Monday, October 26Welcome khabarica24 Online

প্রথম পাতা

সীতাকুণ্ডে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত!

সীতাকুণ্ডে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত!

চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সীতাকুন্ড
আকাশ দাশ সৈকত:: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহতের খবর পাওয়া গেছে। জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়নে পাক্কার মাথায় অবস্থিত বিএসআরএম কারখানার সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত দুই মোটরসাইকেল আরোহী উপজেলার কালুশাহ নগরের বশর খলিফার বাড়ির মুছার পূত্র মোহাম্মদ ইউসুফ (৩৪) এবং অন্যজন চট্টগ্রামের পাঁচলাইশ থানার ষোলশহরে আজিজের পূত্র মহিউদ্দিন রাজু (৩০)। সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে পাক্কার মাথা এলাকায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। ব্যবসায়ী কাজের জন্য মালামাল ক্রয়ের উদ্দেশ্য চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার পথে কালিরহাট অতিক্রম করলে একইমুখী একটি পিকআপ মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে তাদের দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশ।...
ওয়াহেদপুরে যুবলীগ নেতা মিঠুর ইফতারি সামগ্রী বিতরণ : মানবিক সহায়তা পেল ১ হাজার পরিবার

ওয়াহেদপুরে যুবলীগ নেতা মিঠুর ইফতারি সামগ্রী বিতরণ : মানবিক সহায়তা পেল ১ হাজার পরিবার

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
কামরুল হাসান :: মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠুর ব্যক্তিগত অর্থায়নে ১ হাজার দুস্থ, অসহায়, খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলার ওয়াহেদপুরে আশরাফুল কামাল মিঠুর রাজনৈতিক কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অসহায় অস্বচ্ছল মানুষের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌছে দেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আলমগীর হোসাইন, যুবলীগ সহ-সভাপতি আশরাফ উদ্দিন চৌধুরী, নিজামপুর কলেজ ছাত্রলীগ নেতা শরীফ সবুজ, এমরান হোসাইন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। ইফতার সামগ্রী বিতরণ কালে যুবলীগ সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠু বলেন, আমাদের প্রিয় নেতা সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও আগামীর এমপি মাহবুব রহমান রুহেল ভাইয়ের অনুপ্রেরণায় ওয়াহেদপুর ইউনিয়নের অসহায়, হতদরিদ্র এক...
এই সরকার উপহার দিয়েছে উন্নয়ন, ওরা দিয়েছে খুন সন্ত্রাস :: দুর্গাপুর ন.চ উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধনকালে ইঞ্জিনিয়ার মোশাররফ

এই সরকার উপহার দিয়েছে উন্নয়ন, ওরা দিয়েছে খুন সন্ত্রাস :: দুর্গাপুর ন.চ উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধনকালে ইঞ্জিনিয়ার মোশাররফ

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: শেখ হাসিনার সরকার দেশে পর্যায়ক্রমে শুধু উন্নয়নের ধারাই অব্যাহত রেখেছে। আসেপাশের সকল দেশের তুলনায় বাংলাদেশ এখন অনেকটাই এগিয়ে। বর্তমান ধারা অব্যাহত থাকলে আমরা শীঘ্রই উন্নত দেশের সমান্তরালে পৌছাব। বিশেষ করে অবকাঠামোগত ও শিক্ষান্নোয়নে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে আমাদের নেত্রী দেশকে উন্নয়নের যেই মহাসড়কে নিয়ে গেছে কেউ চাইলেই যতো ষড়যন্ত্রই করুক এই দেশকে আর পেছনের দিকে নিয়ে যেতে পারবে না। আমরা দিয়েছি উন্নয়ন আর ওরা এই জনপদে দিয়েছে খুন সন্ত্রাস। একটু অতীতের দিকে ফিরে তাকান এই মীরসরাইয়ে কি পরিমান খুন, লুট, হত্যাকান্ড হয়েছে। পেট্রোল বোমা দিয়ে ওরা মানুষ হত্যা ও করেছে। তাই আগামীদিনে ও তাদের থেকে সতর্ক থাকতে হবে । উপজেলার দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথীর বক্তব্যে সাবেক মন্ত্রী আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশা...
বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস!

বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস!

