Friday, October 30Welcome khabarica24 Online

বিশেষখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার নতুন সূচি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার নতুন সূচি

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  আগামী ৬ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ৩ নভেম্বর সোমবার ও ৬ নভেম্বর বৃহস্পতিবারের স্থগিত বিভিন্ন পরীক্ষার নতুন সূচিও ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বিকেলে জানানো হয়, ৬ নভেম্বর ভূগোল ও পরিবেশ (ইন্ট্রোডাকশন টু সাইকোলজি, ৬৩৪২) পরীক্ষা আগামী ১৫ নভেম্বর এবং ৩ নভেম্বরের ভূগোল ও পরিবেশ, গণিত, পদার্থ বিজ্ঞান (ইন্ট্রোডাকশন টু স্ট্যাটেস্টিকস, ৬৩৬২) পরীক্ষা ১৩ নভেম্বর ও ৩০ অক্টোবরের মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, প্রাণ-রসায়ন, ভূগোল ও পরিবেশ, প্রাণিবিজ্ঞান পরীক্ষা (বোটানি-১, ৬৩০২) আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২০১২ সালের অনার্স চতুর্থ বর্ষ আগামী ৬ নভেম্বরের গণিত (৩৭৫৩) পরীক্ষা আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। তবে আগামী ৯ নভেম্বর অনুষ্ঠেয় প্রথম বর্ষের...
আল ইহসানের পলাতক ৩ কর্মকর্তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

আল ইহসানের পলাতক ৩ কর্মকর্তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

বিশেষখবর
নুর উল্যাহ কায়সার, ফেনী : ফেনীর বিলুপ্ত হওয়া আল ইহসান মাল্টিপারপার্স কো-অপারেটিভ সোসাইটির পলাতক সভাপতি আরিফুর রহমান মিল্লাত, সম্পাদক কেফায়েত উল্ল্যাহ টিটু ও যুগ্ম-সম্পাদক পেয়ার আহমেদ শামীমকে স্ব-শরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া আফরীনের আদালত তাদের বিরুদ্ধে এ আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে আল ইহসান মাল্টিপারপার্স কো-অপারেটিভ সোসাইটি নামে ফেনীর ডাক্তার পাড়াস্থ আনোয়ার প্লাজায় কার্যক্রম শুরু করে। মাত্র চার বছর পর ২০১২ সালে গ্রাহকদের প্রায় ১০ কোটি আত্মসাৎ করে এ ৩ কর্মকর্তাসহ ৫ জন পালিয়ে যায়। পরে এদের বিরুদ্ধে চলতি বছরের শুরুতে স্ট্যাম্প জালিয়াতির অভিযোগ এনে মামলা দায়ের করেন সোসাইটির সহ-সভাপতি জাফর সেলিম। বরিবার এ মামলায় ওই তিন কর্মকর্তাকে স্ব-শরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়াও তাদের বিরুদ্ধে ফেনী থানায় একাধিক জিডি...
ধৈর্যের রেকর্ড তামিম ইকবালের

ধৈর্যের রেকর্ড তামিম ইকবালের

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
তামিম ইকবালকে মারমুখী ব্যাটসম্যান হিসেবেই চেনেন ক্রিকেট ভক্তরা। তবে গতকাল তামিম দেখালেন তার ধৈর্যের পরিচয়। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসে গতকাল হার না মানা ৭৪ রানে দিনের খেলা শেষ করেন তামিম ইকবাল। এতে তামিম দেখান ক্যারিয়ারের সবচেয়ে মন্থর অর্ধশতক। গতকাল খুলনা শেখ আবু নাসের মাঠে টেস্ট ক্যারিয়ারের ১৭তম অর্ধশতক তুলে নিতে তামিম মোকাবিলা  করেন ১৬৯ বল। এতে তামিমের চারের মার ছিল মাত্র ৪টি। জিম্বাবুয়ের বিপক্ষে তামিমের এটি প্রথম অর্ধশতক। আর গতকাল তামিম দেখালেন ধৈর্যশীল এক ইনিংস। ৭৪ রানে অপরাজিত তামিম সারাদিনে খেলে নেন ২৫০ বল। ক্যারিয়ারে তামিমকে এত শ্লথ ব্যাটিং করতে দেখা যায়নি আগে। এর আগে তিনি ঢাকায় ২০১৩ সালে ৭০ রান সংগ্রহ করতে খেলেছিলেন ২১৮ বল। তবে সে ইনিংসে ৫০ রান পূর্ণ করতে তামিম খরচ করেন ১২৪ বল। বাংলাদেশের হয়ে এই পর্যন্ত ৩৬ টেস্টের তারকা তামিম  ইকবাল সেঞ্চুরি হাঁকিয়েছেন ৪টি। তবে ২০১০...
মুসার অবৈধ সম্পদের খোঁজে দুদক

