Friday, October 30Welcome khabarica24 Online

বিশেষখবর

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) করা হয়েছে পুলিশের বর্তমান অতিরিক্ত মহাপরিদর্শক [প্রশাসন] এ কে এম শহীদুল হককে। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি'র বতর্মান কমিশনার বেনজীর আহমেদকে র‌্যাবের মহাপরিচালক করা হয়েছে। আর ডিএমপি'র নতুন কমিশনার হয়েছেন বর্তমান ডিআইজি (হাইওয়ে) আসাদুজ্জামান মিয়া। উল্লেখ্য, আগামীকাল পুলিশের বর্তমান আইজি হাসান মাহমুদ খন্দকার ও র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে। ২০১০ সালের ৩০ আগস্ট হাসান মাহমুদ খন্দকার আইজিপি হিসেবে নিয়োগ পান। এর পর থেকে টানা চার বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন তিনি।...
আজহারের ফাঁসি, আজ ও কাল হরতাল

আজহারের ফাঁসি, আজ ও কাল হরতাল

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে  মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। কড়া নিরাপত্তার মধ্যে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ গতকাল এ রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আনোয়ারুল হক। আজহারুলের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটিই প্রমাণিত হয়েছে। এরমধ্যে তিনটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে একাত্তরে নির্যাতিতা নারীদের যথাযথ সম্মান ও তাদের বিষয়টি স্কুল-কলেজের পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেয়া হয়। রায় ঘোষণার প্রতিক্রিয়ায় সহিংস কর্মসূচি কাম্য নয় বলেও মন্তব্য করে ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর কাঠগড়ায় উপস্থিত আজহারুল ইসলাম বিচারকদের উদ্দেশ্য করে বলেন, এটা ফরমায়েশি রায়। আমি নির্দোষ। আল্লাহর আদালতে ...
পিএসসিতে মেয়েরা জেএসসিতে ছেলেরা এগিয়ে

পিএসসিতে মেয়েরা জেএসসিতে ছেলেরা এগিয়ে

জাতীয়, বিশেষখবর
  এবার প্রাথমিক সমাপনীতে পাসের হারে মেয়েরা এগিয়ে। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)-তে পাসে ছেলেরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ এগিয়ে মেয়েরা। সমাপনীর পাসের হার ও জিপিএ-৫ উভয়টি কমেছে। অন্যদিকে জেএসসি-জেডিসিতে পাসের হার বাড়লে কমেছে জিপিএ ৫-এর সংখ্যা। গতকাল প্রকাশিত ফলাফলে দেখা গেছে, প্রাথমিক সমাপনীতে পাসের হার ৯৭ দশমিক ৯২ ও ইবতেদায়িতে ৯৫ দশমিক ৯৮ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার কমেছে প্রাথমিকে শূন্য দশমিক ৬৬ শতাংশ ও ইবতেদায়িতে বেড়েছে শূন্য দশমিক ১৮ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯৮ দশমিক ৫৮ শতাংশ। প্রাথমিক ও ইবতেদায়িতে মোট জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৩০ হাজার ৮৫২ জন। এর মধ্যে প্রাথমিকে ২ লাখ ২৪ হাজার ৪১১ জন, ইবতেদায়িতে ৬ হাজার ৪৪১ জন। জেএসসি ও জেডিসি পরীক্ষায় এবার সম্মিলিতভাবে পাসের হার ৯০ দশমিক ৪১ শতাংশ। গত বছরের তুলনায় গড় পাসের হার বেড়েছে শূন্য দশমিক ৪৭ শতাংশ। ২০১৩ সালে গড় পাসের হার ছিল ৮৯ দশমিক ...
ডিজিটাল ইউনিভার্সিটি আইন অনুমোদন মন্ত্রিসভায়

ডিজিটাল ইউনিভার্সিটি আইন অনুমোদন মন্ত্রিসভায়

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা ও গবেষণায় গাজীপুরে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। এ জন্য 'ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ আইন-২০১৪'-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সোমবার এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।তিনি বলেন, কিছু পর্যবেক্ষণ সাপেক্ষে মন্ত্রিসভা 'ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ আইন-২০১৪'-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে।তিনি জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এ বিশ্ববিদ্যালয়ের নামকরণের বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের নাম কী হবে তা চূড়ান্ত অনুমোদনের সময় আইনের খসড়ায় প্রতিফলিত করার নির্দেশনাও দিয়েছে মন্ত্রিসভা।...
ফেনীর একরাম হত্যা মামলার আসামি নাতি আরিফ গ্রেপ্তার

