Tuesday, July 28Welcome khabarica24 Online

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের কমিটি গঠিত

chatrodol-photo

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ মোহাম্মদ আকরামুল হাসান স্বাক্ষরিত গত ১৩ অক্টোবর ২৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন করেন।
কমিটিতে মীরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জাহিদুল আফসার জুয়েলকে সভাপতি ও হাটহাজারী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মনিরুল আলম জনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আনসুর উদ্দীন, সহ-সভাপতি এস এম মাহাবুবুল আলম শিমুল, এম ডি ফোরাকান আলী, আজিজ উল্লাহ, একরামুল আজিম, মোর্শেদ হাজারী, রেজাউল করিম বাবু, মিয়া রায়হানুল আনোয়ার রাহি, আবুল কালাম আজাদ, ওমর শরীফ, আজম উদ্দিন, যুগ্ম-সম্পাদক রাসেল খান, রাশেদুল আলম, সেলিম উদ্দিন, নুরুল আলম বাবুল, ওমর ফারুক চৌধুরী ডিউক, তাকিবুল হাসান তকি, সহ-সাধারন সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক আনিছ আখতার টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা সজীব, প্রচার সম্পাদক মাহাবুব খান।