৬ জানুয়ারি শহীদ মিনারে সমাবেশ করবে ১৪ দল
৫ জানুয়ারি সরকারের বছরপূর্তি উপলক্ষে ৬ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে ১৪ দল। এছাড়া দেশের সাত বিভাগে সাতটি মহাসমাবেশ এবং আগামী ১৫ জানুয়ারি থেকে দেশব্যাপী উপজেলা পর্যায়েও সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জোট। রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সন্মেলনে এসব তথ্য জানান জোটের মুখপাত্র এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।তিনি বলেন, আওয়ামী লীগ ও ১৪ দলকে প্রতিহত করার ক্ষমতা আওয়ামী লীগ ছাড়া কারো নাই। আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগের যুগ যুগ ইতিহাস আছে। আমরা অতীতে সমস্ত বাধা-বিঘ্নের মধ্যেই কর্মসূচি পালন করেছি। গত নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে আমরা নির্বাচন করেছি।বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের কটুক্তি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'উদ্দেশ্যপ্রণোদিতভাব...







