Monday, October 26Welcome khabarica24 Online

বিশেষখবর

মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত মায়ানীর নুরুল হুদা বাঁচতে চায় চিকিসার্থে সাহায্যের আবেদন

মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত মায়ানীর নুরুল হুদা বাঁচতে চায় চিকিসার্থে সাহায্যের আবেদন

প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
খবরিকা রিপোর্ট : মা-বাবা আর ছোট ভাইদের নিয়ে কোনমতে সংসার চলছিলো নুরুল হুদার । যা আয় করতেন তা দিয়ে চলে তার ৬ সদস্যের পরিবার। প্যারালাইসিস আক্রান্ত হয়ে ঘরে বসা বৃদ্ধ বাবা। গত কয়েক মাস আগে হটাৎ নুরুল হুদার শরীরে মরনব্যাধী ক্যান্সারের জীবানু ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত অপারেশন করা না গেলে তাকে বাঁচানো সম্ভব হবে না। নুরুল হুদার মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শাহ আলম চেয়ারম্যান বাড়ির দেলোয়ার হোসেনের পুত্র। অসুস্থ হওয়ার পর থেকে এই পর্যন্ত চিকিৎসা খরচ বহন করে নিঃস্ব হয়ে পড়েন। পরিবারের তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। চিকিৎসকের পরামর্শমত তার জরুরী অপারেশন করাতে হবে। এতে প্রায় ৪ লাখ টাকা খরচ হবে। কিন্তু তার মত দরিদ্রের পক্ষে এত ব্যয়বহুল খরচ বহন করা সম্ভব হচ্ছেনা। তাই সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে নুরুল হুদাকে বাঁচাতে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তার পরিবার...
মীরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

মীরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : স্বাধীনতার মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় বিভিন্ন কর্মসূচি। উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ আগষ্ট ( বুধবার ) সকাল ১০টায় এক শোক র‌্যালি উপজেলা প্রাঙ্গন থেকে বের হয়ে পৌর এলাকা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে । পরে উপজেলা অডিটরিয়ামে একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। মীরসরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলার সহকারী কমিশনার ভূমি কায়ছার খসরু, মীরসরাই উপজেলার প্যানেল চেয়ারম্যান ইয়াসমিন আক্তার কাকলী, মীরসরাই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, বারইয়ারহাট পৌরসভার মেয়র ন...
জনকল্যানে মীরসরাইয়ের ছাত্রলীগ : অভিনন্দন

জনকল্যানে মীরসরাইয়ের ছাত্রলীগ : অভিনন্দন

খবরিকা আর্কাইভ, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
মাহবুব পলাশ :: শুধু নিরাপদ সড়কের দাবীর স্লোগানের পাশাপাশি সড়ক ব্যবহারে জনগনকে নিজ নিজ দায়িত্বে ও সচেতনতা অবলম্বন করতে হবে। আমরা সকলেই যদি সচেতন হই আর নিজেদের নিরাপত্তা নিয়ে নিজেরাই নিরাপদ পথ চলায় অভ্যস্থ হই তবেই কমে আসবে সড়ক দূর্ঘটনা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দেশের বিভিন্ন স্থানে স্থাপন করা ফুটওভারব্রীজ গুলো কেউই ব্যবহার করতে চায় না। উপরন্তু জীবনের ঝুকি নিয়ে নিচে দিয়ে লাফ দিয়ে কোনভাবে পার হতে চাই সবাই ডিভাইডারের উপর দিয়ে। কিংবা সামান্য ফাঁকা স্থান দিয়ে নিজের দুপাকে অনেক কষ্টে কোমর পর্যন্ত গলিয়ে পার হতে যায় সবাই। এমনকি সামর্থবান যুবক থেকে বয়স্ক সবাই এমনটি করছে। এই চিত্র মীরসরাই পৌরসদরে ও বারইয়াহাটে নিয়মিত। অথচ সরকার জন নিরাপত্তার স্বার্থে এইসব ফুটওভারব্রীজ কোটি কোটি টাকা খরচ করে নির্মান করেছে। এবার এই বিষয়ে ব্যতিক্রম গনমুখি উদ্যোগ নিল ছাত্রলীগ। মীরসরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ফুটওভার ব্রী...
চট্টগ্রামে শুরু হয়েছে মোবাইল এপস ইউজার ইন্টারফেস ও ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন প্রশিক্ষণ

