Sunday, November 1Welcome khabarica24 Online

মীরসরাই

মীরসরাইতে অবৈধ জাল কেটে বিনষ্ট করা হয়

মীরসরাইতে অবৈধ জাল কেটে বিনষ্ট করা হয়

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ আজ ২১ তারিখ রোজ রোববার মীরসরাই উপজেলার সাহেরখালী ও সাহেরখালী পয়েন্টের সন্দ্বীপ এলাকা থেকে অবিযান চালিয়ে প্রায় ৫০০ মিটার অবৈধ চরঘেরা জাল কেটে বিনষ্ট করা হয়। বিশেষ কম্বিং অপারেশন এ আজ মীরসরাই উপজেলার ডোমখালী ও সাহেরখালী পয়েন্টের সন্দ্বীপ চ্যানেলে অভিযান চালিয়ে ১১টি অবৈধ বেহুন্দী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় প্রায় ৫০০ মিটার অবৈধ চরঘেরা জাল কেটে বিনষ্ট করা হয়। এ অভিযানে ছিলেন সহকারী কমিশনার (ভুমি) কায়সার খচরু, মীরসরাই, উপজেলা কৃষি কর্মকতা বুলবুল আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতা মাহমুদুর রহমান, কোস্ট গার্ড ও মৎস্য অফিসের সহকর্মীবৃন্দ।...
মীরসরাইয়ে চলছে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের অবস্থান কর্মসূচি

মীরসরাইয়ে চলছে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের অবস্থান কর্মসূচি

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ ‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ’ এই স্লোগানের ভিত্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মীরসরাই উপজেলার ৩৯টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা (কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার) চাকরি জাতীয়করণ দাবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছে। ৩৯টি কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে আজ ২১ জানুয়ারি (রোববার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে তারা সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করে। এতে অংশ নেন সিএইচসিপি অ্যাসোসিয়েশনে উপজেলা শাখার সাধারণ সম্পাদক জেবাউল নকিব বলেন, সারাদেশের ন্যায় আমাদের এক দফা এক দাবী চাকুরী জাতীয়করণ। দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচী চলবে। ৩ দিনব্যাপী কর্মসুচির রোবাবার ২য় দিন এই কর্মবিরতি পালন করা হয়। এরপর জেলায় এবং সারাদেশে একযোগে ঢাকায় কর্মসূচী পালন করা হবে। এসময় উপস্থি...
বারইয়াহাটে যুব মহিলালীগ নেত্রীর বাসায় হামলার অভিযোগ

বারইয়াহাটে যুব মহিলালীগ নেত্রীর বাসায় হামলার অভিযোগ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ বারইয়াহাটে যুব মহিলালীগ নেত্রীর বাসায় কতিপয় অজ্ঞাত যুবক কর্তৃক হামলার অভিযোগ পাওয়া গেছে। মীরসরাই উপজেলা যুব মহিলালীগের আহ্বায়ক বিবি কুলসুম চম্পা জানান পরিবার নিয়ে তিনি বারইয়াহাট পৌর এলাকার থানা সংলগ্ন ( দক্ষিন পার্শ্বে) আনোয়ার ম্যানসন এ ভাড়া থাকেন। গত শুক্রবার ( ১৯ জানুয়ারী) দুপুরে কিছু যুবক তার বাসায় অতর্কিত হামলা করে। এসময় বাসায় থাকা তাঁর মা ফিরোজা আক্তার ( ৬০), শিশু পুত্র হিমেল মুরতাসিন ( ৭) কে নাজেহাল করে বাসার আসবাবপত্র তছনছ করে। উক্ত ঘটনার সময় বিবি কুলসুম চট্টগ্রামে গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর বাসায় তাঁর সাথে সাক্ষাৎ শেষে মীরসরাই ফিরছিলেন। ১৫- ২০ জনের হামলাকারীরা নানান হুমকী ধমকি দিয়ে তাঁর মা ও সন্তানকে বাসা থেকে বের করে দেন বলে জানান তিনি। এক পর্যায়ে স্থানীয় বারইয়াহাট পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম খোকনকে বিষয়টি অবহিত করলে তি...
প্রাণীসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে মীরসরাইয়ে সপ্তাহ ব্যাপী কর্মসূচী গ্রহণ

প্রাণীসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে মীরসরাইয়ে সপ্তাহ ব্যাপী কর্মসূচী গ্রহণ

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : প্রাণীসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে ফ্রি টিকাদান, স্কুল ফিডিং, র‌্যালী, আলোচনা সভা সহ ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে উপজেলা প্রাণীসম্পদ অফিস। বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন বিভিন্ন কর্মসূচীর কথা তুলে ধরা হয়। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার বলেন, সেবা সপ্তাহ উপলক্ষ্যে আগামী ২৩ থেকে ২৫ জানুয়ারী পর্যন্ত উপজেলার উত্তর কাটাছরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হাজীশ্বরাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুধ এবং উত্তর ধুম দৌলত বিবি সরকারী প্রাথমিক বিদ্যালয়, মসজিদিয়া নয়দুয়ারিয়া ইউনিসিয়া মাদ্রাসা ও এতিম খানা, করেরহাট সাইবেনীখিল রুপাইধন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয়, মধ্যম তালবাড়িয়া খোকন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয়, চরশরৎ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ড...
মীরসরাই বিনামূল্যে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান

মীরসরাই বিনামূল্যে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
আনোয়ারুল হক নিজামীঃ মীরসরাই উপজেলার শতবর্ষী বিদ্যালয় দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্দ্যেগে গতকাল ১৮ জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১১টা বিদ্যালয় মুক্ত মঞ্চে পরিষদের সভাপতি ডাঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে পরিষদের সহ-সাধারণ সম্পাদক সালা উদ্দিন সোহেল ও আবুল কালাম আজাদ এর যৌথ সঞ্চলনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনে সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন সোহেল, প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য এএসএম সেলিম, শিক্ষকদের মধ্যে বক্তব্য প্রদান করেন শামসুল আলম, জাহাঙ্গীর আলম, যদু গোপাল শীল, সংগঠনের অর্থ সম্পাদক আনোয়ারুল হক নিজামী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মেজবা উদ্দিন। উপস্থিত ছিলেন পরিষদের ডাঃ শ...
মীরসরাইয়ে অগ্নিকান্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মীরসরাইয়ে অগ্নিকান্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাই উপজেলার অগ্নিকান্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১টি খালি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের দমদমা বাজারে মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোর ৬টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। হাইতকান্দি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডেও সদস্য (মেম্বার) স্বরোজ প্রিয় বড়–য়া জানান, ভোর ৬টায় বিদ্যুতের শর্টশার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে বিপুল ও বিজয় বড়–য়ার মার্কেটের একে একে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন রাজু কর্মকারের মাতৃ মেডিকেল হল, সুজন বড়–য়ার শুটকির দোকান, শালিন বড়–য়ার ঐশি ইলেকট্রিক এন্ড মাইক সার্ভিস, মৃনাল বড়–য়ার ষ্টেশনারী, শ্রীমান কর্মকারের মাইকের দোকান, ঝুলু বড়–য়ার ইলেকট্রিক দোকান, সুজন দে’র ট্রেইলার্স দোকান ও একই মার্কেটের একটি খালি দোকান পুড়ে ছ...
অদম্য মেধাবী ফারজানার স্বপ্ন পূরণে নিয়াজ মোর্শেদ এলিট

অদম্য মেধাবী ফারজানার স্বপ্ন পূরণে নিয়াজ মোর্শেদ এলিট

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব  প্রতিনিধি ঃ সহপাঠিরা যখন দুরপনায় মেতে উঠতো তখন চেয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না ফারজানার। দারিদ্রতার নিদারুন কষ্ঠে বুকে পাথর চাপা দিয়ে সহ্য করা ছাড়া আরো কোনো উপায় ছিল না। তবুও থেমে থাকেনি ফারজানা। এগিয়ে গেছে নানা প্রতিকুলতা জয় করে। চালিয়ে গেছে লেখাপড়া। কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয়। তার একটি জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করলো এই হতভাগিনী। অজোপাড়া গাঁয়ের গন্ডি পেরিয়ে সুযোগে পেয়েছেন চট্টগ্রামের খ্যাতনামা প্রতিষ্ঠানে। হাজী মুহাম্মদ মহসিন কলেজের অনার্স ১ম বর্ষে ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী মীরসরাইয়ের ১৩নং মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের সিএনজি চালক মোঃ এছাক মিয়ার জেষ্ঠকন্যা ফারজানা আক্তারের বাধা ডিঙ্গিয়ে আলোর পথে এগিয়ে যাওয়ার গল্প এটি। হতদরিদ্র পরিবারে ফারজানা দু’চোখে শুধুই অন্ধকার দেখছিল। চোখের সামনে অনিশ্চিত জীবন। পিতা এছাক মিয়ার বসত ভিটা ছাড়া জমিজমা নেই। নেই আয়ের বিকল্প পথ।...
মীরসরাইয়ে ইছাখালী ইউনিয়ন আওয়ামীলীগ তৃনমূল প্রতিনিধি সভা

মীরসরাইয়ে ইছাখালী ইউনিয়ন আওয়ামীলীগ তৃনমূল প্রতিনিধি সভা

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
তৌহিদুল ইসলাম ঃ মীরসরাই উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়ন আওয়ামীলীগ কতৃক আয়োজিত তৃনমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। গতকাল ১৪ জানুয়ারী (শনিবার) ইছাখালী ইউনিয়নে আওয়ামীলীগ এর সভাপতি সিরাজুল ইসলাম মাস্টার, সভাপতিত্ব সাধারণ সম্পাদক আবুল কাশেম ভুইয়া সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি, এই সময় আরো বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি জনাব শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চোধুরী, ৬নং ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, নুরুল মোস্তফা, ৬নং ইছাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জনাব আজম খান, ৬নং ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগ এর সদস্য সহ অত্র ইউনিয়ন এর মুক্তিযোদ্ধা, ও জনসাধারণ বক্তব্য প্রদান করেন প্রদান অতিথি তার বক্তব্যে বলেন উন্নয়নের ধারাবাহিকতা বড়ায় রাখতে নৌকার কোন বিকল্প নাই।...