ডিজিটাল বাংলাদেশ গঠনে অনলাইন সাংবাদিকদের ভুমিকা অপরিসীম
নিজস্ব প্রতিনিধি : ডিজিটাল বাংলাদেশ গঠনে অনলাইন সাংবাদিকেরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে।দেশ গঠনে অনলাইন সাংবাদিকদের ভুমিকা অপরিসীম।মানুষের জানার চাহিদা মেটাতে অনলাইন সাংবাদিকগণ নিরলসভাবে কাজ করছে।সাংবাদিকেরা মেধা শ্রম দিচ্ছে। পদে পদে সাংবাদিকেরা শ্রম বিনিয়োগ করলেও ক্ষেত্র বিদেশে তারা বঞ্চিত হচ্ছেন।আর্ন্তজাতিক শ্রমিক দিবসে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে সাবেক মন্ত্রী ডাক্তার আফসারুল আমিন এই সব কথা বলেন।
চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের আয়োজনে মহান মে দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম একাডেমি হলে এক আলোচনা সভা গত ১লা মে অনুষ্ঠিত হয় ।
উক্ত আলোচনা সভায় চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এম আলী হোসেন‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আফছারুল আমিন এমপি ।
কাজী হুমায়ুন কবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক পূর্ব দেশ‘র সম্পাদক মুজিবুর র...