চট্টগ্রামে শুরু হয়েছে মোবাইল এপস ইউজার ইন্টারফেস ও ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন প্রশিক্ষণ

বিশেষখবর, সারা-দেশ, স্লাইড
খবরিকা প্রতিবেদক: মাত্র ২ মাসের প্রশিক্ষণের মধ্য দিয়ে দক্ষ মোবাইল গেমস ও অ্যাপ্লিকেশন ডেভেলপার তৈরির উদ্যোগ নিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। ৮ হাজার ৭৫০ জন ডেভেলপার এবং ১ হাজার ৫০টি ভিন্ন অ্যাপ্লিকেশন ও গেমস তৈরি জন্য দুই বছর মেয়াদী এই প্রকল্পের অংশ হিসেবে গত ১ জুলাই সারাদেশের সাথে চট্টগ্রামেও শুরু হয়েছে মোবাইল এপস ইউজার ইন্টারফেস ও ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন প্রশিক্ষণ। প্রশিক্ষণটি ১ জুলাই থেকে থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলবে। সূত্র জানায়, চট্টগ্রামে মোট ৪টি ব্যাচে ১৬০ জন প্রশিক্ষণার্থী মোবাইল এপস ইউজার ইন্টারফেস ও ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন প্রশিক্ষণ গ্রহণ করছে। সপ্তাহে ৩ দিন প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত নগরীর চকবাজার থানাধীন ওরাকল আইটি সল্যুশন নামক প্রতিষ্ঠানে প্রশিক্ষণ চলছে। চট্টগ্রামে প্রকল্প সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন এ এস এম সাকলায়েন...
আমাদের স্বাস্থ্য সেবা বুঝে নেয়া এখন নিজেদের নাগরিক দায়িত্ব : আলহাজ্ব জসিম উদ্দিন

আমাদের স্বাস্থ্য সেবা বুঝে নেয়া এখন নিজেদের নাগরিক দায়িত্ব : আলহাজ্ব জসিম উদ্দিন

জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার একমাত্র সরকারি হাসপাতালের উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হয়। এসময় হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্তৃপক্ষ ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুক্রবার ( ২২ জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন এর ছাদে আরসি প্যাড ঢালাই উদ্বোধন ও এক পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর নির্বাহী সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন । এসময় আরো উপস্থিত ছিলেন সহকারি স্বাস্থ্য প্রকৌশলী সাহাব উদ্দিন, ৮নং দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকা, জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা সদস্য মাষ্টার রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন, চারন শিল্পী সিরাজ বাঙ্গালী, আলাউদ্দিন মেম্বার সহ প্রমুখ ব্যক্তিবর্গ। উক্ত কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথী আলহাজ্ব জস...
মীরসরাইয়ে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজট

মীরসরাইয়ে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজট

প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব  প্রতিনিধি॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মীরসরাই এলাকার বড়দারোগারহাট থেকে ফেনীর ফতেহপুর রেল ওভারপাস নির্মাণের কারণে যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোররাত থেকে বিকাল পর্যন্ত এ যানজট লেগেই ছিল। মহাসড়কে দুর্ভোগে নাকাল হয়ে পড়েছে দুরপাল্লার ট্রাক, লরি সহ বাসের যাত্রীরা। সরেজমিনে ঘুরে দেখা যায়, ফেনীর ফতেহপুর থেকে মীরসরাইয়ের বড়দারোগারহাট পর্যন্ত রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মাঝে মাঝে থেমে বৃষ্টি ও ফেনীর ফতেহপুর রেল ওভারপাস নির্মান কাজের ধীর গতির কারণে এ যানজট লাগে মূলত। দীর্ঘ এ যানজটের কারণে মহাসড়কে সকাল ৭টা থেকে আটকা পড়ে আছে দূর-দূরান্তের হাজার-হাজার যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক। আটকা পড়া বাসে থাকা যাত্রীদের মধ্যে মহিলা ও শিশুদের চরম ভোগান্তিতে পড়তে দেখা যায়। চট্টগ্রাম থেকে ঢাকা উদ্দেশ্য রওনা যাত্রী নাছির উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা চট্টগ্রাম শহর থেকে বাসে উঠে সকাল সাড়...
কবিরা পৃথিবীর সত্য ও কল্যাণের বার্তাবাহক:  মীরসরাইয়ে দুই বাংলার সফল কবি সমাবেশ