মুসার অবৈধ সম্পদের খোঁজে দুদক

জাতীয়, বিশেষখবর
  দুর্নীতি দমন কমিশন (দুদক)  শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ও ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান ড. মুসা বিন শমসেরের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে। সোমবার কমিশনের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর  মো. জয়নুল আবেদীন শিবলীকে এ অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়েছে। দুদক সূত্র জানায়, চলতি বছরের জুন মাসে বিজনেস এশিয়া নামের একটি ম্যাগাজিনে মুসা বিন শমসেরকে নিয়ে  প্রকাশিত এক প্রতিবেদনের সূত্র ধরে এ অনুসন্ধানের  সিদ্ধান্ত নেয় হয়। ওই ম্যাগাজিনে এ ব্যবসায়ীর জবানিতে তার জীবনযাত্রা, আর্থিক সামর্থ্য ইত্যাদি নানা বিষয় উল্লেখ করা হয়। ম্যাগাজিনে তার সম্পদের পরিমাণ উল্লেখ করা হয় সাত বিলিয়ন ডলার (৫৩ হাজার ৯০০ কোটি টাকা প্রায়)। এ প্রসঙ্গে দুদক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন ”প্পু বলেন, প্রতিবেদনে মুসা বিন শমসের তার আয়, আয়ের উৎস, জীবনযাপনের ক...
লাহোরে ওয়াঘা সীমান্তে বিস্ফোরণ : নিহত ৪৮, আহত ৭০

লাহোরে ওয়াঘা সীমান্তে বিস্ফোরণ : নিহত ৪৮, আহত ৭০

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম
জঙ্গি নাশকতায় ফের রক্তাক্ত পাকিস্তানের মাটি। রবিবার রাতে ওয়াঘা সীমান্ত থেকে ঢিল ছোঁড়া দূরত্বে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা। এ পর্যন্ত  ৪৮ জনের মৃত্যুর কথা সরকারিভাবে জানানো হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কোনো জঙ্গি সংগঠন এখনো এ হামলার দায় স্বীকার করেনি। ওয়াঘা সীমান্তের খুব কাছে  কার পার্কিং এলাকায় সন্ধ্যার কিছু আগে এই বিস্ফোরণ হয়। ভারত পাকিস্তান দুইদেশের পতাকা নামানোর পরই এই  বিস্ফোরণে লণ্ডভণ্ড হয়ে যায় পার্কিং চত্বর। গোটা এলাকা ঘিরে ফেলে পাকিস্তানি রেঞ্জার্স। সরিয়ে দেওয়া হয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও। সীমান্ত শহরের বিস্ফোরণের জরুরি রিপোর্ট তলব করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, এদিন সন্ধ্যায় সীমান্তে বিএসএফ এবং পাপাকিস্তানি রেঞ্জার্সের প্রাত্যহিক কুচকাওয়াজ শেষ হওয়া...
ঢাকায় আসার ক্লিয়ারেন্স পাননি কাতারের ধর্মমন্ত্রী

