মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্দ জনতা, পাল্টা পাল্টি মামলা দায়ের মিরসরাইয়ে জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী দিয়ে প্রতিপক্ষের ঘর ভেঙ্গে তছনছ, আটক ৪
নাছির উদ্দিন ঃ মিরসরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে প্রতি পক্ষের বসতঘর ভেঙ্গে দিয়েছে অপর পক্ষ। এ ঘটনায় পুলিশ উভয় পক্ষের ৪ জনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। এদিকে ঘটনার সময় উপস্থিত হওয়া বিক্ষুব্ধ জনতা সন্ত্রাসীদের ব্যবহৃত একটি মোটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। গতকাল ২৪ অক্টোবর সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের সময় জোরারগঞ্জ থানাধীন জোরারগঞ্জ ইউনিয়ননের বিষুমিয়ারহাট এলাকার গোবিন্দপুর গ্রামের জৈনেক টুকু সওদাগর বাড়ীতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই এলাকার কয়েকজন মো. হানিফ, মাসুদ, মো. ফারুক, শাহজাহান, লিলি বেগম ও ছালেহা বেগম প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাড়ীর আলমগীর (৬৫)’র সাথে পাশের ঘরের জৈনেক সুলতানা আক্তারের সাথে ঘরের ভিটে মাটি ও অন্যান্য জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো। সম্প্রতি এঘটনা নিয়ে থানায় এবং স্থানীয় ভাবে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়...
