Wednesday, October 28Welcome khabarica24 Online

জনপদ

মীরসরাইয়ে ৩য় বারের মত পরিচালনা কমিটির সভাপতি মোস্তফা মানিক

মীরসরাইয়ে ৩য় বারের মত পরিচালনা কমিটির সভাপতি মোস্তফা মানিক

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
জিয়াউর রহমান জিতু : মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আবুরহাট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে পূন: মনোনীত হয়েছেন উত্তর জেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি মোস্তফা মানিক। এ নিয়ে পর পর ৩য় বারের মত সভাপতি মনোনীত হয়েছেন তিনি। ২৭ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ড বিদ্যালয় চট্টগ্রাম উপজেলা বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন নিশ্চিত করেছেন। চার সদস্য বিশিষ্ট কমিটির পদাধিকার হিসেবে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ খান, শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন সুনীল চন্দ্র নাথ ও অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন কামরুল ইসলাম হুমায়ুন। চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত ম্যানেজিং কমিটির সকল কর্মকান্ড পরিচালনা করবেন উক্ত কমিটির দায়িত্ব প্রাপ্ত সভাপতি ও প্রতিনিধিগন। সভাপতি মোস্তফা মানিক বলেন, আমরা সর্বাত্বক চেষ্টা ক...
প্রশ্নের মুখে উৎসবের দিনগুলি : স্বর্ণালী দত্ত

প্রশ্নের মুখে উৎসবের দিনগুলি : স্বর্ণালী দত্ত

আমিরাত সংস্করণ, কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, বিজ্ঞান-প্রযুক্তি, বিশেষখবর, মুক্তাঙ্গন, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
সারা বিশ্ব যখন থমকে গেছে, যখন প্রাণ ভরে বাতাস নিতেও মন ভীত তখন সবকিছুই কেমন যেন সরে সরে যাচ্ছে আমাদের জীবন থেকে। দিনের পর দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে মৃতের হার। মানুষ আজ বড়ই অসহায় এবং বিভ্রান্ত। রোজকার জীবন অনিশ্চয়তার মুখোমুখি। অনেই কাজ হারিয়ে আজ বেকার। অন্ধকারে দিন গুনছেন এরা প্রতি নিয়ত। কাল তাদের জন্য কি নিয়ে আসবে তাতেও তারা সন্দিহান। এহেন পরিস্থিতিতে বাহ্যিক কর্ম জগৎ যতটা জটিল রূপ নিয়েছে তাতে মানুষ দিন দিন ভেঙে পড়ছে। মনকে ভালো রাখার সব উপায়গুলো কেমন করে যেন কুয়শায় ঢাকা পড়ছে। ঠিক যেমন ঢাকা পড়ছে উৎসবগুলো। বাঙালি নমঃ নমঃ করে সেরেছে পয়লা বৈশাখ, রমজানের ঈদ, লক ডাউনের সমস্ত পার্বণ। উরিশ্যার রথও নিয়মের কবলে আটক। আসন্ন ঈদুল আযহা, জন্মাষ্টমী, গণেশ চতুর্থী, মহরম সবই অনিশ্চয়তার মধ্যে। গৃহবন্দী হয়েই বোধ হয় পালন করতে হবে সব নিয়ম। যেভাবে করোনা ছড়াচ্ছে তাতে কাছের লোকজনে...
ফিরিয়ে দাও সকল উৎসব : পিউলি খাতুন

