মীরসরাইতে ঘুর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত ৬২ টি সাইকোন সেন্টার
নিজস্ব প্রতিনিধি ॥ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় ‘কোমেন’ এর প্রভাবে বৃহস্প্রতিবার (৩০ জুলাই) দিনভর উপজেলার সর্বত্র ঝড়ো হাওয়া আর বৃষ্টিপাত ছিল। কোথাও তেমন কোন ক্ষয়ক্ষতি না হলে ও উপজেলা ব্যাপী জনমনে বিরাজ করছিল আতংক। স্কুল কলেজের শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেয়া হয়, হাটবাজারে ও জনমানুষের সংখ্যা ছিল খুবই কম। দিনভর ও রাতে এই রিপোর্ট লিখা পর্যÍ উপজেলার সর্বত্র বিদ্যুতহীন। তবে দূর্যোগ মোকাবেলায় ৬২ টি সাইকোন সেন্টার তৈরী রেখেছেন উপজেলা প্রশাসন।
মীরসরাই - সীতাকুন্ডের উপকূলে ঝড় ‘কোমেন’ আঘাত হানার সম্ভাবনা থাকায় মানুষের জান মাল রক্ষায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে মীরসরাই উপজেলা প্রশাসন। বৃহস্প্রতিবার (৩০ জুলাই) রাতে এই রিপোর্ট লিখা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন নিজে পরিস্থিতি পর্যবেক্ষন ও আবহাওয়া বিভাগ থেকে নির্দেশনার অপেক্ষায় ছিলেন। উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা গন সহ, আনসার, প...







