মীরসরাইয়ে এতিম শিশু শিক্ষার্থীদের জন্য ফ্যান দিলেন ওসি
নিজস্ব প্রতিনিধি ঃ চলতি বছর বিগত বছরগুলোর তুলনায় দেখা দেয় তীব্র গরম। গরমে জনজীবন হয়ে উঠে অতিষ্ঠ। নানা বয়সী মানুষের সাথে সাথে শিশু শিক্ষার্থীদেরও একটু বেশি কষ্ট পোহাতে হচ্ছে। মীরসরাইয়ের মস্তাননগর জামেয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার শাহ গোলাম রহমান (রহঃ) শিশু সদনের শিক্ষার্থীরা দীর্ঘসময় ধরে গরমে অতিষ্ঠ হয়ে উঠছিল, ভালোভাবে মনোনিবেশ করতে পারছিল না পড়াশোনায়। ওই এতিমখানায় ৭২ জন এতিম ও দুস্থ্য শিশু শিক্ষার্থী পড়াশোনা করে। ২ টি ভবনের ৫ টি রুমে তাদের পড়াশোনা ও থাকাখাওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু কোন কক্ষেই ছিল না পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা। বিষয়টি জানতে পারেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার হাসান পিপিএম (বার)। তিনি ব্যক্তিগত উদ্যোগে ১০ টি সিলিং ফ্যানের ব্যবস্থা করেন। তিনি শনিবার (২৫ মে) সন্ধ্যায় ওই এতিমখানার এতিম ও দুস্থ্য শিক্ষার্থীদের নিয়ে ইফতার করেন এবং শিক্ষার্থীদের হাতে ১০ টি ফ্যান তুলে ...






