নূর হোসেনকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস ভারতের
নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনসহ ভারতে পালিয়ে থাকা খুনিদের বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে ভারত। এদিকে, আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়াকে ভারতে ফিরিয়ে দিতে তৈরি আছে বাংলাদেশ।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে স্বরাষ্ট্র সচিব মোজ্জামেল হক খান সাংবাদিকদের এ তথ্য জানান। ভারতের স্বরাষ্ট্র সচিব অনীল গোস্বামীর সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।
দুই দেশের স্বরাষ্ট্র সচিবদের বৈঠকে অনুপ চেটিয়া সম্পর্কে আলোচনার ব্যাপারে মোজ্জামেল হক খান সাংবাদিকদের জানান, অনুপ চেটিয়াকে বাংলাদেশ ফিরিয়ে দিতে তৈরি আছে। ইতিপূর্বে তিনি বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। এখন তিনি ভারতে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বাংলাদেশ তাঁকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সদিচ্ছার কথা ভারতকে জানিয়েছে।
স্বরাষ্ট্র সচিবদের বৈঠকে ভারতের কলকাতার কারাগারে থা...