আন্তর্জাতিক, খেলাধুলা, খেলার মাঠ, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
ক্রীড়া প্রতিবেদক:: মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে সফরকারী ইংল্যান্ডকে হারিয়ে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ। আজ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ১৫৯ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খায় সফরকারী ইংল্যান্ড। দলীয় ৫ রানের মাথায় অভিষিক্ত তানভীর ইসলামের শিকার হয়ে ফিরে যান ফিল সল্ট। সল্টের বিদায়ে তিনে ব্যাট করতে নামা জশ বাটলারকে সঙ্গী করে শুরুর প্রতিরোধ গড়েন অন্য ওপেনার দাওহিদ মালান। তবে ব্যক্তিগত ৫৩ রানের মাথায় মালানকে ফিরিয়ে ৯৫ রানের ভয়ঙ্কর এই জুটি ভেঙে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেন মোস্তাফিজুর রহমান। ৪৭ বলে ৬ চার আর ২ ছক্কায় ৫৩ রান আসে মালানের ব্যাট থেকে। সঙ্গীকে হারানোর পরের বলে মিরাজের দুর্দান্ত থ্রোতে ফিরেন বাটলার করেন ৪০ রান। দলের এমন অবস্থায় উইকেটে থিতু হতে পারেনি মঈন আলি তা...
সীতাকুণ্ডে সূর্যমুখীর হাসিতে দুলছে মাঠ।

সীতাকুণ্ডে সূর্যমুখীর হাসিতে দুলছে মাঠ।

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সীতাকুন্ড, সুস্বাস্থ্য, স্বজন, স্লাইড
আকাশ দাশ সৈকত:: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালা নগর (বৈদ্য পুকুর) গ্রামে সূর্যমুখীর হাসিতে অর্থনৈতিক স্বচ্ছলতার স্বপ্ন দেখছেন চাষীরা। প্রকৃতির এক অসাধারণ রূপবান উদ্ভিদ সূর্যমুখী। ভোজ্যতেলের সংকটকালে তেলজাতীয় উদ্ভিদ সূযমুখী চাষ এখন দেশের কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে। কেউ কিনেন, কেউ চাষ করেন, আবার কেউ ফুলের সৌন্দর্য দেখতে জমিতে ভীড় করেন। এ জন্য সবাই ফুলের কাছে ছুটে যান। আর এ ফুল যদি হয় শস্য ক্ষেতের সুন্দর হলুদ সূর্যমুখী, তাহলে তো কথাই নেই। এমনই চিত্র দেখা গেল চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট্ট গ্রাম পশ্চিম লালানগরের বৈদ্য পুকুর। মাত্র ১৫ শতক জমিতে এই দৃষ্টিনন্দন ফুলের চাষ করেছেন চাষী জাহাঙ্গীর আলম। গ্রামের এই অপরূপ সৌন্দর্য দেখতে ইতিমধ্যে ভীড় করছেন গ্রামবাসী ছাড়া ও পাশ্ববর্তী গ্রামের লোকজন। সূর্যমুখী ফুলের চাষ এই এলাকার ফুল প...
মীরসরাই বাজারে ঠকেই যাচ্ছে ক্রেতারা : ৭০০ টাকায় ৩০০ গ্রাম গরুর মাংস

