Saturday, October 24Welcome khabarica24 Online

আইসিইউতে আল্লামা শফি

351_1_67953
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফিকে চট্টগ্রাম নগরের সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।মঙ্গলবার বিকেলে আল্লামা শফিকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের তাকে আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।বুধবার হাটহাজারীতে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে আল্লামা শফিরও যোগ দেয়ার কথা ছিলো। কিন্তু তিনি এতে উপস্থিত হননি। সংবাদ সম্মেলনে উপস্থিত হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী এসময় আল্লামা শফির জন্য দেশবাসীর দোয়া প্রার্থনা করেন।জানা যায়, আল্লামা শফি মঙ্গলবার বিকেলে হাটহাজারী মাদ্রাসায় ক্লাস নেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সিএসসিআর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় আজ আল্লামা শফিকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে আইসিইউতে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইব্রাহিমের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।