ফু-ওয়াং কোম্পানীর ‘প্ল্যাটিনাম স্যান্ডউইচ হোয়াইট ব্রেড’র উৎপাদন তারিখ বিভ্রান্তি !
নাজমুল হক শামীম, ফেনী প্রতিনিধি :
দেশের জনপ্রিয় ফু-ওয়াং কোম্পানীর বাজারজাকৃত কয়েকরকমের ব্রেড দিয়ে জনগনের সাথে প্রতারণা করছে কোম্পনীটি। তাদের তৈরীকৃত ‘প্ল্যাটিনাম স্যান্ডউইচ হোয়াইট ব্রেড’ এর একটি চালান গত ৩১ অক্টোবর শুক্রবার ভোরে ফেনীর সার্কিড হাউজ রোডের চৌধুরী এন্টার প্রাইজ ডিপোতে আসে। প্রতিটি ব্রেড’র (মালের) গায়ে সিল সমৃদ্ধ উৎপাদন তারিখ (গভম.উঃ) : ০২ ১১ ১৪ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ (ঊীঢ়.উঃ) : ০৫ ১১ ১৪ লিখা রয়েছে।
ফেনীর চৌধুরী এন্টার প্রাইজ ডিপোর সত্তাধিকারী বদরুল আলম চৌধুরী জানান, গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার হরতাল থাকায় গত ৩১ অক্টোবর ভোরে কোম্পানীর কারখানা থেকে নিজস্ব পরিবহনে করে ‘প্ল্যাটিনাম স্যান্ডউইচ হোয়াইট ব্রেড’সহ অন্যান্ন পন্য ফেনী আসে। ওই দিন দুপুরে মালটি স্থানীয় ডিষ্টিবিউটরের মাধ্যমে খোলা বাজারে (মুদি/কনফেকশনারী দোকান) যায়। ওই দিন রাতে ও পরদিন ১ নভেম্বর থেকে মালটি সাধারণ ক্রেতা...







