Wednesday, October 28Welcome khabarica24 Online

বিশেষখবর

চীনের বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ৩৮

চীনের বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ৩৮

আন্তর্জাতিক, বিশেষখবর
  চীনে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে আরও ছয় জন।সোমবার রাতে দেশটির মধ্যাঞ্চলের হেনান প্রদেশের ওই বৃদ্ধাশ্রমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।প্রশাসনের বরাত দিয়ে মঙ্গলবার চীনের স্থানীয় সংবাদমাধ্যমগুলো ঘটনাটি জানিয়েছে।সংবাদমাধ্যমগুলো জানায়, হেনানের লুশান কাউন্টির ওই বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের সময় দেড় শতাধিক লোক ছিল। দগ্ধদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রশাসনিক কর্মকর্তারা দাবি করেছেন, আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অনেকেই নিরাপদে সরে যেতে পেরেছে। তবে আগুন নেভানোর পর সেখানে আর কেউ আটকা পড়েছেন কিনা বা কারও দুর্ভাগ্যজনক পরিণতি ঘটেছে কিনা তা খুঁজে দেখছে উদ্ধারকর্মীরা।...
সাগরভাসা অধিকাংশই বাংলাদেশি : দাবি ইন্দোনেশিয়ার

সাগরভাসা অধিকাংশই বাংলাদেশি : দাবি ইন্দোনেশিয়ার

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
আন্দামান সাগরে ভাসমানদের অধিকাংশ মিয়ানমারের রোহিঙ্গা বলে বাংলাদেশ মনে করলেও তার উল্টো কথা বলছে ইন্দোনেশিয়া। তাদের বক্তব্য, এর অধিকাংশই বাংলাদেশি। সিউলে এক বৈঠকে ইন্দোনেশিয়ার কর্মকর্তারা অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপকে এ কথা জানিয়েছেন বলে দি অস্ট্রেলিয়ান শনিবার এক প্রতিবেদনে বলেছে। এর দুই দিন আগেই বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, আন্দামান সাগরে বিভিন্ন নৌকা ও ট্রলারে থাকা অধিকাংশ ব্যক্তিই রোহিঙ্গা। এদের মধ্যে বাংলাদেশির সংখ্যা কম। সমুদ্রে ভাসমান প্রায় ৭,০০০ বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা অভিবাসীদের উদ্ধারের প্রক্রিয়া চলমান। এর মধ্যে ইন্দোনেশিয়ার কর্মকর্তারা বলছেন, শরণার্থী সংকটে পড়া এ মানুষদের অধিকাংশই অবৈধ বাংলাদেশি শ্রমিক। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জুলি বিশপ বলেছেন, ইন্দোনেশিয়া ধারণা করছে, সমুদ্রে যে ৭,০০০ অভিবাসী ভাসমান অবস্থায় রয়েছেন...
বাংলাদেশেও ম্যাগি নুডলস পরীক্ষার উদ্যোগ

বাংলাদেশেও ম্যাগি নুডলস পরীক্ষার উদ্যোগ

বিশেষখবর
  রতিবেশী দেশ ভারতে ম্যাগি ইন্সট্যান্ট নুডলসে মানবদেহের জন্য ক্ষতিকর পরিমাণে সিসা ও মনোসোডাইম গ্লুকোমেট (এমএসজি) পাওয়া গেছে। ঘটনাটি গণমাধ্যমে আসার পর বাংলাদেশেও ম্যাগি নুডলস পরীক্ষার উদ্যোগ নিয়েছে খাদ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনও (বিএসটিআই)।বিএসটিআইয়ের মহাপরিচালক ইকরামুল হক আজ  শনিবার সাংবাদিকদের বলেন, এখন বাজার থেকে ম্যাগি নুডলসের নমুনা সংগ্রহ করা হচ্ছে। সেসব নমুনা বিএসটিআইয়ের নিজস্ব পরীক্ষাগারে পরীক্ষা-নিরীক্ষা করার পর জানা যাবে এতে কোনো ক্ষতিকর উপাদান আছে কি না।পরীক্ষা করতে কতদিন সময় লাগতে পারে তা জানতে চাইলে ইকরামুল হক বলেন, এটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে বেশ কয়েকদিন সময় লাগবে।বিএসটিআই যেসব পণ্যের লাইসেন্স দেয়, সেসব পণ্যের মান যাচাই করার ক্ষমতা এর নিজস্ব পরীক্ষাগারের রয়েছে বলেও জানান সংস্থাটির মহাপরিচালক।পরীক্ষা করে কোনো...
বেসরকারি সংস্থা নিয়ন্ত্রণে রাশিয়ায় কঠোর আইন

