মানুষকে যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আর্মি, পুলিশ, বিজিবি, র্যাব সব আপনার হাতে। তাই মানুষকে যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন।দেশের চলমান সঙ্কটে শান্তির দাবিতে ফুটপাতে অবস্থানে ৪০তম দিন আজ বিকালে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।কাদের সিদ্দিকী বলেন, পেট্রলবোমা যেই মারুক, তা প্রতিরোধ করার দায়িত্ব আপনার। সবকিছু যদি খালেদা জিয়াই করতে পারে তবে আপনি প্রধানমন্ত্রী আছেন কেন?তিনি বলেন, আপনি ইচ্ছা করলে আমাকে হত্যা করতে পারবেন, কিন্তু নত করাতে পারবেন না। ৪০ দিন যাবত রাস্তায় আছি, প্রয়োজনে আরও ৪০ দিন থাকবো। প্রধানমন্ত্রীকে আলোচনার তাগিদ দিয়ে তিনি বলেন, নয় মাস যুদ্ধ শেষে পরাজিত পাকিস্তানীদের সাথেও যদি আমরা আলোচনা করতে পারি, তাহলে আপনি কেন আলোচনা করতে পারবেন না?আমাকে ভয় দেখিয়ে কোন লাভ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রীর ...






