Tuesday, July 28Welcome khabarica24 Online

কুমিল্লায় বাসে হামলার তদন্ত দাবি করেছে বিএনপি

image_229452.bnp

পবিত্র শবে বরাতের রাতে কুমিল্লার চান্দিনা এলাকায় বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে এ ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়েছে।বুধবার সন্ধ্যায় বিএনপির মুখপাত্র এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এক বিবৃতিকে এ দাবি জানান।বিবৃতিতে তিনি এই মর্মন্তুদ নারকীয় ঘটনায় আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।মঙ্গলবার রাতে কুমিল্লার চান্দিনায় রাঙামাটিগামী যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলায় সাতজন দগ্ধ হন। পুলিশ ও বাসটির চালক জানিয়েছেন, বাসটি ঢাকা থেকে রওনা হয়ে চান্দিনার কাঠেরপুল এলাকার পাট গবেষণা ইনস্টিটিউটের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাতে পেট্রলবোমা নিক্ষেপ করে।