Sunday, November 1Welcome khabarica24 Online

জাতীয়

আজ থেকে রাতেও দূর পাল্লার বাস চলবে

আজ থেকে রাতেও দূর পাল্লার বাস চলবে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
রাতেও দূরপাল্লার বাস চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্লাহ। তিনি বলেছেন, মালিকদের চাহিদার বিষয়টি জানানোর পর সরকার সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করার আশ্বাস দেওয়ায় বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাড়াও নৌমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এবং পরিবহন মালিকদের বিভিন্ন সংগঠনের নেতারা বৈঠকে অংশ নেন।নৌমন্ত্রী শাজাহান খান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনেরও সভাপতি। আর জাতীয় পার্টির নেতা রাঙ্গা আছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃত্বে।গত ৯ ফেব্রুয়ারি পরিবহন মালিকদের সঙ্গে এক বৈঠকের পর রাত ৯টার পর মহাসড়কে বাস না চালানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কামাল।...
সিটি নির্বাচন সফল করতে সবই করা হবে : বেনজীর

সিটি নির্বাচন সফল করতে সবই করা হবে : বেনজীর

জাতীয়, বিশেষখবর
ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এবং চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন সফল করার জন্য যা যা করার দরকার সবই করা হবে বলে মন্তব্য করেছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। আজ বৃহস্পতিবার দুপুরে ডিসিসি ও চসিক নির্বাচন নিয়ে রাজধানীর নির্বাচন কমিশনের সভাকক্ষে এক বৈঠক শেষে সংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, নির্বাচন কমিশন যদি তফসিল ঘোষণা করে, তাহলে যাবতীয় নিরাপত্তা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব। সে অনুযায়ী আমরা দায়িত্ব পালন করবো। এর আগে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ, আনসার ও ভিডিপি মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং গোয়েন্দা সংস্থার ঊধ্বর্তন কর্মকর্তারা।...
চতুর্থ শ্রেণির নিয়োগে বাধ্যতামূলক হচ্ছে লিখিত পরীক্ষা

চতুর্থ শ্রেণির নিয়োগে বাধ্যতামূলক হচ্ছে লিখিত পরীক্ষা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  সরকারের চতুর্থ শ্রেণির সব নিয়োগে লিখিত পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। নিয়োগ নিয়ে বিভিন্ন সেক্টরে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠায় বর্তমান পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ-সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।চতুর্থ শ্রেণির সরকারি চাকরিতে বর্তমানে লিখিত পরীক্ষা বাধ্যতামূলক নয়। পদের ধরন বুঝে লিখিত পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে এ-সংক্রান্ত নীতিমালায়। লিখিত পরীক্ষার নম্বর ৭০ এবং মৌখিক পরীক্ষার নম্বর ৩০। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রয়েছে নিয়োগ কমিটির। কিন্তু গত পাঁচ বছরে খুব কম প্রতিষ্ঠানেই লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। বেশির ভাগ প্রতিষ্ঠানে মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। চতুর্থ শ্রেণির নিয়োগে সবচেয়ে বড় অনিয়ম হয়েছে খাদ্য অধিদপ্তর...
সালাহ উদ্দিনকে খুঁজে বের করতে সরকারকে হাইকোর্টের রুল

সালাহ উদ্দিনকে খুঁজে বের করতে সরকারকে হাইকোর্টের রুল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে কেন খুঁজে বের করা হবে না এবং তাঁকে কেন আগামী ১৫ মার্চ (রবিবার) সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হবে না- জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও র‌্যাব মহাপরিচালকসহ আটজনকে আগামী রবিবারের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রুল জারি করেন। সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদের করা এক আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, আদালত রুল জারি করেছেন। এরই মধ্যে সালাহ উদ্দিন আহমদকে খুঁজে পাওয়া গেলে তাঁকে আদালতের সামনে হাজির করতে হবে।সালাহ উদ্দিন আহমদকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে গতকাল হাইকোর্টে আবেদন করেছিলেন হাসিনা আহমদ। তাঁর পক্ষে আইন...
খালেদার পরোয়ানা থানায় পৌঁছানো মাত্রই গ্রেপ্তার : প্রধানমন্ত্রী

