Wednesday, October 28Welcome khabarica24 Online

বিশেষখবর

বাংলাদেশ সফরে আসতে পারেন ভ্লাদিমির পুতিন

বাংলাদেশ সফরে আসতে পারেন ভ্লাদিমির পুতিন

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
চলতি বছরে বাংলাদেশ সফরে আসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।ঢাকায় দেশটির রাষ্ট্রদূত আলেক্সান্দার নিকোলায়েভ সাংবাদিকদের জানিয়েছেন, পুতিনের সফরের আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুর বিষয়ে অগ্রগতি হয়েছে।আলোচিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চূড়ান্ত চুক্তি হতে পারে কয়েক মাসের মধ্যেই। নিকোলায়েভ জানান, ওই সময়েই বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে ভ্লাদিমির পুতিনের।২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়ার সাথে পুরনো সম্পর্ক ঝালাইয়ে হাত দেয় শেখ হাসিনার সরকার। এরই মধ্যে ২০১৩ সালে মস্কো সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সফরে, রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনা, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে প্রযুক্তি বিনিময়সহ বেশ কয়েকটি চুক্তি করে বাংলাদেশ। ঐ সময়েই রাশিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে আসেন প্রধানমন্ত্রী।...
আইসিটি আন্তর্জাতিক অপরাধ বিচারে নতুন নজির স্থাপন করেছে : প্রধানমন্ত্রী

আইসিটি আন্তর্জাতিক অপরাধ বিচারে নতুন নজির স্থাপন করেছে : প্রধানমন্ত্রী

জাতীয়, বিশেষখবর, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল, বাংলাদেশ (আইসিটি-বিডি) উন্মুক্ত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ বিচারের ক্ষেত্রে একটি নতুন নজির স্থাপন করেছে।আন্তর্জাতিক অপরাধ বিচার দিবসের প্রাক্কালে এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, নিরপেক্ষ জাতীয় আদালতের মাধ্যমে মানবতার বিরুদ্ধে উন্মুক্ত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ বিচারের ক্ষেত্রে একটি নতুন নজির স্থাপন করেছে।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে সংঘটিত ঘৃণ্য অপরাধের শিকার লাখ লাখ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে উদ্যোগ নিয়েছে।তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইন, ১৯৭৩ জাতীয় আদালত গঠনের ভিত্তি স্থাপন করেছে যা চার দশক পর ন্যায়বিচার ও সত্য প্রতিষ্ঠার জন্য আমাদের দাবিতে সাড়া দিয়েছে।তিনি বলেন, এসব বিচার প...
ক্রিকেটারদের ছুটি মাত্র দুদিন

ক্রিকেটারদের ছুটি মাত্র দুদিন

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ২-১এ ওয়ানডে সিরিজ জেতার আনন্দ এবার মাশরাফিদের ঈদকে আরও বর্ণিল করে তুলবে। তবে পবিত্র ঈদুল ফিতরের ছুটি পাচ্ছেন মাত্র দু’দিন। ১৮ ও ১৯ জুলাই। ২১ জুলাই চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। এ জন্য কাটছাঁট করা হয়েছে টাইগারদের ছুটি। এদিকে ক্রিকেটারদের বেশিরভাগই এই ঈদে ছুটি নিতে অনিচ্ছুক। যারা টেস্ট দলে আছেন তারা অনুশীলনে নিমগ্ন থাকার পক্ষে। বৃহস্পতিবার একথা বলেছেন খোদ বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ। টেস্ট সিরিজে পুরোপুরি মনযোগী হতে নিজ নিজ শহরে বা গ্রামে ঈদের ছুটিকাটাতে যাচ্ছেন না অনেক ক্রিকেটারই। ওয়ানডেতে বরাবরই ভালো করলেও টেস্টে দুর্বলতা রয়েই গেছে টাইগারদের। তাই ছুটির এ সময়টুকু চট্টগ্রামে থাকতে চান ক্রিকেটাররা। প্রয়োজনে ছুটির সময়েও ঐচ্ছিক অনুশীলনে অংশ নিতে পারেন ক্রিকেটাররা। টেস্ট স্কোয়াডের ক্রিকেটারদের মধ্যে তামিম-মুমিনুলসহ ছয়/সাতজন ক্রিকেটার ঈদ-আনন্দ ভা...
প্লুটোয় বরফের পাহাড়

