Sunday, November 1Welcome khabarica24 Online

জাতীয়

সচিবালয়ের পাশে হাতবোমা বিস্ফোরণ

সচিবালয়ের পাশে হাতবোমা বিস্ফোরণ

জাতীয়, স্লাইড
এবার সচিবালয়ের পাশেই বিস্ফোরিত হয়েছে দুটি শক্তিশালী হাতবোমা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের পূর্ব পাশের সচিবালয়ের দেয়ালঘেঁষা রাস্তায় এ বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে পরপর দুটি বিস্ফোরণের পর প্রেসক্লাব ও সচিবালয়ের আশপাশের এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশে দায়িত্বর পুলিশের বেশ কয়েকটি দল থাকলেও নাশকতাকারী কাউকে চিহ্নিত করা যায়নি।বিশ্বকাপ ক্রিকেটে সোমবার ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশ দলের বিজয় এবং কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দে দেশের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট চলমান হরতাল শিথিল করে। এ ফলে মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি নেমে আসে। কিন্তু সচিবালয়ের পাশে হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনা আশেপাশের মানুষের সেই স্বস্তিকে ম্লান করে দিয়েছে।...
সোনার দাম ভরিপ্রতি ১৪৯৩ টাকা পর্যন্ত কমছে

সোনার দাম ভরিপ্রতি ১৪৯৩ টাকা পর্যন্ত কমছে

জাতীয়, বিশেষখবর
আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও বিভিন্ন ধরনের সোনার দাম ভরিপ্রতি ১৪৯৩ টাকা পর্যন্ত কমছে। সারা দেশে সোনার এই নতুন দর আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে। আজ বিকেলে ইমেইলে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে সোনা-রুপার দাম কমার বিষয়টি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৪ হাজার ৫২১ টাকা, ২১ ক্যারেট ৪২ হাজার ৪২১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৩৫ হাজার ৭৭৩ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনা ২৪ হাজার ৮৬ টাকা ভরি। প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম ১০৪৯ টাকা। বাজুস জানিয়েছে, আজ মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৬ হাজার ১৪ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৯১৪ টাকা এবং ১৮ ক্যারেট ৩৭ হাজার ২৬৬ টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতির সোনার ভরি ছিল ২৫ হাজার ৫৪৪ টাকা, আর রুপার ভরি ১১০৮ টাকা। কাল থেকে নতুন দর কার্যকর...
আইএসের হাতে আরও এক বাংলাদেশি অপহৃত

আইএসের হাতে আরও এক বাংলাদেশি অপহৃত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
লিবিয়ায় আরও এক বাংলাদেশিকে অপহরণ করেছে আইএস। পররাষ্ট্র মন্ত্রণালয় খবরটি নিশ্চিত করেছে।অপহৃত মো. আনোয়ার হোসেনের বাড়ি নোয়াখালী। তিনি লিবিয়ার আল-ঘানি তেল খনিতে কর্মরত ছিলেন।এর আগে শুক্রবার জিম্মি হয়েছেন বাংলাদেশি নাগরিক হেলাল উদ্দিন। তার বাড়ি জামালপুরে। লিবিয়ার একটি তেল খনিতে কর্মরত অবস্থায় আরও আট বিদেশি নাগরিকের সঙ্গে জিম্মি হন তিনি। তাদের জিম্মি করার সময় ১১ জন নিরাপত্তাকর্মীকে হত্যা করে আইএস জঙ্গিরা। এদের মধ্যে একজনকে শিরশ্ছেদ ও ১০ জনকে গুলি করে হত্যা করা হয়।বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের জিম্মি করে হত্যা করে সমালোচিত হওয়া আইএসের হাতে এ নিয়ে দুই বাংলাদেশি নাগরিক জিম্মি হলেন।...
সারা দেশে আনন্দের বন্যা

সারা দেশে আনন্দের বন্যা

জাতীয়, বিশেষখবর
বিশ্বকাপে টাইগারদের বিজয়ে সারা দেশে ক্রিকেটপ্রেমীদের মাঝে এখন বইছে আনন্দের বন্যা। প্রথমবারের মত বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেলার গৌরব অর্জন করায় দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণসহ বিজয় উৎসবের খবর পাওয়া গেছে।বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আনন্দ মিছিল করে ক্রিকেটপ্রেমীরা। সব মিলিয়ে রাজধানী ঢাকা শহর উৎসবের নগরীতে পরিণত হয়। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশালের যুগান্তর প্রতিনিধিরা জানান, রুবেলের বলে এন্ডারসন বোল্ড হওয়ার পর ক্রিকেটপ্রেমীরা রাস্তায় নেমে আসেন। নেচে গেয়ে উল্লাসে বিজয় উদযাপন করেন ক্রীড়ামোদীরা।...
লিবিয়ায় এক বাংলাদেশিকে অপহরণ করেছে আইএস

