ঢাকায় ফিরছেন মানুষ, দুই রেল স্টেশনে ভিড়
ঈদ উপলক্ষে রাজধানী ছেড়ে গ্রামে ছুটে যাওয়া লোকজন এখন স্রোতের মতো রাজধানীতে ঢুকছেন। ঈদের পর প্রথম শুক্রবার। এ দিন কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রাজধানীমুখো মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পূর্ব ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকামুখী প্রতিটি ট্রেনেই ছিল উপচেপড়া ভিড়।শুক্রবার কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, অন্য যেকোনো দিনের চেয়ে এ দিন যাত্রীদের চাপ ছিল বেশি। কখনও মেঘলা আকাশ, আবার কখনও বৃষ্টি- এমন অবস্থায়ও যাত্রীদের ট্রেনের ছাদ, ইঞ্জিন ও দরজা-জানালায় ঝুঁলে আসতে দেখা গেছে। কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে বের হওয়া যাত্রীদের যানবাহন পেতে দুর্ভোগ পোহাতে হয়েছে। স্টেশন চত্বরে থাকা যানবাহনের ড্রাইভার যাত্রীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে ভাড়া হাঁকেন দ্বিগুণেরও বেশি। এদিকে শুক্রবার জয়ন্তিকা, সুন্দরবন ও উপকূল এক্সপ্রেসসহ বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন ১ থেকে ৫ ঘণ্টা বিলম্বে কমলাপুর স্টেশনে পে...