প্লুটোয় বরফের পাহাড়

বিজ্ঞান-প্রযুক্তি, বিশেষখবর
রহস্যময় ‘বামন গ্রহ’ প্লুটোর বুকে পৃথিবীর মতোই সুউচ্চ বরফের পাহাড় আছে। নিউ হরাইজনস মহাকাশযান থেকে পাঠানো প্লুটোর ছবিতে এমনটিই দেখা গেছে। প্লুটো ও এর চাঁদ ক্যারনে ভৌগোলিক সক্রিয়তার লক্ষণও ছবিতে ধরা পড়েছে। প্লুটোর পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় নিউ হরাইজনসের তোলা প্রথম এ ছবিটিই প্রদর্শন করলেন নাসার বিজ্ঞানীরা।প্লুটো অভিযানের এক বিজ্ঞানী জন স্পেনসার বলেন, কাছ থেকে তোলা প্লুটোর ছবি দেখে মনে হয়, ১০ কোটি বছর ধরে বেশকিছু ভৌগোলিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এর ভূমি পুনর্গঠিত হয়েছে। ফলে এটি পরিষ্কার যে, প্লুটো নিস্তেজ এবং মৃত গ্রহ নয়। তাছাড়া প্লুটোতে তেমন কোনো গর্তও দেখা না যাওয়ায় বিজ্ঞানীদের ধারণা, এ গ্রহ ও এর চাঁদ এখনও সক্রিয় আছে।অভিযানের প্রধান বিজ্ঞানী অ্যালান স্টার্ন বলেন, আমরা এখন এমন এক বিচ্ছিন্ন, ছোট গ্রহ পেয়েছি যেটি সাড়ে চারশ’ কোটি বছর পরও সক্রিয় রয়েছে। বিজ্ঞানীদের প্রদর্শিত ছবিটিতে প্লুটোয় হার্ট আকৃতির ...
পবিত্র শবে কদর আজ

পবিত্র শবে কদর আজ

জাতীয়, বিশেষখবর, স্লাইড
আজ মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে কদর। ধর্মীয় ভাব-গাম্ভীর্য এবং এবাদত-বন্দেগির মধ্য দিয়ে দেশব্যাপী পবিত্র শবে কদর পালন করা হবে।প্রতিবছর মাহে রমজানের ২৬ তারিখ দিবাগত রাতে শবে কদর পালন করা হয়।ইসলাম ধর্ম অনুসারে, এ রাতে ইসলামের শ্রেষ্ঠ নবী মহানবী হযরত মুহাম্মদের (সা.) অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্র্নিধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে কদরের রাতের গুরুত্ব অপরিসীম এবং এই রাত অত্যন্ত পূণ্যময় হিসেবে বিবেচিত।কোরআনের সুরা কদরে উল্লেখ আছে, হাজার মাস উপাসনায় যে পূন্য হয়, কদরের এক রাতের উপাসনা তার চেয়ে উত্তম। লাইলাতুল কদরের রাতে সৎ এবং ধার্মিক মুসলমানদের ওপর আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। লাইলাতুল কদরে মুসলিমরা আল্লাহর কাছে মাগফিরাত, নাজাত ও ক্ষমা পাওয়ার পরম সুযোগ লাভ করে।লাইলাতুল কদর সম্পর্কে মহানবী বলেন, যে ব্যক্তি এ রাত ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবে, আল্লাহ ত...
একাদশ শ্রেণিতে ভর্তি : অনলাইনে তৃতীয় দফা ফল প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তি : অনলাইনে তৃতীয় দফা ফল প্রকাশ

