জোরারগঞ্জে ধর্মবর্ণ নির্বিশেষে দুঃস্থদের ত্রাণ বিতরণ করলেন গোপাল বণিক
মীরসরাই প্রতিনিধি ॥
মহামারি করোনার আগ্রাসন মানব সমাজে কিছু নৈতিক আদর্শ সংযোজন করেছে, তার মধ্যে অন্যতম ধর্মীয় বিভেদ। অনেক মুসলিম ভারত থেকে শুরু করে বাংলাদেশে ও করোনা মৃত রোগীকে দাহ করেছে। অনেক হিন্দু এগিয়ে দিচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সাহায্যের হাত। মীরসরাইয়ে ও এমন দৃষ্টান্ত দেখা গেল হিন্দু কমিউনিটিতে। মুসলিম দুঃস্থদের আগে ত্রাণ দিয়ে তারপর নিজ ধর্মের লোকদের প্রদান করলো মানবিক খাবার বিতরণ কার্যক্রম। উপজেলার জোরারগঞ্জ ৫ শত কর্মহীন, দুঃস্থ, প্রতিবন্ধীদের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মীরসরাই বণিক সমিতির সভাপতি এবং চট্টগ্রাম উত্তরজেলা অখন্ড মন্ডলীর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী । বৃহস্প্রতিবার (২৩ এপ্রিল) সকাল ৯টায় জোরারগঞ্জের দেওয়ানপুর কালী মন্দির প্রাঙ্গনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকছুদ আহ...