খালেদার পরোয়ানা থানায় পৌঁছানো মাত্রই গ্রেপ্তার : প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আইন তার নিজস্ব গতিতে চলে। খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা ও গুলশান কার্যালয় তল্লাশীর জন্য আদালতের নির্দেশ গুলশান থানায় পৌঁছানো মাত্রই পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।জাতীয় সংসদ ভবনে বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরপর্বে এম এ আউয়ালের এক সম্পূরক প্রশ্নের মৌখিক উত্তরে প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া কেন তার গুলশানের বাড়ি ছেড়ে তার কার্যালয়ে অবস্থান করছেন সেটাই রহস্য। তিনি গুলশান কার্যালয়ে বসে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ পদক্ষেপ না নিলে বহু আগেই জনগণ তাকে (খালেদা) গুলশান কার্যালয় থেকে বের করে দিত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত নেত্রী যে দাবি-দাওয়া দিয়েছেন তা সবই তার নিজের ও তার পুত্রের জন্য। দেশের মানুষের কল্যাণের জন্য তার চি...
আইসিইউতে আল্লামা শফি

আইসিইউতে আল্লামা শফি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফিকে চট্টগ্রাম নগরের সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।মঙ্গলবার বিকেলে আল্লামা শফিকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের তাকে আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।বুধবার হাটহাজারীতে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে আল্লামা শফিরও যোগ দেয়ার কথা ছিলো। কিন্তু তিনি এতে উপস্থিত হননি। সংবাদ সম্মেলনে উপস্থিত হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী এসময় আল্লামা শফির জন্য দেশবাসীর দোয়া প্রার্থনা করেন।জানা যায়, আল্লামা শফি মঙ্গলবার বিকেলে হাটহাজারী মাদ্রাসায় ক্লাস নেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সিএসসিআর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়া...
সালাহউদ্দিন গ্রেফতার: পরিবার ও বিএনপির দাবি

সালাহউদ্দিন গ্রেফতার: পরিবার ও বিএনপির দাবি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেছে বলে দাবি করেছে বিএনপি ও তার পরিবার। বিএনপির এই নেতার স্ত্রী হাসিনা আহমেদ সাংবাদিকদের বলেছেন, উত্তরার একটি বাসা থেকে মঙ্গলবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার স্বামীকে তুলে নিয়ে গেছে। একই দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে সালাহউদ্দিনকে আটকের বিষয়টি স্বীকার করেনি আইনশৃঙ্খলা বাহিনী।বুধবার রাতে এক বিবৃতিতে নজরুল ইসলাম খান বলেন, উত্তরার একটি বাসা থেকে র‌্যাব-পুলিশ, ডিবিসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২০/৩০ জন সদস্য সালাহউদ্দিন আহমেদকে উঠিয়ে নিয়ে যায়। এসময় তার সঙ্গে একজন পুরুষ ও একজন নারী কর্মীকেও আটক করা হয়। এরপর থেকে তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।প্রসঙ্গত, বিএনপির যুগ্ম মহাসচিব রম্নহুল কবির রিজভী গ্রেফতার হওয়ার পর থেকে সালাহ উদ্দিন নি...
হাসপাতালে মান্না

হাসপাতালে মান্না

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
রিমান্ডে পুলিশ হেফাজতে থাকা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ভর্তি করা হয়েছে।গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ডিবি পুলিশ তাকে ঢামেক নতুন ভবনের তৃতীয় তলার হৃদরোগ বিভাগে নিয়ে যায়। বর্তমানে তিনি হৃদরোগ বিভাগের ১১ নং বেডে আছেন।কতর্ব্যরত চিকিৎসক ডা. তাওসিন মান্নার চিকিৎসা দিচ্ছেন। তার (মান্না) উচ্চরক্তচাপ রয়েছে। পরীক্ষার করে দেখা হচ্ছে।রাষ্ট্রদ্রোহের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড শেষে শনিবার ফের (৭ এপ্রিল) ১০ দিনের রিমান্ডে নেয়া হয় মান্নাকে।...