Wednesday, October 28Welcome khabarica24 Online

বিশেষখবর

কুমিল্লায় বাসে হামলার তদন্ত দাবি করেছে বিএনপি

কুমিল্লায় বাসে হামলার তদন্ত দাবি করেছে বিএনপি

জাতীয়, বিশেষখবর
পবিত্র শবে বরাতের রাতে কুমিল্লার চান্দিনা এলাকায় বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে এ ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়েছে।বুধবার সন্ধ্যায় বিএনপির মুখপাত্র এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এক বিবৃতিকে এ দাবি জানান।বিবৃতিতে তিনি এই মর্মন্তুদ নারকীয় ঘটনায় আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।মঙ্গলবার রাতে কুমিল্লার চান্দিনায় রাঙামাটিগামী যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলায় সাতজন দগ্ধ হন। পুলিশ ও বাসটির চালক জানিয়েছেন, বাসটি ঢাকা থেকে রওনা হয়ে চান্দিনার কাঠেরপুল এলাকার পাট গবেষণা ইনস্টিটিউটের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাতে পেট্রলবোমা নিক্ষেপ করে।...
৭০ বছরে চীনের সবচেয়ে বড় নৌদুর্ঘটনা, নিখোঁজ ৪০০

৭০ বছরে চীনের সবচেয়ে বড় নৌদুর্ঘটনা, নিখোঁজ ৪০০

আন্তর্জাতিক, বিশেষখবর
  বলা হচ্ছে ঘটনাটি ৭০ বছরের মধ্যে চীনের সবচেয়ে প্রাণঘাতী নৌদুর্ঘটনায় পরিণত হতে পারে। সোমবার রাতে ঝড়ের কবলে পড়ে মুহূর্তেই ৪৫৮ আরোহী নিয়ে উল্টে যায় পর্যটকবাহী ইস্টার্ন স্টার নামের চারতলা জাহাজটি। দেশটির ইয়াংজি নদীতে ডুবে যাওয়া ওই জাহাজ থেকে উদ্ধার করা হয়েছে ১৪ আরোহীর লাশ।  জীবিত উদ্ধার করা হয় সমান সংখ্যাক আরোহীকে। এখনও নিখোঁজ রয়েছে আরও ৪০০ আরোহী। তাদের খোঁজে উল্টে থাকা জাহাজ ও আশপাশের নদীতে বুধবারও তল্লাশি চালিয়ে যাচ্ছেন ডুবুরি। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আর কাউকে জীবিত পাওয়ার আশা ক্রমেই ফিকে হয়ে আসছে।খোদ চীনা প্রধানমন্ত্রী লে কেকিয়াং উদ্ধার অভিযান দেখতে ঘটনাস্থলে যান। নিখোঁজ যাত্রীদের আত্মীয়স্বজনদের ক্ষোভের মুখে উদ্ধার ও তল্লাশি অভিযানের সর্বশেষ তথ্য নিয়মিতভাবে স্বচ্ছতার সঙ্গে প্রকাশের নির্দেশ দিয়েছেন তিনি। উদ্ধারকাজে যথাযথ কর্মী ও তহবিল যোগানোর আশ্বাসও দিয়েছেন তিনি। দেশটির রাষ্ট্রা...
নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতি হামলা, নিহত ১৮

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতি হামলা, নিহত ১৮

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম
নাইজেরিয়ায় একটি মসজিদে আত্মঘাতি বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির বর্নো রাজ্যের রাজধানী মেইদগুরির আলহাজ হারুনা মসজিদে আসরের নামাজ চলা অবস্থায় ওই হামলার ঘটনা ঘটে।হামলায় বেশ কিছু লোক আহত হয়েছেন। এর আগে শুক্রবার দিবাগত রাতে বর্নো রাজ্যের একটি গ্রামে দেশটির বিদ্রোহী সংগঠন বোকো হারামের হামলায় অন্তত ১৩ জন নিহত হয়।সর্বশেষ হামলায় দায় এখনও কেউ স্বীকার করেনি। দেশটির সাবেক সেনাশাসক মুহাম্মাদু বুহারি দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার একদিন পরই এসব হামলার ঘটনা ঘটল।শপথ নেওয়ার পর বুহারি বোকো হারাম দমনের অঙ্গীকার করেছেন।বর্নো রাজ্যের পুলিশপ্রধান আদরেমি ওপাদোকান ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, শনিবার মনডে মার্কেটের কাছের ওই মসজিদে আসরের নামাজ শুরু হওয়ার পরপরই আত্মঘাতি হামলাকারী তার কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।মার্কেটের ব্যবসায়ী নুরা খালিদের বর...
ঢাকা মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা

