কুমিল্লার রসমালাইয়ে বরযাত্রীদের মুগ্ধ করতে চায় কনেপক্ষ
নতুন সাজে সেজেছে কুমিল্লার মীরাখলা গ্রাম। গ্রামের প্রায় প্রতিটি ঘর মেরামত, পরিষ্কার ও সড়ক মেরামতের কাজ চলছে পুরোদমে। এতো সব আয়োজনের কারণ, শুক্রবার এ গ্রামেই বররূপে আসছেন রেলমন্ত্রী মুজিবুল হক। আর এ বিয়ে দেখার জন্য আশপাশের গ্রামের বাসিন্দারা মুখিয়ে আছেন।
আর বরযাত্রীদের আতিথেয়তা দিয়ে প্রস্তুত কনেপক্ষ। আতিথেয়তায় কোন রকম ঘাটতি রাখতে চায় না কনের আত্মীয়স্বজনরা। কনেপক্ষের শতাধিক নারী-পুরুষ একই পোশাকে বরণ করবে বরযাত্রীদের। বিয়ে উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন। কনের বাড়ির আশপাশের এলাকায় থাকবে অতিরিক্ত পুলিশ প্রহরা। এছাড়া থাকবে সাদা পোশাকে পুলিশের টহল। আমন্ত্রিত অতিথিদের আমন্ত্রণপত্র দেখিয়ে প্রবেশ করতে হবে বিয়ের অনুষ্ঠানে।
জানা গেছে, প্রায় রেলমন্ত্রী মো. মুজিবুল হক ৫০০ জন বরযাত্রী নিয়ে ঢাকার সরকারি মিনিষ্টার্স অ্যাপান্টমেন্ট থেকে কুমিল্লার চান্দিনা উপজেলার মীরাখলা গ্রাম...







