Sunday, October 25Welcome khabarica24 Online

মামলা করলেন জিহাদের বাবা

jihad.bdp_52725

 

রাজধানীর শাহজাহানপুরে পরিত্যক্ত পাম্পের পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক ও রেলের প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করেছেন মৃত শিশুটির বাবা। মামলার দুই আসামি হলেন- শাহজাহানপুর রেল কলোনিতে পানির পাম্প বসানোর দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠান জেএসআর’র মালিক আব্দুস সালাম এবং রেলওয়ের জ্যেষ্ঠ উপ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম। শনিবার রাত ১টার দিকে ফৌজদারি আইনের ৩০৪/ক ধারায় জিহাদের বাবা নাসির ফকির এ মামলা দায়ের করেন। মামলায় আসামিদের ‘দায়িত্বে অবেহেলায়’ জিহাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।শুক্রবার বিকালে রেল কলোনির পরিত্যক্ত ওই গভীর নলকূপের পাইপে জিহাদ পড়ে যাওয়ার পর রাতেই ওই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়। আর কালো তালিকাভুক্ত করা হয় প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠানকে।২৩ ঘণ্টা পর শনিবার বিকালে ওই পাইপ থেকে জিহাদকে তুলে আনা সম্ভব হলেও চিকিৎসকরা জানান, বেশ কয়েক ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে।