মীরসরাইয়ে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজট
নিজস্ব প্রতিনিধি॥
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মীরসরাই এলাকার বড়দারোগারহাট থেকে ফেনীর ফতেহপুর রেল ওভারপাস নির্মাণের কারণে যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোররাত থেকে বিকাল পর্যন্ত এ যানজট লেগেই ছিল। মহাসড়কে দুর্ভোগে নাকাল হয়ে পড়েছে দুরপাল্লার ট্রাক, লরি সহ বাসের যাত্রীরা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ফেনীর ফতেহপুর থেকে মীরসরাইয়ের বড়দারোগারহাট পর্যন্ত রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মাঝে মাঝে থেমে বৃষ্টি ও ফেনীর ফতেহপুর রেল ওভারপাস নির্মান কাজের ধীর গতির কারণে এ যানজট লাগে মূলত। দীর্ঘ এ যানজটের কারণে মহাসড়কে সকাল ৭টা থেকে আটকা পড়ে আছে দূর-দূরান্তের হাজার-হাজার যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক। আটকা পড়া বাসে থাকা যাত্রীদের মধ্যে মহিলা ও শিশুদের চরম ভোগান্তিতে পড়তে দেখা যায়।
চট্টগ্রাম থেকে ঢাকা উদ্দেশ্য রওনা যাত্রী নাছির উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা চট্টগ্রাম শহর থেকে বাসে উঠে সকাল সাড়...







