Friday, October 23Welcome khabarica24 Online

বিশেষখবর

মীরসরাইয়ের পূর্বওয়াহেদপুরে সোবহানিয়া দরবার শরীফের ১১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

মীরসরাইয়ের পূর্বওয়াহেদপুরে সোবহানিয়া দরবার শরীফের ১১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, ভিডিও, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ::  মীরসরাই উপজেলার ওয়াহেদপুরস্থ সোবাহানিয়া দরবার শরীফের ১১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক আজিমুশ্শান ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা সাঈদীর মেঝো ছেলে শামীম বিন সাঈদী।  এসময় তিনি বলেন ‘কোরআনের পাখিকে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা হলো হার্ট অ্যাটাকের কথা বলে। হার্ট অ্যাটাকের রোগী হুইল চেয়ারে চলে নাকি স্ট্রেচারে শুয়ে থাকে? সেদিন তিনি এত সুন্দর মিষ্টি মধুর হাসি দিলেন। এর আগে কি কখনো এত সুন্দর হাসি দেখেছেন তার ? আমি দেখি নাই। যাওয়ার আগে সারা পৃথিবীর মানুষকে এত সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় নিয়ে গেলেন। কারো কপালে এরকম সৌভাগ্য হয় না। তাঁর এই হাসিতেই ছিল সেই জালিম হাসিনার ফেরাউনী আচরনের প্রতিবাদ । শামীম সাঈদী আরো বলেন, ‘৫ মে আলেমদের শাপলা চত্বরে নিয়ে লাইট অফ করে দিয়ে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আলেম ওলামাদের রক্ত বৃথা যাবে না। এই বাংলার মাটিতে ইসল...
১ জানুয়ারী পূন: উদ্বোধন হচ্ছে আরশীনগর।

১ জানুয়ারী পূন: উদ্বোধন হচ্ছে আরশীনগর।

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিনোদন, বিশেষখবর, ভিডিও, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  বিশেষ প্রতিনিধি-  মীরসরাই উপজেলার সোনাপাহাড়ে অবস্থিত আরশিনগর ফিউচার পার্ক পূন: উদ্বোধন হতে যাচ্ছে আগামী ১ জানুয়ারী । বিগত ৫ আগষ্ট গনঅভ্যুত্থানের সময় জনতা রাজনৈতিক বিতর্ক থাকায় আরশিনগর ফিউচার পার্ক’ নামে বিনোদন কেন্দ্র ও শিশুপার্কটি ভেঙ্গেচুরে পুড়িয়ে দিয়েছিল। অবশেষে উক্ত পার্কটি আবার চালু করার উদ্যোগ নিয়েছেন নতুন ব্যবস্থাপনা পরিচালক জামাল উদ্দিন। তিনি শনিবার ( ২৮ ডিসেম্বর) স্থানীয় গনমাধ্যকর্মীদের সাথে এক সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানকালে বলেন মীরসরাই এলাকায় পাহাড়, ঝর্ণা, লেক সহ বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ বেড়াতে আসা পর্যটকদের সকলের সুযোগ সুবিধার জন্য বিশেষ উদ্যোগ সহ এই পার্ককে সুস্থ বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় পার্কের অপর পরিচালক আবু হেনা কায়ছার রুবেল সহ দুই পরিচালক উক্ত পার্কের পূন: সূচনার এই উদ্যোগে সকলের পরামর্শ ও সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। এখন থে...
প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে রজতজয়ন্তী উৎসব সম্পন্ন

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে রজতজয়ন্তী উৎসব সম্পন্ন

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
      মামুন নজরুল :: মীরসরাই উপজেলার প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ নানা চড়াই-উৎরাই পেরিয়ে সফলতার সঙ্গে পার করেছে ২৫টি বছর। রজতজয়ন্তী উপলক্ষে কলেজে আয়োজন করা হয় প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব। সেখানে পুরোনো স্মৃতিকে আরেকটু স্পর্শ করতে রাখা হয়েছিল ‘প্রতীকী ক্লাস’ আবার ক্লাস শেষে বাজে ছুটির ঘণ্টাও। বুধবার (২৫ ডিসেম্বর) এভাবেই পুরো কলেজ ক্যাম্পাস প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে। সেজেছিল রঙ্গিন আলপনায় আর রঙবেরঙ আলোকসজ্জায়। বুধবার রজতজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানস্থলে দেখা গেছে, কিছু ব্যতিক্রমী আয়োজন। ক্লাস শুরুর ঘণ্টা বাজিয়ে মঞ্চে কলেজের প্রাক্তন ৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রাক্তন শিক্ষার্থীদের প্রতীকী ক্লাস নেন। ক্লাস শেষে আগত অতিথিদের ফুলের শুভেচ্ছা জানানো শেষে শুরু হয় আলোচনা সভা। পুনর্মিলনী উৎসবে কলেজের প্রায় ৪ হাজার বন্ধুরা মেতে উঠে আনন্দ...
মীরসরাইয়ে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মীরসরাইয়ে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

খবরিকাকাগজ, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
বিশেষ প্রতিনিধি-  মীরসরাইয়ে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল রাত দেড়টায় ৬ নং ইছাখালী ইউনিয়নে অবস্থিত পূর্ব ইছাখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম বাহার। এসময় তার কাছ থেকে ১ টি দেশীয় তৈরী এলজি, ১টি দেশীয় তৈরী পাইপগান, ১টি পিস্তলের ম্যাগাজিন, ২ টি বার বোর শর্টগানের কার্তুজ এবং অস্ত্র পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়।...
খড়ে ও এখন কৃষকদের বাড়তি আয়।

