লেবু চাষে কোটিপতি করেরহাটের জামাল
খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : লেবু চাষ করে ৮ বছরেই কোটিপতি হয়ে ঈর্ষনীয়ভাবে আলোর মুখ দেখলো করেরহাটের জামাল উদ্দিন । লেবু চাষের টাকা দিয়ে ইতিমধ্যে ৩০ লক্ষ টাকা খরচ করে একটি বাড়ি ও করেছেন। জামাল উদ্দিনের স্বপ্ন পরিবারের স্বচ্ছলতা ও বাড়তি আয় হলে গরীব দু:খিকে দান করা।
সফল এই লেবুচাষি জামাল উদ্দিন ( প্রকাশ কালা জামাল) মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ঘেরামারা গ্রামের মৃত আব্দুল কাদের এর সন্তান । এই সফল লেবু চাষির কাছে তাঁর সফলতার গল্প জানতে চাইলে বলেন সংসারে আমার বাবার অস্বচ্ছলতার জন্য স্কুলে কয়েক ক্লাস গিয়ে পড়লিখা আর করতে পারি নাই। পাশ^বর্তি নদী বা ছরা থেকে বালু তোলার কাজ এর পাশাপাশি বর্গা নিয়ে কয়টা গরু পালতে শুরু করি। অবশেষে গত ১০ বছর আগে থেকে শুরু করি লেবু চাষ। প্রথমে এক একর দিয়ে শুরু করে আস্তে আস্তে ১০ একরের বাগান করি। গত ১০ বছরে গড়ে প্রতি বছর ১০ লক্ষ টাকার লেবু বিক্রি করি আমি । বাগান পরিচর্যা করত...






