Sunday, September 20Welcome khabarica24 Online

ফেনীতে পর্ণোগ্রাফী ও পাইরেটেড ডিভিডি সহ আটক ১

images pনিজন্ব প্রতিনিধি ॥ র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্প গত বৃহস্প্রতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ফেনী মডেল থানাধীন শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতানের ৩য় তলায় সাদিয়া ইলেকট্রনিক্স দোকানে বিপুল পরিমান পর্ণোগ্রাফি ও অশ্লীল ডিভিডি সহ ১ জনকে আটক করে।
ফেনী র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি সুবাস চন্দ্র সাহা জানান তাঁর নেতৃত্বে র‌্যাব-৭ দল উক্ত দোকানে অভিযান চালিয়ে দোকানটি তল্লাশি করে ৪০৯, পিস পর্ণো, ৬৫৩২ পিস্ পাইরেটেড ডিভিডি, ০১ টি পোর্টেবল হার্ডডিস্ক (১ টেরাবাইট) এবং ০১ টি সিপিইউ (২ টেরাবাইট হার্ডডিস্কসহ) বিক্রেতা মোঃ মিজানুর রহমান (৩৫) পিতা ঃ সিরাজ মিয়া, সাং পূর্ব বিজয় সিংহ, থানা ও জেলাঃ ফেনীকে হাতেনাতে গ্রেফতার করে । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পর্নোগ্রাফী নিয়ন্ত্রন ২০১২, কপিরাইট আইন ২০০০ এ মামলা দায়ের পূর্বক জব্দকৃত পর্ণো/অশ্লীল এবং পাইরেটেড ডিভিডিসহ ফেনী মডেল থানায় হস্তান্তর করেন ।