ঢাকায় আসার ক্লিয়ারেন্স পাননি কাতারের ধর্মমন্ত্রী

বিশেষখবর
ঢাকায় আসতে চেয়েছিলেন কাতারের ধর্মমন্ত্রী (মিনিস্টার অব আওকাফ অ্যান্ড ইসলামিক অ্যাফেয়ার্স) ড. গাইত বিন মুবারক আলী ওমরান আল কুয়ারি। একটি বিশেষ বিমানে চড়ে মাত্র দু’ঘণ্টার জন্য ঢাকায় নামার অনুমতি চেয়ে তার তরফে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছিল। সফরটি সফল করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল বুকিংসহ অন্যান্য প্রস্তুতিও শুরু হয়েছিল। কিন্তু ক্লিয়ারেন্স না পাওয়ায় তিনি নিজেই আসা থেকে বিরত থেকেছেন। একাধিক কূটনৈতিক সূত্র তার সফর প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছে। ওই সব সূত্রের দাবি, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের জানাজায় অংশ নেয়ার জন্য আসতে চেয়েছিলেন তিনি। তার সফরের বিষয়ে দোহা ঢাকাকে যে কূটনৈতিক পত্র পাঠিয়েছে সেখানে মন্ত্রীর সফরের উদ্দেশ্য কিংবা ঢাকায় তার কর্মসূচির কোন উল্লেখ ছিল না। তারপরও মধ্যপ্রাচ্যের একটি দেশের মন্ত্রীর আগমনের বিষয়টি গুরুত্ব দি...
বৃহস্পতিবার হরতাল

বৃহস্পতিবার হরতাল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায়ের পর তার মুক্তির দাবিতে হরতাল ডেকেছে তার দল জামায়াত। আজ রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার পর দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এই হরতালের ঘোষণা দেন। এক বিবৃতিতে তিনি বলেন, মীর কাসেম আলীসহ আটক জামায়াত নেতাদের মুক্তির দাবিতে ৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ নভেম্বর শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল পালিত হবে।...
সারা দেশে বিদ্যুৎ বিপযর্য়ের কারণ

সারা দেশে বিদ্যুৎ বিপযর্য়ের কারণ

বিশেষখবর
ভারত থেকে বিদ্যুৎ আমদানির ৫০০ মেগাওয়াট হাই ভোল্টেজ ব্যাক টু ব্যাক ভেড়ামারাস্থ সাবস্টেশন বিকল হয়ে পড়ায় সারা দেশে বিদ্যুৎ বিপযর্য় দেখা দিয়েছে। শনিবার সকাল ১১টা ২৭ মিনিট ২৮ সেকেন্ডে হঠাৎ করেই ভেড়ামারার সাবস্টেশনে কারিগরি ক্রটি দেখা দেয়। এ সময় বিকট শব্দে বিদ্যুৎ আমদানি বন্ধ হওয়া ছাড়াও জাতীয় গ্রিড থেকে বিছিন্ন হয়ে যায়। এ সময় সারা দেশে উৎপাদনে থাকা সব বিদ্যুৎ কেন্দ্রও একযোগে বন্ধ হয়ে যায়। ফলে ধ্স নামে বিদ্যুৎ উৎপাদনে। জাতীয় গ্রিড লাইন ফেল করে সারা দেশে দেখা দেয় চরম বিদ্যুৎ বিপযর্য়। ভারত থেকে বিদ্যুৎ আমদানির ৫০০ মেগাওয়াট হাই ভোল্টেজ ব্যাক টু ব্যাক ভেড়ামারা সাবস্টেশনের নির্বাহী প্রকৌশলী আলমগীর হোসেন জানিয়েছেন, সকাল থেকেই স্বাভাবিক অবস্থায় ভারত থেকে বিদ্যুৎ আসছিল। কিন্তু হঠাৎ করেই ১১টা ২৭ মিনিট ২৮ সেকেন্ডে ভেড়ামারার সাবস্টেশনে ক্রটি দেখা দেয়। এ সময় লাইন বিকল হয়ে পড়ে। সারা দেশের সব বিদ্যুৎ কেন্দ্রও...