বেসরকারি সংস্থা নিয়ন্ত্রণে রাশিয়ায় কঠোর আইন

আন্তর্জাতিক, বিশেষখবর
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন একটি বিতর্কিত আইন অনুমোদন করেছেন যার ফলে সরকার হুমকি মনে করে এমন যেকোনো বিদেশি সংস্থাকে দেশটিতে নিষিদ্ধ করতে পারবে।এর ফলে অনেকেরই অভিযোগ, বিরোধীদের দমন করতে এটি সরকারের আরেকটি হাতিয়ার হয়ে উঠতে যাচ্ছে।নতুন এ আইনে বলা হয়েছে, রাশিয়ার নিরাপত্তার জন্যে হুমকি বা ঝুঁকি হয়ে উঠতে পারে, এমন যেকোনো বিদেশি সংস্থা বন্ধ করে দিতে পারবে সরকার। পাশাপাশি তাদের অর্থদণ্ড বা কারাদণ্ডও দেয়া যাবে। ওই সংস্থার সব সম্পদও বাজেয়াপ্ত করা হবে।যারা ওইসব সংস্থায় কাজ করবেন তাদের ছয় বছর পর্যন্ত কারাদণ্ডেরও বিধান রাখা হয়েছে। আইনটির সমর্থকরা বলছেন, এর ফলে রাশিয়ায় বিদেশি হস্তক্ষেপের রাস্তা বন্ধ হবে। তবে আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, এই কঠোর আইনের ফলে সিভিল সোসাইটিরই গলা বন্ধ করে ধরা হলো। হিউম্যান রাইটস ওয়াচ মনে করে, তাদের লক্ষ্য করেই এরকম আইন তৈরি ক...
অসুস্থ্ সালাহউদ্দিনকে আইসিইউতে নেয়া হয়েছে

অসুস্থ্ সালাহউদ্দিনকে আইসিইউতে নেয়া হয়েছে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভারতের মেঘালয়ের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেস, শিলং (নেগ্রিমস) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে তাকে আইসিইউতে নেয়া হয় বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।আইসিইউতে তার বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে। আজ শুক্রবার পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে।বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনির কাছে সালাহ উদ্দিন বলেন, তার পায়ে পানি জমেছে, পা ফুলে গেছে। এছাড়া নানা চর্মরোগও দেখা দিয়েছে। তিনি ঘুমাতে পারছেন না বলেও জানান।নেগ্রিমসের পরিচালক এ জি এহেনগার জানান, সালাউদ্দিনের আগের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনগুলো পর্যালোচনা করে আরো বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। এখন থেকে তিনি একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন।সিভিল হাসপাতালে সালাহ উদ্দিনের কার...
সালাহ উদ্দিনের কিডনিতে পাথর: চিকিৎসক

সালাহ উদ্দিনের কিডনিতে পাথর: চিকিৎসক

বিশেষখবর
মেঘালয়ের শিলংয়ে সিভিল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা সালাহ উদ্দিনের কিডনিতে পাথর পাওয়া গেছে। তার চিকিৎসক ডি জি গোস্বামী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে চিকিৎসার জন্য সহকর্মীদের নিয়ে আজ আলোচনায় বসবেন গোস্বামী। জানা গেছে, মঙ্গলবারও সালাহ উদ্দিনের কিছু স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। সেসব পরীক্ষার পর তার কিডনিতে পাথরের অস্তিত্ব ধরা পড়ে। ডা. গোস্বামী পরে সাংবাদিকদের বলেন, সালাহ উদ্দিন আহমদকে দেখতে গিয়েছি। তার চর্মরোগের চিকিৎসা দিতে সহকর্মীদের নির্দেশ দিয়েছি। বুধবার অন্য দুই সহকর্মীকে নিয়ে তার স্বাস্থ্যগত বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনায় বসতে পারি।এদিকে, সালাহ উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য তৃতীয় দেশে নেয়ার যে আশাবাদ ব্যক্ত করেছিলেন তার স্ত্রী হাসিনা আহমদ সেটা সম্ভব নাও হতে পারে। কেননা, মেঘালয় রাজ্যে অনুপ্রবেশের অভিযোগে মামলা থাকায় তা সুরাহা না হওয়া পর্যন্ত তিনি হয়তো শিলংয়ের বাইরে যাওয়...
ফখরুলের জামিন নামঞ্জুর

ফখরুলের জামিন নামঞ্জুর

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রিমান্ড ও জামিন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তদন্তকারী কর্মকর্তা চাইলে ২৩ মের মধ্যে মির্জা ফখরুলকে জেল গেইটে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে।পল্টন থানার নাশকতার তিন মামলায় ঢাকা মহানগর হাকিম অশোক কুমার দত্ত আজ বুধবার এ আদেশ দেন।রিমান্ড ও জামিন শুনানির জন্য বুধবার সকালে মির্জা ফখরুলকে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়।এর আগে রবিবার মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবা পল্টন থানার তিন মামলায় জামিনের আবেদন করেন।উল্লেখ্য, গত ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে পুলিশ। আটকের পর তাকে দুই মামলায় আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। ২৭ জানুয়ারি পল্টন থানার গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ সেখ তিন দিনের রিম...
মানবপাচারে জড়িতদের ছাড় নয় : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

মানবপাচারে জড়িতদের ছাড় নয় : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশেষখবর, সংবাদ শিরোনাম
মানবপাচারে জড়িত গডফাদারদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। অপরদিকে পাচাররোধে মিয়ানমারের অরক্ষিত আড়াই শ কিলোমিটার সীমান্তে বিজিবি মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এ ছাড়া কক্সবাজারের মিয়ানমার সীমান্তকে আরও সুরক্ষিত করতে সরকারিভাবে কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি।আসাদুজ্জামান খান কামাল জানান, মানবপাচার রোধে সমুদ্রে মাছ ধরার জেলেদের আলাদাভাবে পরিচয়পত্র দেওয়া হবে। মালামাল পরিবহনের জন্য ট্রলারগুলোতেও থাকবে আলাদা নম্বরপ্লেট। সাংবাদিদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যারা সাগরে ভাসমান তারা সবাই বাংলাদেশি নয়। বাংলাদেশি থাকলেও অল্পসংখ্যক। এ ছাড়া সমুদ্রে ভাসমান আটকা পড়া ট্রলারের মধ্যে বাংলাদেশের কোনো ট্রলার নেই।...