Monday, October 26Welcome khabarica24 Online

বিশেষখবর

সেচ্ছাসেবী সংগঠন ‘অন্যরকম বাংলাদেশ’র বার্ষিক সভায় ২০১৮-২০১৯ কেন্দ্রীয় কমিটি ঘোষণা

সেচ্ছাসেবী সংগঠন ‘অন্যরকম বাংলাদেশ’র বার্ষিক সভায় ২০১৮-২০১৯ কেন্দ্রীয় কমিটি ঘোষণা

বিশেষখবর, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ  অনুষ্ঠিত হলো বাংলাদেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন অন্যরকম বাংলাদেশের বার্ষিক সভা, নবীণ সদস্য ও উপদেষ্ঠা বরণ এবং ২০১৮-২০১৯ কেন্দ্রীয় কমিটি ঘোষণা। খান মোহাম্মদ মোস্তফা: গতকাল ০৯-০১-২০১৮ইং চট্টগ্রাম নগরী'র দেওয়ানহাট একটি হল রুমে অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ব্যতিক্রমধর্মী সেচ্ছাসেবী সংগঠন অন্যরকম বাংলাদেশর বার্ষিক সভা, নবীণ সদস্য ও উপদেষ্ঠা বরণ এবং মূল আকর্ষণ ২০১৮-২০১৯ কার্যকরী পরিষদ গঠিত হয়। সভাপতিত্ব করেন অন্যরকম বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মোহাম্মদ মোমিনুল ইসলাম, উপস্থাপনা করেন নবনির্বাচিত শিক্ষা সম্পাদিকা তাসলিমা সুলতানা এবং সঞ্চালনা করেন সাবেক ও বর্তমান সভাপতি রাসেল মির্জা। অনুষ্ঠানের প্রথম প্রহর শুরু হয় বিকেল ৩-৩০ মিনিট-এ নবীণ সদস্য আবিদ আল আবদুল্লাহ'র কন্ঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে তারপর সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশন। এরপর সূচন...
বেগম জিয়ার জেল হওয়ায় মীরসরাইয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

বেগম জিয়ার জেল হওয়ায় মীরসরাইয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

বিশেষখবর, মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ জিয়া এতিমখানা ট্রাস্টের নামে ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করায় মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্দোগে ১১ ফ্রেবুয়ারী (বোরবার) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি মমতাজুল হক রুবেল, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রুমন, প্রচার সম্পাদক মোঃ নাজমুল হোসাইন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ লিটন, উপ-প্রচার সম্পাদক মোঃ হান্নান, কলেজ ছাত্রলীগ নেতা নিশাত, রায়হান, জাবেদ, মুন্না, শামীম, বাবু, মিঠু, মোমিন, হৃদয়, রিফাত, রাকিব, আলতাফ, মেহেরাব, আবির, সালমান,শাকিল সহ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।...
মারুফ টাইগার ফিরেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে

মারুফ টাইগার ফিরেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে

প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
খবরিকা রিপোর্টঃ তাকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৬ সালের বিপিএলে। এরপর এক বছর দুই মাসের দীর্ঘ বিরতি। অবশেষে ঘুঁচলো তাকে মাঠে না দেখার অপূর্ণতা। শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথমদিন থেকেই বাংলাদেশকে সমর্থন দিতে তাকে দেখা যাচ্ছে মাঠে। মাঠে হাজির যথারীতি ওই বাঘের ডোরাকাটা শরীরে। তার সঙ্গে লাগানো নকল ‘হিংস্র’ দাঁত, যা তাকে দিয়েছে বাঘের সেই ভয়ংকর চাহনি। আর দু’হাতে শক্ত করে ধরে রাখা একটি নাতিদীর্ঘ বাঁশ। যার মাথায় পতপত করে উড়ছে লাল সবুজের পতাকা। ছেলেটার নাম খাইরুল ইসলাম মারুফ। ‘মারুফ টাইগার’ নামেই যাকে চেনেন চট্টগ্রামের ক্রিকেটপ্রেমীরা। ওই যে চট্টগ্রামের একমাত্র ‘বাঘরূপী মানুষ।’ মারুফ মিরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের বাসিন্দা। বুধবার (৩১ জানুয়ারি) সকাল থেকেই বাঘরূপে তিনি ঘুরে বেড়িয়েছেন এই গ্যালারি থেকে সেই গ্যালারি। যেখানেই গেছেন সেখানেই ছিল তাকে ঘিরে পুর...
মুক্তিযোদ্ধা বাবার স্বীকৃতির জন্য কন্যার আকুতি

