Monday, October 26Welcome khabarica24 Online

ডেমরা থেকে ৪০ কোটি টাকার অবৈধ কসমেটিক পণ্য জব্দ

image_194932.trak1
রাজধানীর ডেমরা এলাকার মুনস্টার লিমিটেড কোম্পানিতে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ও নিম্নমানের ৪০ ট্রাক কসমেটিক্স পণ্য জব্দ করেছে র‌্যাব-১০ এবং শুল্ক ও গোয়েন্দা বিভাগ। আজ সকাল ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অভিযানে এসব পণ্য আটক করা হয়।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, আটক কসমেটিক পণ্যগুলো বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের। আমদানির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পণ্যগুলো আটক করা হয়। ওই স্থান থেকে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস, খালি বোতল এবং কন্টেইনারও উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কসমেটিকসের আনুমানিক দাম ৪০ কোটি টাকা।