
খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: ‘ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগান নিয়ে মীরসরাই উপজেলা সদরস্থ মীরসরাই ডিগ্রী কলেজ প্রাঙ্গণে সোমবার (২৭ জানুয়ারী) দিনব্যাপী তারুণ্য মেলা ২৫’ বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। এসময় কলেজ প্রাঙ্গণে ১৪টি পিঠাপুলি ও চিত্রকলা ষ্টল মেলার সৌন্দর্য্যকে সমৃদ্ধময় করে তুলে। কলেজের অধ্যক্ষ রেজাউল করিম এর সভাপতিত্বে আয়োজিত মেলা মঞ্চে সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম লতিফী। এসময় আরো আরো বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ নাছির উদ্দিন, প্রফেসরবৃন্দ যথাক্রমে ইকবাল হোসেন, সাইফুল হক সিরাজী, উত্তম কুমার, আসমা আক্তার বীনা, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাকিব হোসেন। সবশেষে বিকেলে আলোচনায় বক্তব্যপ্রদানকালে প্রধান অতিথি আতিকুল ইসলাম লতিফী বলেন তরুণরা এই দেশ ও জাতির কর্ণধার। এদেরকে অবশ্যই সমাজে...