মীরসরাই বাজারে ঠকেই যাচ্ছে ক্রেতারা : ৭০০ টাকায় ৩০০ গ্রাম গরুর মাংস

খবরিকা আর্কাইভ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : এমনিতেই দরিদ্র মানুষের সাধ্যের অনেক বাইরে গরুর মাংস কেনা। তার উপরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশী তো নিচ্ছেই তার উপর মাপের মধ্যেই হাড্ডি আর খাবারের অনুপোযোগি মাংস ( ফেসকা ) ঢুকিয়ে ঠকিয়ে যাচ্ছে ক্রেতাদের। বৃহস্প্রতিবার ( ৯ মার্চ) মীরসরাই বাজার থেকে নতুন মাংস বিক্রেতা মামুন , মাসছুদ্দিন ও সিরাজ এর যৌথ দোকান থেকে মাংস ক্রয় করে রশিদুল হাসান। বাড়িতে নিয়ে মাংস খুলে পিচ করতে গিয়ে দেখে ৭০০ টাকাং ৯শ গ্রাম মাংসের মধ্যে অর্ধেক এর বেশী হাড্ডি। আবার বাজারে ফিরে এলে দোকানিরা হাড্ডি আর মাংস আলাদা করতে অস্বিকৃতি জানায়। মাংসের ন্যায্য মূল্য জানতে চাইলে তা ও জানাতে অস্বিকৃতি জানায়। অথচ বাজারে মাংসের ন্যায্য মূল্যই ৬৫০টাকা। সেখানে ৭০০ টাকায় ৯০০ গ্রাম। তার মধ্যে ৬০০ গ্রামই হাড্ডি। মাংস পেল মাত্র ৩০০ গ্রাম। এই বিষয়ে মীরসরাই বাজারের জনৈক ক্রেতা মো: ভাষানি বলেন আমরা মধ্যবিত্ত পরিবার তো এই বাজ...
সীতাকুণ্ডে মাদ্রাসার আবাসিক ভবনে ছাত্রের ঝুলন্ত লাশ!

সীতাকুণ্ডে মাদ্রাসার আবাসিক ভবনে ছাত্রের ঝুলন্ত লাশ!

আন্তর্জাতিক, খবরিকাকাগজ, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, সারা-দেশ, স্লাইড
আকাশ দাশ সৈকত :: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি মাদ্রাসার ভবন থেকে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের মহানগর গ্রামে অবস্থিত মহানগর অলি ফয়েজ ইসলামিয়া এতিমখানা থেকে আতিক হোসেন (১৭) নামে ওই মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়। মৃত আতিক মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মোল্লাগ্রামের মৃত অলি উল্লাহর ছেলে। মাদ্রাসা সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটার দিকে শরীর খারাপের কথা বলে আতিক মাদ্রাসা থেকে ছুটি নিয়ে মাদ্রাসার আবাসিক কক্ষে ফিরে যায়। এরপর খালার বাড়ি যাবে বলে সহপাঠীদের আধঘন্টা পর তাকে ডাকতে বলে। তবে সহপাঠীরা তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে। তখন তাদের চিৎকারের পর লোকজন পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এইদিকে এই বিষয়ে সীতাকুণ্ড থানার এসআই মো. মোতাব্বির হোসান জানায়, খবর পেয়ে আমরা মাদ্রাসার দ্ব...
মীরসরাইয়ে আন্তর্জাতিক কবিতা উৎসবে আজিজুল হাকিম : সৃষ্টিশীল কর্মকান্ডই মানুষের সুন্দরতম স্বত্তার বিকাশ ঘটায়

মীরসরাইয়ে আন্তর্জাতিক কবিতা উৎসবে আজিজুল হাকিম : সৃষ্টিশীল কর্মকান্ডই মানুষের সুন্দরতম স্বত্তার বিকাশ ঘটায়

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
 : “কবিতাই জন্মান্তরের সত্য ও সুন্দর” শীর্ষক স্লোগানে দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ ও পাক্ষিক খবরিকার যৌথ উদ্যোগে মীরসরাই উপজেলা অডিটোরিয়ামে ৪ মার্চ, শনিবার দিনব্যাপী কবিতা উৎসব সম্পন্ন হয় । খবরিকার প্রধান সম্পাদক আবদুল আলীম তুহিনের সভাপতিত্বে, কবি রাজিব মজুমদার, প্রতাপ বণিক ও পুসকিন চৌধুরীর যৌথ সঞ্চালনায় এবং পাক্ষিক খবরিকার সম্পাদক মাহবুব পলাশের শুভেচ্ছা বক্তব্য প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা: ঈসমাইল খাঁন। দ্বিতীয় অধিবেশনের আন্তর্জাতিক পর্ব উদ্বোধন করেন প্রখ্যাত নাট্যভিনেতা আজিজুল হাকিম ও তার সহধর্মীনি কবি ও নাট্যকার জিনাত হাকিম। এসময় অভিনেতা আজিজুল হাকিম তাঁর বক্তব্যে বলেন শিল্প সাহিত্য সহ সকল সৃষ্টিশীল কর্মকান্ডে বঙ্গবন্ধুর চেতনাই আমাদের অনুপ্রেরণা, আমরা এমন এক জাতি আমরা আমাদের পিতাকেই হত্যা করেছি, এমন ইতিহাস যেন আর কখনো সৃষ্টি না ...