Monday, October 26Welcome khabarica24 Online

বিশেষখবর

মীরসরাই প্রেস ক্লাবের সেক্রেটারী নয়ন ধূমের ভারত গমন : দোয়া/ আশীর্বাদ কামনা

মীরসরাই প্রেস ক্লাবের সেক্রেটারী নয়ন ধূমের ভারত গমন : দোয়া/ আশীর্বাদ কামনা

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, ভিডিও, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই প্রেস ক্লাব এর সাধারন সম্পাদক দৈনিক ভোরের পাতা চট্টগ্রাম প্রতিনিধি নয়ন কান্তি ধূম চিকিৎসার জন্য ভারত গমন করলেন। সম্প্রতি তিনি লিভার জনিত জটিল রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে ডা: প্রদীপ কুমার নাথ এর চিকিৎসাধিন ছিলেন। চিকিৎসকের পরামর্শ ক্রমে বুধবার ( ২৮ আগণ্ট) সকাল ১১ টায় চট্টগ্রাম বিমান বন্দর থেকে রিজেন্ট এয়ারলাইন্স এ কলকাতা । আবার কলকাতা থেকে এয়ারে এয়ার ইন্ডিয়া বিমানে হায়দারাবাদ পৌছাবেন। সেখানে তিনি এশিয়ান ইনষ্ট্রিটিউট অব গ্যাষ্টলজি হাসপাতালে লিভার জনিত উচ্চমানের চিকিৎসক দ্বারা চিকিৎসা শুরু করবেন। তাঁর এই জটিল রোগকে জয় করে সুস্থ শরীরে দেশে ফিরে আসার জন্য দোয়া/আশীর্বাদ কামনা করেন মীরসরাই প্রেস ক্লাব এর সভাপতি মাহবুবুর রহমান পলাশ, সহ সভাপতি রণজিত ধর, যুগ্ম সম্পাদক রাজিব মজুমদার, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, অর্থ সম্পাদক ইমাম হোসাইন, দপ্তর সম্পাদক সাহ...
মাঠে নামছে প্রশাসন : প্রকাশিত সংবাদ প্রসঙ্গে প্রধান শিক্ষক

মাঠে নামছে প্রশাসন : প্রকাশিত সংবাদ প্রসঙ্গে প্রধান শিক্ষক

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: গত ২৫ আগষ্ট খবরিকা ২৪ অনলাইনে প্রকাশিত ‘‘ মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৮ লক্ষ টাকা অনিয়মের অভিযোগ : সভাপতি পদ নিয়ে নাটকীয়তা’’ শিরোনামে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে এক প্রতিবাদ লিপি পাঠিয়েছেন অভিযুক্ত প্রধান শিক্ষক জনাব আজিম উদ্দিন ভূঞা। প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেছেন উক্ত সংবাদে তাঁহার ছবি ব্যবহার করা অন্যায় হয়েছে বলে দাবী করেছেন, তাঁহার দেয়া তথ্য প্রদান করা হয়নি, তদন্ত কমিটির আহ্বায়ক এর বক্তব্য দেয়া হয়নি, ৯০ শতাংশ ভাউচার অযৌক্তিক বিষয়টি অমূলক, পিকনিকের অর্থ আত্মসাৎ বিষয়টি সঠিক নহে, সর্বোপরী তিনি ‘ প্রতিকার না পেলে সাইবার ট্রাইবুনালে যেতে বাধ্য থাকিব’ বলে ৬ পৃষ্ঠার উক্ত প্রতিবাদ লিপি প্রদান করেন। তিনি দাবী করেছেন তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ স্বার্থান্বেষী কুচক্রি দ্বারা উদ্দেশ্যমূলক, প্রতিহিংসাপরায়ন ব্যক্তি দ্বারা প্ররোচিত। তাঁকে কলংকিত করার জন্...
মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৮ লক্ষ টাকা অনিয়মের অভিযোগ : সভাপতি পদ নিয়ে নাটকীয়তা

মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৮ লক্ষ টাকা অনিয়মের অভিযোগ : সভাপতি পদ নিয়ে নাটকীয়তা

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলা সদরস্থ অন্যতম আলোচিত বিদ্যাপীঠ মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎের অভিযোগ রয়েছে। উক্ত অনিয়মের অভিযোগ আরো ২ বছর পূর্বে উত্থাপিত হলে ও আজো এই বিষয়ে সরকারি পর্যায়ের কোন তদন্ত হয়নি। প্রধান শিক্ষক দাবী করেন অনিয়মের অভিযোগ সত্য নয় । আবার এই অনিয়মের তদন্ত রিপোর্ট নিয়ে বিদ্যালয়ের অর্থ রিফান্ড করার চেষ্টা করা হচ্ছে বলে প্রধান শিক্ষক বিদ্যালয়ের সভাপতির পদ থেকে তাঁকে সরিয়ে দিতে চান বলেন সভাপতি । মীরসরাই সদরস্থ একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানিক নানা অনিয়মের অভিযোগ ও কমিটি নিয়ে টানাপোড়নে ক্ষতিগ্রস্থই হবে শিক্ষার্থিরা। এতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি অনাস্থা সৃষ্টি হবে সাধারন মানুষ সহ অভিবাবক মহলের তাই সকল বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন সচেতনমহল সহ বর্তমান পরিচালনা পরিষদের অনেক সদস্য। ...
সীতাকুণ্ডের শিবপুর ডেঙ্গু সচেতনতামূলক পথসভা- লিফলেট বিতরন