ঢাকা মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি পদে মো. বায়েজিদ আহমেদ খান ও সাধারণ সম্পাদক পদে মো. সাব্বির হোসেন এবং উত্তরে মো. মিজানুর রহমানকে সভাপতি ও মো. মহিউদ্দিন আহম্মেদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এবং দফতর সম্পাদক শেখ রাসেল প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রলীগের একটি অংশ ক্ষুব্ধ। রাত দেড়টার দিকে দক্ষিণ ছাত্রলীগের সদ্যবিদায়ী সভাপতি আনিসের অনুসারীরা ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদারের সেগুনবাগিচাস্থ বাসার সামনে জড়ো হয়। ওই সময় সেখানে অবস্থানরত ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা চালায় তারা। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে মো. মহসিন আহম্মেদ,...
রাজউকের অবহেলা সহ্য করা হবে না: মেয়র খোকন

রাজউকের অবহেলা সহ্য করা হবে না: মেয়র খোকন

বিশেষখবর
এনবিএল টুইন টাওযারের পাইলিং ধসের ঘটনায় রাজউকের অবহেলাকে দায়ী করেছেন ঢাকা সিটি দক্ষিণের মেয়র সাঈদ খোকন। একই সঙ্গে তিনি রাজউক কর্তৃপক্ষের উপর প্রচন্ড ক্ষোভও প্রকাশ করেন। আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থলে এসে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।সাঈদ খোকন বলেন, এখানে অন্যরা আসলেও রাজউক কর্তৃপক্ষের কোনো লোকদেরকে দেখা যাচ্ছে না। রাজউক কর্মকর্তারা এখনো আসেন নি। এখানেই স্পষ্টই বুঝা যাচ্ছে তাদের গাফলতি রয়েছে। কারণ, ভবন নির্মাণের ডিজাইনসহ সকল কিছু দেখার দায়িত্ব রাজউকের। এঘটনার সঙ্গে জড়িতদের বিরদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।...
টিসিবি’র নতুন চেয়ারম্যান ইকবাল

টিসিবি’র নতুন চেয়ারম্যান ইকবাল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ইকবাল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে। একই আদেশে টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সারোয়ার জাহান তালুকদারকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।২০১০ সালের ১৯ ডিসেম্বর টিসিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন সারোয়ার জাহান।বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকার টিসিবির মধ্যেমে পণ্য আমদানি করে ভোক্তাপর্যায়ে তা ন্যায্য মূল্যে বিক্রি করে থাকে। তবে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে টিসিবির সক্ষমতা নিয়ে বিভিন্ন মহলের প্রশ্ন রয়েছে। বিশেষ করে প্রতি বছর রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বাড়িয়ে থাকে।...
খুব শিগগিরই বাংলাদেশ-ভারত তিস্তা চুক্তি

খুব শিগগিরই বাংলাদেশ-ভারত তিস্তা চুক্তি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  আন্তর্জাতিক নদী তিস্তার পানি ভাগাভাগি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে খুব তাড়াতাড়িই চূড়ান্ত চুক্তি হচ্ছে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রভাবশালী বিজেপি নেতা রাজনাথ সিং। আজ মঙ্গলবার দুপুরে রাজনাথ সিংয়ের বরাত দিয়ে এ খবর দেয় ভারতীয় সংবাদ মাধ্যম আইবিএন। পাশাপাশি চুক্তির শর্তগুলো বাস্তবায়নের ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারও সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।বহু বছর ধরেই তিস্তা চুক্তি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে টানাপড়েন চলছে। তবে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর এ ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করে আসছেন নরেন্দ্র মোদি। আগামী মাসে নরেন্দ্র মোদির বহু প্রতীক্ষিত বাংলাদেশ সফরের কথা রয়েছে। এ সফরেই তিস্তা চুক্তির বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।তবে তিস্তা চুক্তির প্রধান বাধা হিসেবে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মূলত তার বাধাতেই ...
টেকনাফে ৩২ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

টেকনাফে ৩২ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
টেকনাফ-কক্সবাজার সড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে থেকে ৩২ হাজার পিস ইয়াবা বড়িসহ চার জনকে আটক করেছে পুলিশ।সোমবার রাত ২টার দিকে তাদের আটক করা হয়।আটকরা হলেন-চট্রগ্রাম বায়েজিদ বোস্তামি এলাকার নজরুল হোসাইন (২৯), চকরিয়া পৌরসভার চিরিঙ্গা ২ নং  ওয়ার্ডের মনসুর আলম (৪৩), টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়ার হামিদ হোসেন (২৮) ও কুমিল্লা বুড়িচং রামপুরার শাহজাহান খাঁন (৩১)।টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবার চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ টেকনাফ-কক্সবাজার সড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনের এলাকায় চট্টগ্রামগামী একটি ট্যাক্সিক্যাবে তল্লাশি চালায়। এসময় প্রায় ৯৬ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ ওই চারজনকে আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।...