Sunday, November 1Welcome khabarica24 Online

জাতীয়

খোকা-মান্নার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

খোকা-মান্নার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  রাজধানীর গুলশান থানায় বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ও নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ৮ টার দিকে গুলশান থানার অপারেশন অফিসার এসআই সোহেল রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ১০।তাদের বিরুদ্ধে সরকার উৎখাতের অভিযোগ আনা হয়েছে (ধারা ১২১/এ এবং ১২৪/এ)।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ‘তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করার জন্য পুলিশের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই অনুমতি মেলার পর বৃহস্পতিবার রাতে গুলশান থানায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে।’...
রবিবার থেকে ফের হরতালের হুমকি

রবিবার থেকে ফের হরতালের হুমকি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  গণদাবি মেনে না নিলে আগামী ৮ মার্চ রবিবার থেকে দেশব্যাপী আবারও হরতালের কর্মসূচি দেয়ার হুমকি দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি ও ২০-দলীয় জোটের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ হুমকি দেন।বিবৃতিতে সালাহউদ্দিন আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনার একচেটিয়া ব্যবসায় ব্যর্থ হয়ে আওয়ামী লীগ এখন জঙ্গিবাদের ফেরিওয়ালা সেজেছে। প্রতারণা, ভণ্ডামি ও খুনের রাজনীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ জনগণের আন্দোলন নস্যাৎ করার জন্য জনগণের লাশকে পুঁজি করে টিকে থাকার ঘৃণ্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে গণআন্দোলনকে নস্যাৎ করতে দলীয় সন্ত্রাসীদের দিয়ে বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা করে বিরোধী দলের ওপর দায় চাপানোর জঘণ্য কসরত করছে।তিনি বলেন, আওয়ামী লীগই নাশকতা চালিয়ে বিরোধী দলের উপর দায় চাপানোর জন্য বোমা ও পেট্রোল বোমার গোডাউন তৈরি করেছে ...
খালেদা জিয়ার মামলার পরবর্তী শুনানি ৫ এপ্রিল

খালেদা জিয়ার মামলার পরবর্তী শুনানি ৫ এপ্রিল

জাতীয়, স্লাইড
গ্রেপ্তারি পরোয়ানা বাতিলে খালেদা জিয়ার করা আবেদন নথিভুক্ত করে মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ৫ই এপ্রিল নির্ধারণ করে দিয়েছেন আদালত। তবে এই সময়ে খালেদা জিয়ার পরোয়ানার বিষয়ে কি হবে এ বিষয়ে আদালতের কোন নির্দেশনা না থাকলেও খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন যেহেতু আবেদন নথিভুক্ত করা হয়েছে তাই যাবতীয় কার্যক্রম পরবর্তী শুনানির আগ পর্যন্ত স্থগিত থাকবে। তবে সরকার পক্ষের আইনজীবীরা জানিয়েছেন খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল আছে। বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত কয়েকটি আবেদনের ওপর খালেদা জিয়ার আইনজীবী ও রাষ্ট্রপক্ষের কৌশলীরা শুনানিতে অংশ নেন। পক্ষে-বিপক্ষে শুনানি গ্রহণ শেষে বিচারক খালেদা জিয়ার আবেদনগুলো নথিভুক্ত করে পরবর্তী তারিখ নির্ধারণ করে দেন। আদালতের কার্যক্রম শেষ হলে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া উপস্থিত সাংবাদিকদের বলেন, দুই মামলায় আমরা ৬টি পিটিশন করেছিলাম। আমরা আদালত...
তিস্তার পানি বণ্টন চুক্তিতে মমতার সম্মতি

তিস্তার পানি বণ্টন চুক্তিতে মমতার সম্মতি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
তিস্তার পানি-বণ্টন নিয়ে তিনি যে বাংলাদেশের সঙ্গে চুক্তির বিরোধী নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে সে কথা জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ঢাকা সফর থেকে ফিরে লেখা এই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই চুক্তি নিয়ে জট কাটাতে তিনি সহযোগিতাই করতে চান। সব ঠিক থাকলে এপ্রিল মাসেই ঢাকা সফরে আসতে চান দেশটির প্রধানমন্ত্রী। পররাষ্ট্রসচিব এস জয়শঙ্করের হাত দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠিও পাঠিয়েছেন মোদি। সেখানে তিনি বলেছেন, বাংলাদেশ সফরের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। মোদি হাসিনাকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়েই ঢাকায় যেতে চান তিনি। ১৯৯৬-এর ১২ ডিসেম্বর দিল্লিতে হাসিনার সঙ্গে গঙ্গার পানিবণ্টন নিয়ে চুক্তি করার সময় তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া যে ভাবে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে সঙ্গে রেখেছিলেন, তিস্তা চুক্...
ডেমরা থেকে ৪০ কোটি টাকার অবৈধ কসমেটিক পণ্য জব্দ

