কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর ৩য় তম শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
ইব্রাহিম বাদশা-
মীরসরাই উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর ৩য় তম শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজ বাঙালীর পরিচালনায়, প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মোঃ ফেরদাউস আলম এর সভাপতিত্বে শুক্রবার (২১ ফেব্রুয়ারি)বিকাল ৩ ঘটিকায় কাটাছরা আবদুস ছওর ভূঁইয়ার হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মীরসরাই উপজেলা বি.এন.পির সাবেক সভাপতি এডভোকেট অলিউল কবির ইকবাল।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক এর আবুতোরাব বাজার শাখার ম্যানেজার শাখাওয়াত হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল গনি ইসলামী একাডেমীর প্রতিষ্ঠাতা এস এম আবদুল্লাহ ভূঁইয়া, সংগঠনের অর্থ বিষয়ক...







