Sunday, October 25Welcome khabarica24 Online

ফ্রান্সের সরকারি বেতার কেন্দ্রের দপ্তরে ভয়াবহ আগুন

image_146028.france

 

ফ্রান্সের সরকারি বেতার কেন্দ্র। ব্যস্ত সময়। হঠাৎ আগুন লেগে যাওয়ায় তড়িঘড়ি খালি করতে হল বেতারকেন্দ্র। প্যারিসের এই বেতার কেন্দ্রের বহুতলে অগ্নিকাণ্ডের জেরে অনুষ্ঠান সম্প্রচারও ব্যাহত হয়। ইফাইল টাওয়ারের পশ্চিম প্রান্ত থেকে প্রথম ধোঁয়া দেখা যায়। ফ্রান্সের রাজধানীতে সাম্প্রতিককালে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা আর ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ঘটনাস্থলে দমকল পৌঁছনোর আগে বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দও শোনা যায়।তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। দ্যা ফ্রান্স টি এফ ১ নিউজয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে দপ্তর খালি কারানোর জন্য সম্প্রচার ব্যাহত হয়েছে।আগুন গোটা বহুতল ভবনে ছড়িয়ে পড়ার আগেই দমকল কর্মীরা তা নিয়ন্ত্রণে আনে।