ডেমরা থেকে ৪০ কোটি টাকার অবৈধ কসমেটিক পণ্য জব্দ

জাতীয়, স্লাইড
রাজধানীর ডেমরা এলাকার মুনস্টার লিমিটেড কোম্পানিতে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ও নিম্নমানের ৪০ ট্রাক কসমেটিক্স পণ্য জব্দ করেছে র‌্যাব-১০ এবং শুল্ক ও গোয়েন্দা বিভাগ। আজ সকাল ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অভিযানে এসব পণ্য আটক করা হয়।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, আটক কসমেটিক পণ্যগুলো বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের। আমদানির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পণ্যগুলো আটক করা হয়। ওই স্থান থেকে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস, খালি বোতল এবং কন্টেইনারও উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কসমেটিকসের আনুমানিক দাম ৪০ কোটি টাকা।...
সোয়াইন ফ্লুর বিস্তার রোধে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে

সোয়াইন ফ্লুর বিস্তার রোধে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে সোয়াইন ফ্লুর বিস্তার রোধে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আজ সংসদে ৩০০ বিধিতে দেয়া বিবৃতিতে বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে সোয়াইন ফ্লুর প্রকোপ দেখা দেয়ায় এসব পদক্ষেপ নেয়া হয়। মন্ত্রী বলেন, এ রোগের প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং চিকিৎসা জন্য পর্যাপ্ত ওষুধ মজুদ রয়েছে। প্রয়োজনে আরো ওষুধ সংগ্রহ করা হবে। বিশ্ব সংস্থার কাছেও পর্যাপ্ত ওষুধ রয়েছে বলে জানানো হয়েছে।নাসিম বলেন, তার নেতৃত্বে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় ভারতের সাথে যত বন্দর রয়েছে সেখানে সতর্কতা বাড়ানো, সোয়াইন ফ্লুর সনাক্তকরণ জোরদার, পর্যাপ্ত ওষুধ মজুদ, প্রয়োজনে ভ্যাকসিন প্রয়োগের সম্ভাব্যতাসহ নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নাসিম বলেন, আন্তর্জাতিক বিমান, সমুদ্র ও স্থল বন্দরে ৭টি থার্মাল স্ক্যানার স্থাপন করা হয়েছে।স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাৎক্...
খালেদার সঙ্গে ৮ রাষ্ট্রদূতের বৈঠক

খালেদার সঙ্গে ৮ রাষ্ট্রদূতের বৈঠক

জাতীয়, স্লাইড
  বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্টদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটসহ আট দেশের রাষ্ট্রদূতের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।তারা সন্ধ্যা ৬টা ৩৬ মিনিট খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করে সাড়ে আটটার দিকে বের হন।বৈঠকে বার্নিকাটের নেতৃত্বে যুক্তরাজ্য, ফ্রান্স, নেদারল্যান্ড, ইতালি, জার্মানি, স্পেন, ডেনমার্ক, সুইডেন এবং ইইউয়ের কূটনীতিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।...
সংবিধান অনুযায়ীই নির্বাচন-সংলাপ হবে: নাসিম

সংবিধান অনুযায়ীই নির্বাচন-সংলাপ হবে: নাসিম

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম বলেছেন, সংবিধান অনুসারেই নির্বাচন হবে। সংলাপও হবে। তা হবে নির্বাচন কমিশনের সাথে। কোন খুনীর সাথে নয়। মঙ্গলবার খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে পরিদর্শন এবং চিকিৎসকদের সাথে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।নাসিম বলেন, আওয়ামী লীগকে পরাজিত করার শক্তি দুনিয়ায় কারও নেই। ২০১৯ সালে বিশ্বাকাপের খেলার মতই আবার নির্বাচন হবে। খালেদা জিয়াকে সে সময়ের জন্য তৈরী হতে হবে। সাহস থাকলে নির্বাচনে আসতে হবে।জনগণের সমর্থন নিয়ে দেশের জঙ্গি দমন করা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আইন আদালত কিছুই মানেন না। বিশ্ব এজতেমা, শিশুদের পরীক্ষা তাঁর কাছে গুরুত্ব পায় না। এই নেত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া এখন জনগনের দাবি।  বুধবার খালেদা জিয়া দুর্নীতি মামলায় আদালতে হাজির না হলে তাঁকে গ্রেফতারে সরকারের কোনো পরিকল্পনা আছে-কিনা এমন প্রশ্নের জব...