সাহেরখালীতে শহীদ আদিলের ১০ম শাহাদাত বার্ষিকীতে বক্তাগন : ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে খুনের জবাব দিন
খবরিকা আর্কাইভ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ::
মীরসরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আদিল মাহমুদ চৌধুরীর ১০ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার ( ৯ নভেম্বর) বিকাল ৪টায় সাহেরখালী ভোরের বাজারে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে। শহিদ আদিল স্মৃতি সংসদের সভাপতি সালাউদ্দিন আরিফ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহজাহান খোকন ভূঞা এর সঞ্চালনায় উক্ত উক্ত স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন।
আরো বক্তব্য রাখেন হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আলাউদ্দিন, সাহেরখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দিদারুল আলম ভূঞা, মীরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহেদুল ইসলাম, বিএনপি নেতৃবৃন্দ যথাক্রমে ইমাম উদ্দিন, শাহ আলম ফোরকান, হেলাল উদ্দিন, জসিম উদ্দিন, করিম, কামাল পাশা, মাহফুজ উদ্দিন চৌধুরী, কামাল হোসেন, সরোয়ার হোসেন, যুবদল নেতা মুন্না, নাছির উদ্দিন, ছাত্রদল নেতা নাজিম উদ্দি, হাসান...







