Friday, September 11Welcome khabarica24 Online

সচিবালয়ের পাশে হাতবোমা বিস্ফোরণ

image_196967.sochibaloy (2)
এবার সচিবালয়ের পাশেই বিস্ফোরিত হয়েছে দুটি শক্তিশালী হাতবোমা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের পূর্ব পাশের সচিবালয়ের দেয়ালঘেঁষা রাস্তায় এ বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে পরপর দুটি বিস্ফোরণের পর প্রেসক্লাব ও সচিবালয়ের আশপাশের এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশে দায়িত্বর পুলিশের বেশ কয়েকটি দল থাকলেও নাশকতাকারী কাউকে চিহ্নিত করা যায়নি।বিশ্বকাপ ক্রিকেটে সোমবার ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশ দলের বিজয় এবং কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দে দেশের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট চলমান হরতাল শিথিল করে। এ ফলে মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি নেমে আসে। কিন্তু সচিবালয়ের পাশে হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনা আশেপাশের মানুষের সেই স্বস্তিকে ম্লান করে দিয়েছে।