সীতাকুণ্ডের শিবপুর ডেঙ্গু সচেতনতামূলক পথসভা- লিফলেট বিতরন

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড পৌরসভাধীন শিবপুর কিং ষ্টার ক্রীড়া সংঘর উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক পথসভা ও লিফলেট বিতরন করা হয়েছে। আজ শনিবার (২৪ আগষ্ট) সকালে সকাল থেকে এই পথসভা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়েছে। সংগঠনের সভাপতি নুরুচ্ছাপার নেতৃত্বে ডেঙ্গু সচেতনতামূলক পথসভা ও লিফলেট বিতরন কর্মসূচীর উদ্ভোধন করেন সাংবাদিক ইমরান হোসেন। পরে সংগঠনের সদস্যরা পুরো এলাকাজুড়ে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরন ও পথসভার মাধ্যমে ডেঙ্গু মোকাবেলায় সকলকে সজাগ থেকে বাড়ির নিজ নিজ আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহ্ববান জানান। এসময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিক ইমরান হোসেন বলেন, যদি নিজেরা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকি, বাড়ির আশপাশ পরিস্কার রাখি তাহলে ডেঙ্গু মোকাবেলা ও প্রতিরোধ করা খুবই সহজ। এসময় তিনি শিবপুর কিং ষ্টার ক্রীড়া সংঘ'র এসব সামাজিক ও সচেতনতামূলক কাজের প্রশংসা করেন।...
আরব আমিরাতে মীরসরাই সমিতির বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী

আরব আমিরাতে মীরসরাই সমিতির বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী

আমিরাত সংস্করণ, খবরিকাকাগজ, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্বজন, স্লাইড
মনির উদ্দিন মান্না :: ঈদ উল আযহার উপলক্ষে উৎসবমুখর পরিবেশে সংযুক্ত আরব আমিরাত রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম সংগঠন মীরসরাই সমিতির ঈদ পুনর্মিলনী। রজনীগন্ধা খান সি আই পি হল রুমে গত ১২ই আগস্ট, সোমবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মীরসরাইবাসীর এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। মীরসরাই সমিতি, সংযুক্ত আরব আমিরাত’র সম্মানিত সভাপতি, মীরসরাই কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক, মানবতার কবি, সফল উদ্যােক্তা, আলোকিত মানুষ, ফখরুল ইসলাম খান সি আই পির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আজম পরিচালনা করেন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আজিজুল হক, ডাঃ শেখ শামসুর রহমান পিএইচডি, উপদেষ্টা, মোহাম্মদ জাফর উল্ল্যাহ, উপদেষ্টা মোহাম্মদ আক্তার উদ্দিন পারভেজ, কবি মির্জা মোহাম্মদ আলী সহ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন মীরসরাই সমিতির সিনিয়র সহসভাপতি সালা উদ্দিন হেলাল, মোজাম্মেল হোসেন, মামুন যুগ্ম...
মীরসরাইয়ে উপজেলা প্রশাসনের শোকর‌্যালী ও আলোচনাসভা

মীরসরাইয়ে উপজেলা প্রশাসনের শোকর‌্যালী ও আলোচনাসভা

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এক শোকর‌্যালী সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হয়। শোকর‌্যালী উপজেলা সদর ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকা প্রদক্ষিন শেষে উপজেলা প্রাঙ্গনের আলোচনাসভা স্থলে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান এর সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি রাশেদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন ও ইসমত আরা ফেন্সি, মীরসরাই থানার ওসি জাহিদুল কবির, জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গির কবির চৌধুরী, মীরসরাই থানার ওসি তদন্ত বিপুল দেবনাথ, উপজে...
কবিতা আর শোকগাঁথা আলোচনায় মীরসরাই প্রেস ক্লাবের শোক দিবস পালন

কবিতা আর শোকগাঁথা আলোচনায় মীরসরাই প্রেস ক্লাবের শোক দিবস পালন

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: কবিতা আর শোকগাঁথা আলোচনায় মীরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর ৪৪তম মৃত্যু বার্ষিকী ও শোকদিবস পালন করা হয়। বিকাল ৪টায় মীরসরাই পৌরসভা মার্কেটের ২য় তলায় প্রেস ক্লাব কার্যালয়ে উক্ত আলোচনা সভা প্রেস ক্লাবের সভাপতি কবি ও সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কবি ও সাংবাদিক রাজিব মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রতাপ বণিক রানা ও মাহবুব পলাশ এর শোকের পংক্তিমালা দিয়ে শুরু হওয়া উক্ত বঙ্গবন্ধুকে নিয়ে আলোকপাত করেন অতিথী আলোচক বারইয়াহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার এনামুল হক, মীরসরাই পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাফর ইকবাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন সুজন। কবিতা আবৃত্তি সহ আলোচনা করেন যথাক্রমে কবি ও লেখক শাহাদাত হোসেন লিটন, আবুতোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্র...
মেধাশুণ্য জাতি কখনো অগ্রসর হতে পারে না                                               -ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি

মেধাশুণ্য জাতি কখনো অগ্রসর হতে পারে না -ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি

প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মীরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘মেধাশুন্য জাতি কখনো অগ্রসর হতে পারে না। জীবনের প্রতিনিটি ক্ষণে এবং উন্নতির শিখরে পৌঁছাতে শিক্ষার কোন বিকল্প নেই। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কঠোর নিয়ন্ত্রণে এনে পড়াশোনায় মনোযোগী করে তুলে শিক্ষার মান আরো উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহবান করেন।’ শনিবার ১০ আগস্ট সকালে মীরসরাইয়ের শ্রেষ্ঠা বিদ্যাপীট মহাজনহাট ফজলুর রহমার স্কুল এন্ড কলেজের উদ্যোগে কলেজ পরিচালনায় গঠিত এস রহমান ট্রাস্টের আয়োজনে ২০১৯ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মীরসরাইয়ের সকল কলেজ এবং মাদরাসায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ২৮জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা প্রদান ...