৫ জানুয়ারি বিএনপি বিশৃঙ্খলা করলে প্রতিহত করুন
৫ জানুয়ারি বিএনপি বিশৃঙ্খলা করলে তাদের প্রতিহত করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। রাজধানীর সেগুনবাগিচার বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে শনিবার দুপুরে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ সভার আয়োজন করে। দলের নেতা-কর্মীদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, যারা ওই দিন বিশৃঙ্খলা করবে, তাদের প্রতিহত করতে হবে। এদের (বিএনপি) শক্তি শেষ হলেও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।তিনি বলেন, ৫ জানুয়ারি আমরা গণতন্ত্রের বিজয় দিবস পালন করব। আর বিএনপি ওই দিন কালো দিবসের কর্মসূচি দিয়েছে। আসলে তারা একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। কিন্তু দেশের জনগণ তাদের সেই সুযোগ দেবে না। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা সংবাদ সম্মেলন নিয়ে মন্তব্য করেন ড. হাছান।
তিনি বলেন, সংবাদ সম্মেলনের আগে খা...