জাতীয়, বিশেষখবর
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে তৃতীয় দফায় ফল প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। এতে ১ লাখ ৮ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তৃতীয় দফায় উন্নীতরা আগামী ১২ থেকে ১৪ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে ভর্তির সুযোগ পাবেন।২০১৫-১৬ শিক্ষাবর্ষে কলেজে ভর্তির জন্য ২৮ জুন মধ্য রাতে প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়। এতে মোট ১১ লাখ ৫৬ হাজার ২২৪ জন প্রার্থীর মধ্যে মনোনীত হন ৯ লাখ ২৩ হাজার ১০৫ জন শিক্ষার্থী।এরপর দ্বিতীয় দফায় ৬ জুলাই ফল প্রকাশ করা হয়। এতে প্রথম দফায় বাদ পড়া ১০ হাজার ৭২৬ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।প্রথম মেধাতালিকা প্রকাশের পর নানারকম অসঙ্গতি দেখা যাওয়ায় বিলম্ব ফি ছাড়া আগামী ২৬ জুলাই পর্যন্ত ৪ দফায় ভর্তির সুযোগ দেওয়া হয়েছে।...
মীরসরাইয়ে আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন ও সমাবেশ

মীরসরাইয়ে আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন ও সমাবেশ

বিশেষখবর, মীরসরাই, সারা-দেশ
আকাশ ইকবাল : আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে ৭ জুলাই (মঙ্গলবার) মীরসরাই সচেতন নাগরিক সমাজ মীরসরাই শাখার উদ্যোগে দুপুর ১২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সচেতন নাগরিক সমাজ কমিটির সদস্য সচিব আব্দুস সালামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক সমাজ কমিটির আহ্বায়ক নাট্টকার মাঈন উদ্দিন চৌধুরী সেলিম। বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী ও চিকিৎসক প্রফেসর ড. জামসেদ আলম, কমিটির যুগ্ন-আহ্বায়ক সুদর্শন রায় ও প্রদীপ কুমার দাশ, ত্রিপুরা কল্যাণ পরিষদের সভাপতি ফুল কুমার ত্রিপুরা, ত্রিপুরা আদিবাসী ফোরামের সভাপতি শান্তি কুমার ত্রিপুরা, ত্রিপুরা আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক মথি ত্রিপুরা, সচেতন নাগরিক সমাজের উপদেষ্টা ক্ষুদিরাম দাশ, দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি হাসান মোহাম্মদ সাইফুদ্দীন, সদস্য এমদাদ হোসেন সোহেল। গত ১৯ ও ২০ জুন দফায় দফায় মীরসরাই উপজেলার উত্তর তালবাড়িয়া প...
বাংলাদেশ থেকে জাতিসংঘের নির্বাচনী প্রকল্প প্রত্যাহার

বাংলাদেশ থেকে জাতিসংঘের নির্বাচনী প্রকল্প প্রত্যাহার

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  বাংলাদেশে নির্বাচন কমিশনের একটি প্রকল্প প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। দাতারা তহবিল প্রত্যাহার করায় মেয়াদ শেষের আট মাস আগেই নির্বাচন কমিশনের একটি প্রকল্প থেকে সরে গেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাপনা শক্তিশালীকরণ প্রকল্প এ মাস শেষেই বন্ধ করে দেয়া হবে বলে জাতিসংঘ সংস্থাটি জানিয়েছে। ২০১২ সালের এপ্রিল থেকে প্রকল্পটিতে তহবিল জোগাচ্ছিল ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনগুলো নিয়ে পশ্চিমাদের অসন্তোষের মধ্যেই প্রকল্পে অর্থায়ন থেকে সরে গেল দেশগুলো। গত বছরের উপজেলা নির্বাচন এবং সম্প্রতি অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম এবং তা তদন্তে গড়িমসি নিয়ে এরই মধ্যে কথা বলেছেন এ দেশগুলোর প্রতিনিধিরা। দশম সংসদ নির্বাচন বর্জন করে আসা বিএনপি জোট স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিলেও তাতে ব্যাপক অনিয়ম, কারচুপির অভিযোগ ওঠ...