মুক্তিযোদ্ধা বাবার স্বীকৃতির জন্য কন্যার আকুতি

বিশেষখবর, সারা-দেশ, স্লাইড
জান্নাতুল শুভ্রা মনিঃ  যুদ্ধ করে পৃথিবীতে স্বাধীন হয়েছে কয়টা দেশ? সংখ্যাটা বেশি নয় মোটেও। তবে এর একটি যখন বাংলাদেশ, তখন বিশ্বের বুকে এ দেশটি কেন আলাদা হবে, কেন বীরের এলাকা বলে এর পরিচিতি হবে না, সেটা বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতার ৪৫তম বার্ষিকী উদযাপন করছে দেশের আপামর জনতা। এতোগুলো বছর ধরে হৈ-হুল্লোরে গোটা বাঙ্গালি জাতি উদযাপন করে আসছে দিনটি মনের আনন্দে। কিন্তু আমি আনন্দিত হতে পারিনি একটা মুহূর্তের জন্যও। তীব্র চাপা কষ্ট প্রতিনিয়ত আমাকে আহত করে,কাঁদায়! আর্তনাদ করে ডুকরে কাঁদি এই দিনটি আসলেই। অতৃপ্তি বাসা বাধে স্বাধীনতার ইতিহাস বিকৃতির কারনে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রকৃত মর্যাদা দেয়া হয়নি বলে। ভুলতে পারিনা মুক্তিযোদ্ধা হিসেবে আমার বাবার অবদান,ভুলতে পারিনা, মানতে পারিনা কিছুতেই মুক্তিযোদ্ধার স্বীকৃতিটুকু না পেয়েই তিনি চলে গেলেন চিরতরে। আমার বাবার আত্মা এখনও অতৃপ্ত সেই ...
চলে গেলেন না ফেরার দেশে- আমাদের ছেড়ে প্রিয় মানুষ বাবুল চৌধুরী

চলে গেলেন না ফেরার দেশে- আমাদের ছেড়ে প্রিয় মানুষ বাবুল চৌধুরী

বিশেষখবর, মীরসরাই, স্লাইড
মলিয়াইশ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় মানুষ বীরমুক্তিযোদ্ধা নুরুল আনোয়ার চৌধুরী বাবুল দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থেকে আজ ১১ ডিসেম্বর সকাল আনুমানিক সাড়ে ১১ টায় পরলোকগমন করেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন) মরহুমের ১ম নামাজে জানাযা আজ ১১ ডিসেম্বর রাত বাদ এসারের নামাজের পর চট্টগাম মহিলা কলেজ মোড় শাহী জামে মসজিদ প্রাঙ্গনে ও ২য় নামাজে জানাযা উনার নিজ বাড়ি প্রাঙ্গনে আগামীকাল ১২ ডিসেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। জানাযা শেষে উনাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আমরা গভীরভাবে শোকাহত।...
মীরসরাইয়ে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা

মীরসরাইয়ে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা

বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ কার্তিক-অগ্রহায়ণ হেমন্তকাল। হেমন্তের আগমনে পদধ্বনি পাওয়া যায় শীতের। আর শীতের সঙ্গে সম্পর্ক খেজুর রসের। হেমন্তকালেই শুরু হয় গাছিদের তোড়জোর। রস আহরণে ব্যস্ত হয়ে ওঠেন তারা। চারদিকে সেই আয়োজনই চোখে পড়ছে। দেশের অন্যান্য স্থানের ন্যায় মীরসরাইয়ের শুরু হয়েছে খেজুর রস সংগ্রহের কাজ। উপজেলার বিভিন্ন গ্রামে গাছ পরিস্কার কাজে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। আবার কোনো কোনো গ্রামে মাসখানেক আগেই গাছ পরিষ্কারের কাজ শেষ করেছেন তারা। ফলে কোনো গাছে পুরোদমে আবার কিছু সংখ্যক গাছে অল্প অল্প করে রসও নামতে শুরু করেছে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার করেরহাট, হি্গংুলী, জোরারগঞ্জ, মিঠাছরা, মীরসরাই, খৈয়াছড়া, মায়ানী, মঘাদিয়া, হাইতকান্দি, সাহেরখালী, ইউনিয়নের গ্রামগুলোতে প্রতি বছর প্রচুর পরিমাণ খেজুর রস সংগ্রহ করা হয়ে থাকে। শীতের সুস্বাদু প্রাকৃতিক পানীয় খেজুর রস মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষের ...
নিজামপুরে নাচে গানে কবিতায় হৈমন্তি সাহিত্য আসর : স্বজন নিজামপুর ইউনিট গঠন

নিজামপুরে নাচে গানে কবিতায় হৈমন্তি সাহিত্য আসর : স্বজন নিজামপুর ইউনিট গঠন

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, প্রথম পাতা, বিনোদন, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মাহবুব পলাশ :: ঝাউ গাছের দোল খাওয়া ঢালের ফাঁকে পূর্বদিকের সারি সারি ঢেউ খেলানো নীলিমা ছোঁয়ানো পাহাড়। স্বচ্ছ আকাশের পুঞ্জ পুঞ্জ মেঘমালার অপরুপ প্রকৃতির মেলায় নিজামপুর কলেজের যুগান্তর স্বজন বন্ধুরা নাচে গানে কবিতায় একাকার হয়ে হারিয়ে গিয়েছিল হৈমন্তি সাহিত্য আসরে। কবিতা, গান আর শৈল্পিক নৃত্যের তালে পুরো বেলাটুকুন পুরো প্রকৃতি ও যেন বিমুগ্ধতায় বিমোহিত হয়েছিল সেদিন। সোমবার ( ২৭ নভেম্বর) নিজামপুর কলেজের সেমিনার কক্ষে অধ্যাপিকা সারওয়াত নাজনীন এর সভাপতিত্বে, কবি ও সাংবাদিক মাহবুব পলাশের সঞ্চালনায় উক্ত সাহিত্য আসরে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সহ ৩ টি মহাকাব্যের রচয়িতা মহাকবি কাইয়ুম নিজামী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ রফিক উদ্দিন। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ জামশেদ আলম। কবি নজরুলের ‘দাও সৌর্য্য দাও ধৈর্য্য হে উদার নাথ, দাও...