ফিরিয়ে দাও সকল উৎসব : পিউলি খাতুন

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিনোদন, মুক্তাঙ্গন, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
আমরা সদ্য পার করে এসেছি ঈদ-উল-ফিতর। প্রতি বছরের মত খুশী জোটেনি এবার। এই ঈদে খুশী খুঁজে নেওয়ার মত মানসিকতাও ছিলনা কারোর। প্রতি বছর রমজান শুরুর সাথে সাথেই প্রতিদিন ইফতারের সময় গোনা হয় - আজ চারটে রোজা,কাল পাঁচটা,পরশু ছ'টা.... এই করে করে একদিন আসে সাতাশ রোজা, বিশেষ দিন। এই সাতাশ রোজার সারারাতের নামাজের পর একটা ঈদ - ঈদ গন্ধ নেমে আসে মহল্লায়। এ বছর সাতাশ রোজার সমবেত নামাজ বা ঈদের গন্ধ কোনোটাই ছিলনা; ছিলনা চাঁদ ওঠার খবরের অপেক্ষা বা অপেক্ষার আনন্দ। আবার ও আসলো ঈদুল আযহা। সমস্ত অশুভকে কোরবানী করে নতুন করে আলো জ্বালানোর উৎসব। এবারও চাঁদ রাত হবে বটে, কিন্তু চাঁদরাতে দল বেঁধে মেয়েদের মেহেন্দী পরাটা বোধ হয় আবারও হবেনা; মায়েদের আগের দিন থেকে রান্নার জোগার করতেও দেখতে পাবনা হয়তো। একমাস আগে থেকে ঈদের বাজার, দর্জির দোকানে জামা বানানোর লড়াই,ম্যাচিং জুতোর জন্য পরিবার শুদ্ধ শপিংমল; নাহ্, কোনোটাই হয়নি এবার...
এফিডেভিট ও শুভ বিবাহ

এফিডেভিট ও শুভ বিবাহ

গ্যালারি, জনপদ, বিশেষখবর, সারা-দেশ, স্লাইড
মীরসরাই উপজেলার উত্তর ওয়াহেদপুর গ্রামের মৃত সিরাজ উদ্দৌল্লাহর পুত্র আশরাফুল আলম গত ২১ জুলাই চট্টগ্রাম জর্জ কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আদালতে এফিডেভিট এর মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কনে সিদরাতুল মুনতাহা নিতু, পিতা রিপন বণিক, সাং এখলাসপুর, উপজেলা বেগমগঞ্জ, জেলা : নোয়াখালী। একই দিন কাজী অফিসে শুভ আক্দ সহ নিকাহ রেজিষ্ট্রি ও করা হয়। কনের পূর্ব নাম ছিল মৃত্তিকা বণিক, ইসলাম ধর্ম গ্রহন পূর্বক চট্টগ্রামের নোটারী পাবলিকের মাধ্যমে উক্ত নাম পরিবর্তন করে সিদরাতুল মুনতাহা নিতু করা হয়। এডভোকেট ওয়ালী উল্লাহ আব্বাসী রুম নং -২১৬, এনেক্স ভবন, কোর্ট হিল, চট্টগ্রাম।...
মীরসরাইয়ে ইউপি নির্বাচনী হাওয়া : ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় একাধিক প্রার্থীর দৌড় ঝাপ

মীরসরাইয়ে ইউপি নির্বাচনী হাওয়া : ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় একাধিক প্রার্থীর দৌড় ঝাপ

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিবেদক : করোনার দরুন কোন প্রকার সূচি পরিবর্তন না হলে আগামী বছরের শুরু থেকে মাঝামাঝি সময়ের মধ্যেই ইউপি নির্বাচন হবার কথা মীরসরাইয়ে। ২০১৬ সালের মার্চে প্রথম দফা ও দ্বিতীয় দফায় জুনের পূর্বেই সম্পন্ন হয়েছিল মীরসরাই উপজেলার সকল ইউনিয়য়ন পরিষদ ও পৌর নির্বাচন। করোনাকালীন ক্রান্তিকাল না হলে এতোদিনে ইউপি নির্বাচনী আমেজ বৃদ্ধি পেত ব্যাপকভাবে। চায়ের আড্ডা থেকে বটতলা হাটখোলা সর্বত্র এখনো কমবেশী আলোচনা চলছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মীরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে কে পাচ্ছে নৌকার মনোনয়ন। জনশ্রুতি ও নানাজনের নানা আলোচনায় ইতিমধ্যে উঠে আসছে নানা মন্থব্য। ইউনিয়ন ক্রমানুসারে ১ নং করেরহাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। গত নির্বাচনে দলের মনোনয়ন পেতে তীর পর্যন্ত পৌচেছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম। এবার ও তিনি মনোনয়ন যুদ্ধে যেতে পারেন বলে জনমুখ...
মীরসরাইয়ে করোনায় আক্রান্ত আওয়ামীলীগ নেতৃবৃন্দের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত

মীরসরাইয়ে করোনায় আক্রান্ত আওয়ামীলীগ নেতৃবৃন্দের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
জিয়াউর রহমান জিতু : মীরসরাই উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মাহমুদুল হাসান মারুফের উদ্যােগে আজ শুক্রবার ২৪ জুলাই বাদে জুমা চট্টগ্রামের মীরসরাইয়ের ইদিলপুর জামে মসজিদে করোনায় আক্রান্ত মীরসরাইয়ের আওয়ামীলীগের নেতৃবৃন্দের সুস্হতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আতাউর রহমান, মীরসরাই উপজেলা আওয়ামীগের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়ার রোগ মুক্তিতে মিলাদ ও দোয়ার আয়োজন করেন মীরসরাই উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মাহমুদুল হাসান মারুফ। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদ এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করা হয়। এ সময় চিকিৎসক, নার্স, সকল স্বাস্থ্যকর্মী, সামরিক-বেসামরিক আইনশৃঙ্খলা...
অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন : মোহাম্মদ নুর খান

অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন : মোহাম্মদ নুর খান

আমিরাত সংস্করণ, কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিজ্ঞান-প্রযুক্তি, বিশেষখবর, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
গত ২৩ জুন ছিল দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এ দিনে ঢাকার রোজ গার্ডেনে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীকে সভাপতি ও শামসুল হক সাহেবকে সাধারণ সম্পাদক করে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়েছিল। শেখ মুজিবুর রহমান কারান্তরীণ থেকেই যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৪৯ থেকে এ পর্যন্ত অনেক চড়াই উৎরাই পেরিয়ে অনেক ইতিহাস, ঐতিহ্য ও সৃষ্টির স্বাক্ষর হয়ে এ দলটি এদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। অসাম্প্রদায়িক চেতনায় ১৯৫৫ সালে দলটির নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগে রূপান্তর করা হয়। ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামের পুরো নেতৃত্বে থাকে দলটি। ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলো। ১৯৭২ এর ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দীদশা থেকে দেশে ফিরলেন। নেমে গড়লেন দেশ গড়ার ক...
করেরহাটে ছত্তরুয়া রজনীগন্ধা ক্লাবের ২০২০- ২১ কার্যকরী কমিটি গঠিত

করেরহাটে ছত্তরুয়া রজনীগন্ধা ক্লাবের ২০২০- ২১ কার্যকরী কমিটি গঠিত

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, খেলাধুলা, গ্যালারি, জনপদ, প্রথম পাতা, বিজ্ঞান-প্রযুক্তি, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক: মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের সামাজিক সংগঠন ছত্তরুয়া রজনীগন্ধা ক্লাবের কার্যকরী কমিটি ২০২০-২০২২ ইং গঠিত হয়েছে।গত ১৮ই জুলাই, শনিবার নিজস্ব ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও কার্যকরী কমিটি গঠিত হয়। উক্ত ১৩ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটিতে সভাপতি শাহাদাত হোসেন, সহ-সভাপতি আব্দুল জলিল রনি, সাধারন সম্পাদক এমদাদুল হক হৃদয়, যুগ্ম সাধারন সম্পাদক আহসানুল হক রানা, সাংগঠনিক সম্পাদক মো: মেহেদি হাসান, কোষাধ্যক্ষ নুরের নবী, প্রচার সম্পাদক জাহেদুল ইসলাম রনি, ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন লিটন, সদস্য- আক্তার হোসেন, সাদ্দাম হোসেন, মনছুর আলম, ইমাম হোসেন বাদশা, মুক্তার হোসেন ও প্রধান উপদেষ্ঠা কামরুল হাসান মুরাদ। এ সময় উপস্থিত থেকে কমিটি ঘোষণা করেন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, ফজলুর হক রাজু ও ক্লাবের প্রধান উপদেষ্ঠা কামরুল হাসান মুরাদ...