লিবিয়ায় এক বাংলাদেশিকে অপহরণ করেছে আইএস

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
লিবিয়ার আল-ঘানি তেল খনি থেকে এক বাংলাদেশিসহ ৮ বিদেশিকে অপহরণ করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।সোমবার দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। অপহৃত বাংলাদেশি মো. হেলাল উদ্দিনের বাড়ি জামালপুর জেলায়। তার পাসপোর্ট নম্বর বি-০১৫৬৫৫৩। জানা গেছে, গত শুক্রবার লিবিয়ার সিরত শহরের দক্ষিণে ওই তেলখনিতে হামলা চালায়। এসময় তারা ১১ নিরাপত্তা কর্মীকে হত্যা ও আটজনকে অপহরণ করে নিয়ে যায়। যার মধ্যে একজন বাংলাদেশিও আছেন।অপহৃত বাংলাদেশিকে মুক্ত করার চেষ্টা চলছে বলে জানা গেছে।...
মানবাধিকার লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশ

মানবাধিকার লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির যুগ্ম-মহাসচিব ২০ দলীয় জোটের মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সরকারের মানবাধিকার লঙ্ঘনের প্রতিযোগিতায় বিশ্বে শীর্ষ অবস্থানে বাংলাদেশ’ অবস্থান করছে।সোমবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।বিবৃতিতে সালাউদ্দিন আহমেদ বলেন, নিপীড়ক আওয়ামী শাসকচক্রের বিরুদ্ধে চলমান আন্দোলন-সংগ্রাম প্রকৃত বিচারে জনগণের ক্ষমতায়নের একমাত্র এবং সর্বশেষ অবলম্বন হিসেবেই এখন দেশের সকল মানুষের কাছে বিবেচিত। দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা, শান্তি, সমৃদ্ধি ও উন্নত গণতন্ত্রের দেশে রূপান্তরের লক্ষ্যে এই গণআন্দোলনের বিজয়ের কোনো বিকল্প নেই।বিবৃতিতে তিনি বলেন, চলমান আন্দোলনকে যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া আজ সময়ের দাবি।বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র মুক্তির এই গণআন্দোলন অব্যাহত থাকবে।বিবৃতিতে তিনি বলেন, সরকারে নির্দেশে গুপ্তঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্...
ক্রিকেট দলের বিজয়ে মঙ্গলবার হরতাল শিথিল

ক্রিকেট দলের বিজয়ে মঙ্গলবার হরতাল শিথিল

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে মঙ্গলবারের হরতাল শিথিল করে দেশব্যাপী আনন্দ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তবে অবরোধ চলবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন। বিবৃতিতে তিনি বাংলাদেশ দলের জয়ে মঙ্গলবার দেশব্যাপী আনন্দ মিছিল কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ২০ দলের নেতাকর্মীদের আহ্বান জানান। বিজ্ঞপ্তিতে বলা হয় মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল শিথিল করা হলো। তবে অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। সেই সঙ্গে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী অবরোধের পাশাপাশি সর্বাত্মক হরতাল পালনের আহবান জানানো হয়েছে।...
মানুষকে যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন

মানুষকে যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন

জাতীয়, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আর্মি, পুলিশ, বিজিবি, র‌্যাব সব আপনার হাতে। তাই মানুষকে যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন।দেশের চলমান সঙ্কটে শান্তির দাবিতে ফুটপাতে অবস্থানে ৪০তম দিন আজ বিকালে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।কাদের সিদ্দিকী বলেন, পেট্রলবোমা যেই মারুক, তা প্রতিরোধ করার দায়িত্ব আপনার। সবকিছু যদি খালেদা জিয়াই করতে পারে তবে আপনি প্রধানমন্ত্রী আছেন কেন?তিনি বলেন, আপনি ইচ্ছা করলে আমাকে হত্যা করতে পারবেন, কিন্তু নত করাতে পারবেন না। ৪০ দিন যাবত রাস্তায় আছি, প্রয়োজনে আরও ৪০ দিন থাকবো। প্রধানমন্ত্রীকে আলোচনার তাগিদ দিয়ে তিনি বলেন, নয় মাস যুদ্ধ শেষে পরাজিত পাকিস্তানীদের সাথেও যদি আমরা আলোচনা করতে পারি, তাহলে আপনি কেন আলোচনা করতে পারবেন না?আমাকে ভয় দেখিয়ে কোন লাভ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রীর ...