Sunday, October 25Welcome khabarica24 Online

রাজধানীর মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাসে আগুন

image_167436.fire_bus

 

রাজধানীর মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মিরপুরের শেওড়াপাড়া বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের কাছে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার ইন্সপেক্টর নিলুফার ইয়াসমিন বাসে অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিকেল ৪টার দিকে শেওড়াপাড়া বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের কাছে বিকল্প সিটি সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। ওই বাসটি মিরপুর থেকে ঢাকেশ্বরীর দিকে যাচ্ছিল।তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।