ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এবং চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন সফল করার জন্য যা যা করার দরকার সবই করা হবে বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। আজ বৃহস্পতিবার দুপুরে ডিসিসি ও চসিক নির্বাচন নিয়ে রাজধানীর নির্বাচন কমিশনের সভাকক্ষে এক বৈঠক শেষে সংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, নির্বাচন কমিশন যদি তফসিল ঘোষণা করে, তাহলে যাবতীয় নিরাপত্তা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব। সে অনুযায়ী আমরা দায়িত্ব পালন করবো। এর আগে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ, আনসার ও ভিডিপি মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং গোয়েন্দা সংস্থার ঊধ্বর্তন কর্মকর্তারা।

