“শুদ্ধ বিতর্ক চর্চা সৃজনশীল মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে”-গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি
নিজস্ব প্রতিবেদকঃ মীরসরাইয়ের আলোচিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠনের উদ্যোগে আয়োজিত দুর্বার বিতর্ক উৎসবের ফাইনাল, পুরস্কার বিতরণী, গুনীজন ও আগামীর দুর্বারদের সংবর্ধনা অনুষ্ঠান ২৭ জুলাই শুক্রবার মীরসরাই উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন- বিভিন্ন স্কুল-কলেজে নিয়মিত বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে হবে। চর্চা বাড়াতে হবে।তাহলে আমাদের নতুন প্রজন্মরা মেধাবী হয়ে গড়ে উঠবে। বিভিন্ন বিষয় ভিত্তিক বস্তুনিষ্ঠ শুদ্ধ বিতর্ক চর্চা সৃজনশীল মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। এসময় মন্ত্রী এমন একটি শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদেরকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের উদ্বোধন করেন সোনালী ব্যাংক লিমিটেডের ডিএমডি (পিআরএল) ...







