আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেছেন কেরি
সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে দায়িত্ব পালন করছে, এর প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি বলেছেন, সন্ত্রাস দমনে বাংলাদেশের সাফল্য যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে নিয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। গত ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি জন কেরির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। সে সময় জন কেরি এসব কথা বলেন বলে পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভাকে জানান।মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে সন্ত্রাসকে সমর্থন করে না। জন কেরির সঙ্গে আলোচনার সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশে রাজ...