খড়ে ও এখন কৃষকদের বাড়তি আয়।

Uncategorized, অর্থ-বাণিজ্য, আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিনোদন, বিশেষখবর, ভিডিও, মীরসরাই, স্লাইড
বিশেষ প্রতিনিধি-  কৃষিপ্রধান অঞ্চল মীরসরাই উপজেলায় আমন মৌসুমের ধান কাটার পর মাড়াই শেষে খড় দিয়ে গাদা তৈরির রেওয়াজ বহু আগের। কয়েক বছর আগেও জমির মালিকেরা এসব খড় মানুষকে বিনা মূল্যে দিয়ে দিতেন। তবে এখন সময় বদলে গেছে। খড়ও হয়েছে মূল্যবান বস্তু। শুষ্ক মৌসুমে মাঠে ঘাস না থাকায় এখন খড়ের চাহিদা ব্যাপক। তাই এখন আর কেউ খড় বিনা মূল্যে দিতে রাজি নন। ফলে ধান কাটা শেষে এখন কৃষকদের মধ্যে খড় বিক্রির ধুম পড়েছে। অনেক চাষী এখন ধানের পাশাপাশি লক্ষ টাকা আয় করছে খড় বিক্রি করে ও। পূর্ব খৈয়াছরা আমনের মাঠে এবার ধান মাড়িয়ে তা ঘরে তোলার পর কয়েকজন কৃষককে মাঠ থেকেই খড় বিক্রি করতে দেখা গেছে। সরেজমিনে মাঠে গিয়ে কৃষকদের থেকে জানা গেলে অনেক কৃষক এখন খড় বিক্রি করে ও আয় করল লক্ষ টাকা। কৃষক জামান শাহ বলেন আমি আড়াই কানি জমি ধান চাষ করেছিলাম আমার নিজের জন্য অল্প খড় রেখে বাকি খড়গুলো ৫১ হাজার টাকা বিক্রি করেছি। একই মাঠের কৃ...
বারইয়ারহাটে হলুদ মরিচের কারখানায় অগ্নিকান্ড।

বারইয়ারহাটে হলুদ মরিচের কারখানায় অগ্নিকান্ড।

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
বিশেষ প্রতিনিধি-  উপজেলার বারইয়ারহাট পৌরসভার জামালপুর মার্কেটের পিছনে হলুদ-মরিচের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে আগুনের সুত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করেন বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মীরা।
মিঠাছরা বাজারে আগুনে পুড়ে গেল দিদারুল আলমের স্বপ্ন

মিঠাছরা বাজারে আগুনে পুড়ে গেল দিদারুল আলমের স্বপ্ন

খবরিকা আর্কাইভ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
এমদাদুল হক ভূঁইয়া :: মীরসরাই উপজেলার মিঠাছরা বাজারে আগুনে দিদারুল আলম কোয়ালিটি টেইলার্সের সব পুড়ে ছাই হয়ে গেল। মুহূর্তেই বাকরুদ্ধ হয়ে যায় সে। কষ্টের উপার্জনের ৫ লক্ষ টাকার সেলাই মিশেন কাপড় মুহূর্তেই পুড়ে চাই হয়ে যায়। রবিবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার মিঠাছরা বাজারে সোলাইমান মার্কেটের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, রাতে হঠাৎ করে টেইলার্সের দোকানে আগুন লাগে। মসজিদের মাইকে আগুন লাগার খবর বললে দ্রুত মানুষ জড় হয়ে আগুন নিভানোর চেষ্টা করে। স্থানীয় ও ফায়ারসার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আসে। না হলে বড় ধরনের ক্ষতি হতো। টেইলার্সের দোকান পুড়ে ছাই হয়ে যায়। কোয়ালিটি টেইলার্সের মালিক দিদারুল আলম জানান, তার স্বপ্নের প্রতিষ্ঠান মুহূর্তে পুড়ে চাই হয়ে গেছে। প্রতিদিনের মত রাত ৮ টায় দোকান বন্ধ করে বাড়িতে যাই। বিদ্যুৎ লাইনের সবকিছু চেক করে দোক...
মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু।

মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু।

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, বিশেষখবর, মীরসরাই, মুক্তাঙ্গন, স্বজন, স্লাইড
এমদাদুল হক ভূঁইয়া : চট্টগ্রাম জেলার মীরসরাইয়ের ০৯ নং মীরসরাই সদর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্র মারা গেছেন।সোমবার (১৬ই ডিসেম্বর) দুপুর ১২ টায় মিঠাছড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত অয়ন কুমার দাস (১৯) ওই এলাকার রূপন কুমার দাস বাড়ির রূপন কুমারের ছেলে। স্থানীয়রা জানান, তাদের নির্মানাধীন ঘরে পানি চিটানোর জন্য বিদুৎ এ মোটরের সংযোগ করতে গিয়ে সর্ট সার্কিটে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে মীরসরাই উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত অয়ন কুমার দাস (১৯) মীরসরাই কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। বিকেল চারটার সময় তার বাড়ির শ্মশানে তাকে সমাধিস্থ করা হয়।...