অচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঃ যাত্রীদের জনদূর্ভোগ
নিজস্ব প্রতিনিধিঃ অনেকটা অচল দেশের লাইফ হিসেবে খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। আজ রবিবার সকাল থেকে সড়কে কোন ধরনের গণপরিবহন চলাচল করেনি। এতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে শত শত কর্মজীবী মানুষকে। সপ্তাহের প্রথম দিন হওয়ায় অনেকে কর্মস্থলে যাওয়ার জন্য রাস্তায় বের হলেও কর্মস্থলে যাওয়া সম্ভব হয়নি। মাঝে মধ্যে সিএনজি অটোরিক্সা চলাচল করলেও ভাড়া গুনতে হয়েছে প্রায় ৫-৬ গুন বেশি।
রবিবার সকাল থেকে সড়কের একেখান বাসস্ট্যান্ডে শত শত যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বিশেষ করে শহর থেকে মীরসরাই, সীতাকুন্ড উপজেলায় অবস্থিত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ব্যাংক কর্মকর্তা, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীজীবি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও গাড়ি পায়নি। কেউ কেউ প্রতিষ্ঠানে যেতে পারলেও ৫০ টাকার ভাড়া ২শত থেকে ৩শ টাকা দিতে হয়েছে। সড়কের বিভিন্ন অংশে ঘুরে দেখা গেছে, অনেকে গাড়ি না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যস্থলে গেছে। বিভিন্ন...