ফেনীর একরাম হত্যা মামলার আসামি নাতি আরিফ গ্রেপ্তার

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি মো. আরিফুর রহমান ওরফে নাতি আরিফকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।সোমবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-৭ এর অধীন ফেনীস্থ অস্থায়ী ক্যাম্পের সদস্যরা ফেনী সদরের একাডেমী এলাকার একটি দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করে। তিনি ফেনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিরিঞ্চি এলাকার মো. আব্দুস সালাম কালা মিয়ার ছেলে বলে জানায় র‌্যাব। স্থানীয়ভাবে আরিফ যুবলীগ কর্মী হিসেবে পরিচিত।র‌্যাব-৭ এর অধীন ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার মো. মোবাশ্বের হোসেন 'কালের কণ্ঠকে' জানান, একরাম হত্যার পর নাতি আরিফ পালিয়ে যান। সম্প্রতি তিনি এলাকায় ফিরে আসেন। র‌্যাব কর্মকর্তা জানান, রাতে তাঁকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে। প্রসঙ্গত, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আও...
জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে: মায়া

জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে: মায়া

জাতীয়, বিশেষখবর
  জনগণ ২০দলীয় জোটের ডাকা হরতাল প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত হরতালবিরোধী সমাবেশে সোমবার তিনি এ দাবি করেন।তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘সন্ত্রাসী হরতাল’ দেশের জনগণ মানে না। হরতালকে জনগণ প্রত্যাখ্যান করেছে।”তিনি আরও বলেন, ‘বিএনপি আন্দোলনের মাঠে নেই। গণমাধ্যম বিএনপিকে বাঁচিয়ে রেখেছে। খালেদার হরতালে মানুষ সাড়া দেয়নি। মানুষ কেনই বা এ হারতালে সাড়া দেবে? খালেদা জিয়া হরতাল হরতাল করতে করতে নিঃস্ব হয়ে যাবেন।’...
৩ দিনের রিমান্ডে যুবদল সভাপতি আলাল

৩ দিনের রিমান্ডে যুবদল সভাপতি আলাল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ রবিবার এই রিমান্ড মঞ্জুর করেন।বকশীবাজারে সংঘর্ষের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস আজ আলালকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান। অন্যদিকে আলালের আইনজীবীরা এর বিরোধিতা করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে সুস্থতা সাপেক্ষে আলালকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।গত ২৪ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে বকশীবাজার ও আশেপাশের এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ঢাকা মেডিকেলের সামনে সাংসদ ছবি বিশ্বাবেসর ওপর হামলা চালিয়ে তার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধার ...
মামলা করলেন জিহাদের বাবা

মামলা করলেন জিহাদের বাবা

জাতীয়, বিশেষখবর
  রাজধানীর শাহজাহানপুরে পরিত্যক্ত পাম্পের পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক ও রেলের প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করেছেন মৃত শিশুটির বাবা। মামলার দুই আসামি হলেন- শাহজাহানপুর রেল কলোনিতে পানির পাম্প বসানোর দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠান জেএসআর'র মালিক আব্দুস সালাম এবং রেলওয়ের জ্যেষ্ঠ উপ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম। শনিবার রাত ১টার দিকে ফৌজদারি আইনের ৩০৪/ক ধারায় জিহাদের বাবা নাসির ফকির এ মামলা দায়ের করেন। মামলায় আসামিদের 'দায়িত্বে অবেহেলায়' জিহাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।শুক্রবার বিকালে রেল কলোনির পরিত্যক্ত ওই গভীর নলকূপের পাইপে জিহাদ পড়ে যাওয়ার পর রাতেই ওই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়। আর কালো তালিকাভুক্ত করা হয় প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠানকে।২৩ ঘণ্টা পর শনিবার বিকালে ওই পাইপ থেকে জিহাদকে তুলে আনা স...