কবিরা পৃথিবীর সত্য ও কল্যাণের বার্তাবাহক: মীরসরাইয়ে দুই বাংলার সফল কবি সমাবেশ

প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
খবরকিা রিপোর্টঃ  বর্ণাঢ্য উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে মীরসরাইয়ে সম্পন্ন হলো দুই বাংলার কবি সমাবেশ। স্থানীয় পাক্ষিক খবরিকার ১৯ বর্ষ পূর্তি উপলক্ষে গত ১২ এপ্রিল বৃহস্প্রতিবার মীরসরাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত কবি সমাবেশে কলকাতা, ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানের গুণী কবি সহ চার শতাধিক কবি লেখক অংশগ্রহন করেন। উৎসবমুখর এই কবি সমাবেশের শুভ উদ্বোধন করেন চট্টগ্রামের কবি ও সাংবাদিক, সিইউজে সভাপতি নাজিদুদ্দিন শ্যামল। মহাকবি কাইয়ুম নিজামীর সভাপতিত্বে এতে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত জাতিস্বত্তার কবি নুরুল হুদা। এসময় তিনি তাঁর বক্তব্যে ঐহিতাসিক মীর সাহেবের সরাইকে এখন কবিদের সরাই বলে উল্লেখ করেন। তিনি বলেন কবিরা হলো দেশ জাতি ও পৃথিবীর শান্তি সম্প্রীতি, সত্য ও কল্যাণের বার্তাবাহক। কবিরাই পারে পুরো বিশ্বজগতের সকল সুন্দরের জয়গানকে জাগ্রত করতে । মীরসরাইয়ের মাটিতে...
দক্ষিণ এশিয়ার সেরা উদ্যোক্তা জুবায়ের হোসাইনের প্রশ্নফাঁস রোধে অভূতপূর্ব প্রস্তাবনা

দক্ষিণ এশিয়ার সেরা উদ্যোক্তা জুবায়ের হোসাইনের প্রশ্নফাঁস রোধে অভূতপূর্ব প্রস্তাবনা

বিশেষখবর, সারা-দেশ, স্লাইড
খবরিকা ডেস্কঃ ২০১৭ সালে জাতীয় পুরষ্কার প্রাপ্ত এবং দক্ষিণ এশিয়ার সেরা আইটি সম্মাননা (mBillionth Award South ASIA) প্রাপ্ত অ্যাপ “ভ্যাট চেকার” এবং 1.3 মিলিয়ন ব্যাবহারকারীর বিশ্ব কাঁপানো মোবাইল অ্যাপ Top Tube এর ফাউন্ডার জুবায়ের হোসাইন দিয়েছেন প্রশ্নফাঁস রোধে অসাধারণ ও অভূতপূর্ব প্রস্তাবনা। "প্রশ্নপত্র ফাঁস বেশ কয়েকবছর ধরে চলে আসছে যা এখন মহামারী আকার ধারন করেছে। এ অনিয়ম রোধ করতে নানা মহল থেকে বেশ কয়েকটি প্রস্তাবনা এসেছে, তবে আমি স্টাডি করে একান্ত কিছু আইডিয়া শেয়ার করবো এবং প্রস্তাবিত কিছু উদ্যোগের ভালো - খারাপ দিক নিয়ে আলোচনা করবো। আমার উদ্যোগটির নাম দিয়েছি “Digital Question Locker -DQL" DQL হবে এক ধরনের IoT প্রজেক্ট। প্রথমে একটু বলে নিচ্ছি IoT প্রজেক্ট কাকে বলে। The Internet of things (IoT) হচ্ছে এক ধরনের ফিজিকাল ইলেকট্রোনিক ডিভাইস যা ডিজিটাল সফটওয়্যার এর মাধ্যমে সেট্রালি নি...